• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস
প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা

বাংলা চিরকালই কৃষিপ্রধান জনপদ। প্রাচীনকালে অধিকাংশ মানুষই গ্রামে বাস করতো আর গ্রামের আশপাশের ভূমি চাষ করে সংসার চালাতো। তাই বাংলার অর্থনীতি গড়ে উঠেছে কৃষির ওপর নির্ভর করে। ধান ছিল বাংলার প্রধান ফসল। এ ছাড়া পাট, ইক্ষু, তুলা, নীল, সরিষা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল। ফলবান বৃক্ষের মধ্যে ছিল আম, কাঁঠাল, নারকেল, সুপারি, ডালিম, কলা, লেবু, ডুমুর, খেজুর ইত্যাদি। এলাচি, লবঙ্গ প্রভৃতি মসলাও বাংলায় উৎপন্ন হতো। গৃহপালিত পশুর মধ্যে গরু, ছাগল, মেষ, হাঁস-মুরগি, কুকুর ইত্যাদি ছিল প্রধান। লবণ ও শুঁটকি দেশের কোনো কোনো অংশে উৎপন্ন হতো।

কুটির শিল্পে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। গ্রামের লোকদের দরকারি সবকিছু গ্রামেই তৈরি হতো। মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল কলস, ঘটি-বাটি, হাঁড়ি-পাতিল, বাসনপত্র ইত্যাদি। লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল দা, কুড়াল, কোদাল, খন্তা, খুরপি, লাঙ্গল ইত্যাদি। এছাড়া জলের পাত্র, তীর, বর্শা, তলোয়ার প্রভৃতি যুদ্ধের অস্ত্রশস্ত্র তৈরি হতো। বিলাসিতার নানা রকম জিনিসের জন্য স্বর্ণ-রৌপ্য ও মণি-মাণিক্য শিল্প অনেক উন্নতি লাভ করেছিল। কাঠের শিল্পও সে সময়ে অত্যন্ত উন্নত ছিল। সংসারের আসবাবপত্র, ঘর-বাড়ি, মন্দির, পাল্কি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রথ প্রভৃতি কাঠের দ্বারাই তৈরি হতো। এছাড়া নদীপথে চলাচলের জন্য নানা প্রকার নৌকা ও সমুদ্রে চলাচলের জন্য কাঠের বড় বড় নৌকা বা জাহাজ তৈরি হতো।

বাংলাদেশ কৃষিপ্রধান হলেও অতি প্রাচীনকাল থেকে এখানে নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হতো। বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল। বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচীনকাল থেকেই বাংলায় তৈরি হতো। এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে, ২০ গজ মসলিন একটি দিয়াশলাইয়ের বাকশের মতো একটি ছোট বাকশোতে ভরা যেত। কার্পাস তুলা ও রেশমের তৈরি উন্নতমানের সূক্ষ্ম বস্ত্রের জন্যও বাংলা প্রসিদ্ধ ছিল। শণের তৈরি মোটা কাপড়ও তখন প্রস্তুত হতো। জানা যায় যে, বঙ্গদেশে সে সময় টিন পাওয়া যেত।

বাংলায় কৃষি ও শিল্পদ্রব্যের প্রাচুর্য ছিল। আবার এগুলোর খুব চাহিদাও ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে এবং পৃথিবীর বিভিন্ন দেশে। তাই বঙ্গের সঙ্গে প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা-বাণিজ্য চলত। বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি ও রেশমি কাপড়, চিনি, গুড়, লবণ, তেজপাতা ও অন্যান্য মসলা, চাল, নারকেল, সুপারি, ঔষধ তৈরির গাছপালা, নানা প্রকার মুক্তা ইত্যাদি।

শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলার বাণিজ্যও যথেষ্ট প্রসার লাভ করেছিল। স্থল ও জল উভয় পথেই বাণিজ্যের আদান-প্রদান চলত। দেশের ভেতরে বাণিজ্য ছাড়াও সে সময়ে বাংলা বৈদেশিক বাণিজ্যে বিশেষ উন্নত ছিল। স্থল ও জলপথে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলতো। এ কারণে বাংলার বিভিন্ন স্থানে বড় বড় নগর ও বাণিজ্য বন্দর গড়ে উঠেছিল। এগুলো হলো-নব্যাবশিকা, কোটীবর্ষ, পুণ্ড্রবর্ধন, তাম্রলিপ্তি, কর্ণসুবর্ণ, সপ্তগ্রাম ইত্যাদি। অবশ্য শহর ছাড়া গ্রামের হাটবাজারেও কিছু কিছু ব্যবসা-বাণিজ্য চলতো। এসব গ্রামের হাটে গ্রামে উৎপন্ন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা হতো। সমুদ্রপথে সিংহল, ব্রহ্মদেশ, চম্পা, কম্বোজ, যবদ্বীপ, মালয়, শ্যাম, সুমাত্রা, চীন প্রভৃতি দেশের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলতো। স্থলপথে চীন, নেপাল, ভুটান, তিব্বত ও মধ্য এশিয়া প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল।

শিল্পের উন্নতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের ফলে বাংলার ধন-সম্পদ ও ঐশ্বর্য প্রচুর বৃদ্ধি পেয়েছিল। প্রাচীনকালে হয়ত ক্রয়-বিক্রয় এবং ব্যবসা-বাণিজ্যের জন্য 'বিনিময় প্রথা' প্রচলিত ছিল। সম্ভবত খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকের পূর্বে বাংলায় সীমিত পরিসরে মুদ্রার প্রচলন আরম্ভ হয়। বিভিন্ন সময়ে বঙ্গদেশে বিভিন্ন প্রকার মুদ্রা চালু থাকলেও এখানে কড়ি সবচেয়ে কম মান হিসেবে ব্যবহৃত হতো।

একক কাজ: প্রাচীন বাংলার রপ্তানি পণ্যের তালিকা তৈরি করো।
দলীয় কাজ : প্রাচীন বাংলায় সমুদ্র ও স্থলপথে কোন কোন দেশের সাথে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক ছিল ছকে দেখাও।

প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস - অন্যান্য প্রশ্ন

প্রাচীন বাংলার সামাজিক জীবনপ্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থাপ্রাচীন বাংলার স্থাপত্য ও শিল্পকলাপ্রাচীন বাংলার ধর্মীয় অবস্থাপ্রাচীন বাংলার আচার-অনুষ্ঠান, উৎসব ও রীতি-নীতিআর্য সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ ছিল কোনটি?প্রাচীন বাংলার মূল ক্ষমতা ছিল কাদের হাতে?প্রাচীন সমাজে কারা সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত?প্রাচীন বাংলার অধ্যাপনা করা কোন বর্ণের মানুষদের কাজ ছিল?প্রাচীন বাংলার সবচেয়ে নীচু শ্রেণির অন্তর্ভুক্ত ছিল কারা?প্রাচীনকালে বাংলায় কত প্রকার বর্ণ ছিল?ক্ষত্রিয়দের পেশা ছিল কী?বৈশ্যদের কাজ ছিল কী?প্রাচীনকালে মেয়েরা কীভাবে শাড়ি পরত?প্রাচীনকালে পুরুষেরা কীভাবে ধুতি পড়ত?প্রাচীনকালে মেয়েরা কয় প্রকার খোপা বাঁধত?প্রাচীন বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কী ছিল?বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হতো কখন?প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল কী?প্রাচীনকালে বাংলার অধিকাংশ মানুষ কোথায় বাস করত?প্রাচীন বাংলার অর্থনীতির মূল উৎস কী ছিল?বাংলাদেশের মানুষের প্রধান পেশা কী?প্রাচীন বাংলার প্রধান ফসল কী ছিল?প্রাচীনকালে কীভাবে গ্রাম গড়ে তুলত?প্রাচীনকালের মানুষ কীভাবে সংসার চালাত?বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল কেন?প্রাচীন বাংলা কোন বস্ত্রের জন্য বিখ্যাত?কত গজ মসলিন একটি নস্যের কৌটায় ভরা যেত?প্রাচীন বাংলায় বড় বড় নৌ-বন্দর গড়ে উঠেছিল কেন?কখন বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয়?প্রাচীনকালে বঙ্গদেশে মান হিসেবে কোনটি সবচেয়ে কম ব্যবহৃত হতো?প্রাচীনযুগে বাংলার শিল্পকলা কেমন ছিল?ফা-হিয়েন কোন দেশের নাগরিক?বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন কোনটি?সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত?কোন শাসন আমলে বাংলায় চিত্র শিল্পের বিকাশ শুরু হয়?সোমপুর মহাবিহার কোন যুগে নির্মিত হয়েছিল?ময়নামতি কোথায় অবস্থিত?শালবন বিহার নির্মাণ করেন কে?শালবন বিহারে কতটি কক্ষ ছিল?কুমিল্লা জেলার ময়নামতিতে যে বিহারের সন্ধান পাওয়া গেছে তার নাম কী?উয়ারী-বটেশ্বর গ্রামে কত বছরের প্রাচীন নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে?সম্প্রতি বাংলাদেশে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম কী?উয়ারী-বটেশ্বরে কত বছর পূর্বের ধ্বংসাবশেষ পাওয়া গেছে?উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?উয়ারী-বটেশ্বরের অবস্থান কোন নদের অববাহিকায় ছিল?অতীশ দীপংকর কোন ধর্মের অনুসারী ছিলেন?বিক্রমপুরের প্রাচীন বজ্রযোগিনী গ্রামে বৌদ্ধবিহার কোন শতকে নির্মিত?গুপ্তযুগের মূর্তিগুলো কেমন ছিল?প পাহাড়পুরের ভাস্কর্য শিল্পকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?প্রাচীন বাংলার শিল্পকলার ক্ষেত্রে কোন যুগটি বেশি স্মরণীয়?প্রাচীন বাংলার শিল্পীরা যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন কোন ক্ষেত্রে?রামপালের রাজত্বকালে রচিত চিত্র শিল্পে শ্রেষ্ঠ নিদর্শন কী?অষ্টসাহসিকা প্রজ্ঞাপারমিতা পুঁথি কোন রাজার আমলে রচিত হয়?বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?সুন্দরবনে প্রাপ্ত ডোম্মনপালের তাম্রশাসনের অপর পিঠে কিসের রেখাচিত্র উৎকীর্ণ রয়েছে?প্রাচীন বাংলার মানুষদের ভাষার নাম কী?বাংলায় আদি অধিবাসীদের ভাষা কী ছিল?আর্যদের ভাষার নাম কী?পরবর্তীকালে আর্যদের প্রাচীন বৈদিক ভাষার নাম সংস্কৃত করা হয় কেন?বৈদিক ভাষার পরবর্তী নাম কী ছিল?বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী?বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কে সংগ্রহ করেন?হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে কী সংগ্রহ করেন?এখন পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?প্রাচীন বাংলার নিষাদ জাতিগোষ্ঠীর ভাষা কী ছিল?বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত?মধ্যযুগে বাংলার শাসকশ্রেণির ভাষা কী ছিল?প্রাচীন বাংলায় কোন ধর্ম প্রতিষ্ঠার পূর্বে অন্যকোনো ধর্মমত প্রচলিত ছিল না?খ্রিস্টপূর্ব কত শতক থেকেই উপমহাদেশের বৈদিক ধর্মের প্রভাব বাংলায় ছড়িয়ে পড়ে?ধর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?আর্যপূর্ব কিছু ধর্মচিন্তা বা দর্শন পরবর্তী সময়ে কোন ধর্মে ছড়িয়ে পড়ে?প্রাচীনকাল হতে জৈন সম্প্রদায়ের লোকেরা কী নামে পরিচিত হতো?পাল রাজারা কত বছর রাজত্ব করেন?পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় কোন ধর্ম আন্তর্জাতিক মর্যাদা লাভ করে?পাল শাসনামলে কোন ধর্মের প্রভাব প্রতিপত্তি অটুট ছিল?সোমপুর বিহারে বাস করতেন কে?শালবন বিহার কে নির্মাণ করেন?কোন আমলে ব্রাহ্মণ্য ধর্মের দাপটে বৌদ্ধধর্মের পতন ঘটে?কোন আমলে বৌদ্ধধর্মের পতন ঘটে?কোন জাতির প্রভাবের সঠিক কাল নির্ণয় করা দুরূহ ব্যাপার?কোন সময়ে বাংলায় শক্তি পূজা প্রচলিত ছিল?জৈন ধর্মের প্রবর্তক কে?নাটোরের পাহাড়পুরে একটি জৈন বিহার ছিল কত শতকে?সহজিয়া ধর্মমতে কার স্থান সবার উপরে?প্রাচীন বাংলার রাজনৈতিক পরিবর্তন ঘটে কাদের আমলে?মৌর্য শাসনের পূর্বে বাংলার অধিবাসীদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠেনি কেন?হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা কর।প্রাচীন বাংলার সমাজে ব্রাহ্মণদের মর্যাদা কী ছিল?প্রাচীন বাংলার সমাজে ক্ষত্রিয়দের পেশা কী ছিল?প্রাচীন বাংলার সমাজে বৈশ্যদের কাজ কী ছিল?প্রাচীন বাংলার সমাজে শূদ্রদের কাজ কী ছিল?প্রাচীন বাংলায় নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল?সতীদাহ প্রথা বলতে কী? সংক্ষেপে লেখ।প্রাচীন বাংলার অধিবাসীদের খাদ্যাভাস কেমন ছিল?প্রাচীন বাংলার মানুষের পোশাক পরিচ্ছদ কেমন ছিল?প্রাচীন বাংলার মানুষেরা কী কী বাদ্যযন্ত্র ব্যবহার করত?প্রাচীন বাংলার মানুষের খেলাধুলা সম্পর্কে লিখ।প্রাচীন বাংলার মানুষের যাতায়াত ব্যবস্থা কেমন ছিল?প্রাচীন বাংলার অধিবাসীদের অধিকাংশই গ্রামে বাস করত কেন?প্রাচীন বাংলার অর্থনীতিকে কেন কৃষিনির্ভর ছিল?প্রাচীন বাংলার প্রধান ফসল কী ছিল?প্রাচীন বাংলায় কোন কোন বন্দর গড়ে ওঠে?প্রাচীন বাংলার মানুষ সমুদ্রপথে কাদের সাথে বাণিজ্য করত?বিনিময় প্রথা কাকে বলে? সংক্ষেপে লেখ।প্রাচীন বাংলার কুটির শিল্প সম্পর্কে ধারণা দাও।বিশ্বখ্যাত মসলিন কাপড়ের বর্ণনা দাও।প্রাচীন বাংলার প্রাথমিক যুগের স্থাপত্য কোথায় আবিষ্কৃত হয়েছে?প্রাচীন বাংলার কোন কোন স্থাপত্য আবিষ্কৃত হয়েছে?স্তূপস্থাপত্য কাকে বলে? সংক্ষেপে লেখ।বিহার কাকে বলে? সংক্ষেপে লেখ।পাল আমলে কোন কোন বিহার নির্মাণ করা হয়?শালবন বিহার সম্পর্কে ধারণা দাও।সোমপুর মহাবিহার কে কখন নির্মাণ করেন?পাহাড়পুরের বৌদ্ধবিহারের বর্ণনা দাও।উপমহাদেশে পাহাড়পুরের মন্দিরের গুরুত্ব অপরিসীম কেন?ভাসুবিহার সম্পর্কে ধারণা দাও।প্রাচীন বাংলার শিল্পকলার নিদর্শনগুলো লিখ।প্রাচীন বাংলার কোন কোন অঞ্চলে পোড়ামাটির ফলক ও মূর্তি আবিষ্কৃত হয়েছে?সংস্কৃতি বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।কীভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়?সংস্কৃত ভাষার উৎপত্তি হয় কীভাবে?চর্যাপদ সম্পর্কে ধারণা দাও।চর্যাপদ কে কখন কোথা থেকে সংগ্রহ করেন?প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা কেমন ছিল?মানুষের স্বভাব কী?জীবন বাঁচাতে কোন তিনটি জিনিস প্রথম প্রয়োজন?জাতি হিসেবে কাদেরকে নিষাদ বলা হতো?সংকরজন কী?ব্রহ্মদেশ বর্তমানে কোন দেশ?কৌম সমাজ কী?পৌরাণিক ধর্ম কী? সংক্ষেপে লেখ।সূর্য দেবতাকে কেন পূজা করা হতো?প্রাচীন বাংলায় কী কী আচার-অনুষ্ঠান পালন করা হতো?প্রাচীন বাংলা শিশুর জন্মের পূর্বে ও পরে কী উপাচার পালন করা হতো?প্রাচীন বাংলার ধর্মশাস্ত্রে কী কী বিষয় উল্লেখ ছিল?প্রাচীন বাংলায় কী ধরনের বর্ণপ্রথা প্রচলিত ছিল?জাতিভেদ প্রথা কোন সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ ছিল?প্রাচীনকালে বাংলায় কত প্রকার বর্ণ ছিল?স্বামীর চিতায় স্ত্রীকে পুড়িয়ে মারাকে কী বলা হতো?সতীদাহ প্রথা কী?প্রাচীন বাংলায় সাধারণ পুরুষদের পোশাক কী ছিল?কিসে বাঙালির উন্নত চরিত্রের কথা জানা যায়?পূর্ববঙ্গে খুব প্রিয় খাবার কী ছিল?পুরুষ-নারী উভয়ের মধ্যে কী ব্যবহারের রীতি প্রচলিত ছিল?প্রাচীন বাংলায় বারো মাসে কত পার্বণ অনুষ্ঠিত হতো?কাদের শাসনামলে বৌদ্ধ সমাজ ও সংস্কৃতিতে দুর্দশা নেমে আসে?কাকে নিরামিষ আহার করে সব ধরনের বিলাস বর্জন ও কৃচ্ছ সাধন করতে হতো?এদেশের অর্থনীতি কিসের ওপর নির্ভর করে গড়ে ওঠে?চাষ করা যায় এমন উর্বর জমিকে কী বলা হতো?কোন ধরনের জমিকে 'বাস্তু' বলা হতো?বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন?প্রাচীনকাল হতে বাংলা কোন কাপড়ের জন্য বিখ্যাত ছিল?বিশ্ববিখ্যাত মসিলন কাপড় কোথায় তৈরি হতো?কোন শিল্পে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল?ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন কী?কোথায় রাজা-দেব খড়গের একটি স্তূপ পাওয়া গেছে?বিহার কী?শালবন বিহার কোথায় অবস্থিত?পাহাড়পুরের বিশাল বৌদ্ধ বিহারটি ধর্মপাল কোন শতকে নির্মাণ করেন?কোথায় আবিষ্কৃত বৌদ্ধ বিহার প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন?বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাসে কোনটি অমর সৃস্টি?মহাপন্ডিতাচার্য বোধিভদ্র কোথায় বাস করতেন?সোমপুর বিহার কে নির্মাণ করেন?ফা-হিয়েন কোন দেশের পর্যটক?কুমিল্লার ময়নামতি ও লালমাই পাহাড়ে পোড়ামাটির কী আবিষ্কৃত হয়েছে?কার রাজত্বকালে 'অন্টসাহসিকা প্রজ্ঞাপারমিতা' পুঁথি রচিত হয়?রাজা রামপালের রাজত্বকালে রচিত কী বাংলার চিত্র শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন?প্রাচীন বাংলার শিল্পকলার জন্য কোন যুগ স্মরণীয়?প্রাচীন বাংলার মানুষের ভাষা কী ছিল?আর্যদের ভাষার নাম কী?কারা ছিল সুসভ্য জাতির মানুষ?কত শতকের মধ্যে আর্যরা এদেশে বসতি স্থাপন শেষ করেছিল?কোন ভাষা হতে বাংলা ভাষার সৃষ্টি হয়?কোনটিকে প্রাচীনতম বাংলা ভাষা বলা যায়?কার দ্বারা নেপাল থেকে চারটি প্রাচীন বৌদ্ধ পুঁথি সংগৃহীত হয়?মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?বৌদ্ধধর্মের প্রবর্তক কে ছিলেন?পৌরাণিক ধর্ম কী?কোন পূজা কৌমের লোকদের নিকট ঐক্যের প্রতীক ছিল?কোন দুই বংশের রাজা মহারাজারা সকলেই ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী ছিলেন?কারা ধর্মকর্ম পালন করার সঠিক দায়িত্ব লাভ করেন?বৈষ্ণবধর্মের সঙ্গে কী ঘনিষ্ঠভাবে যুক্ত?হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা কর।প্রাচীন বাংলায় নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা কর।সতীদাহ প্রথা বলতে কী বোঝায়?প্রাচীন বাংলার মানুষের খাদ্য ব্যবস্থার বর্ণনা দাও।প্রাচীন বাংলার মানুষের পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও।প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষিনির্ভর বলা হয় কেন?প্রাচীন বাংলার কুটির শিল্পের বর্ণনা দাও।প্রাচীন বাংলায় বাণিজ্যের প্রসার ঘটার কারণ ব্যাখ্যা কর।কার সময় হতে শিবের পরিবর্তে বিষ্ণুর স্তরের প্রচলন হয়?কারা সবচেয়ে প্রাচীন শৈব সম্প্রদায়?কারা 'নিগ্রহন্ত' নামে পরিচিত হতো?প্রাচীন বাংলায় কীসের প্রচুর ব্যবসা ছিল?উমার উপলক্ষে কোথায় বিপুল উৎসব হতো?প্রাচীন বাংলার কোন কোন অঞ্চলে পোড়ামাটির ফলক ও মূর্তি আবিষ্কৃত হয়েছে? ব্যাখ্যা কর।বৌদ্ধস্তূপ কী? ব্যাখ্যা কর।পাল আমলে নির্মিত তৈরি বিহারগুলোর নাম লেখ।পাহাড়পুরের বৌদ্ধবিহারের বর্ণনা দাও।শিল্পকলার ক্ষেত্রে পাল যুগ স্মরণীয় কেন? ব্যাখ্যা কর।বাংলার সংস্কৃতি গড়ে উঠে কীভাবে?প্রাচীন বাংলার শিল্পকলার সংক্ষিপ্ত বর্ণনা দাও।কীভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়?বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যাখ্যা কর।সংস্কৃত ভাষার উৎপত্তি ব্যাখ্যা কর।চর্যাপদের বিবরণ দাও।চর্যাপদগুলোর গুরুত্ব অপরিসীম কেন? ব্যাখ্যা কর।প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা ব্যাখ্যা কর।পৌরাণিক ধর্ম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।সূর্য দেবতাকে কেন পূজা করা হতো? ব্যাখ্যা কর।সমাজের নিম্নস্তরে সহজিয়া ধর্মের খুব প্রভাব থাকার কারণ ব্যাখ্যা কর।প্রাচীন বাংলার আচার-অনুষ্ঠানের বর্ণনা দাও।মধ্যযুগের সূচনা হয় কীভাবে? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ