• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আমাদের বিদ্যালয়

আমাদের বিদ্যালয়

ভূমিকা: যে স্থানে বিদ্যা শিক্ষা দেওয়া হয়, সে স্থানকে বিদ্যালয় বলা হয়। কারণ বিদ্যালয়ের মাধ্যমে ভূপ্রকৃতির প্রাথমিক জ্ঞান লাভ করা হয়। সুতরাং বিদ্যালয় শিক্ষা ও সভ্যতার গুরুত্বপূর্ণ স্থল।

বিদ্যালয়ের নাম ও অবস্থান: আমাদের বিদ্যালয়ের নাম 'আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়'। ১৯৫৮ সালে এ বিদ্যালয়টি আমঝুপি গ্রামের একদল শিক্ষানুরাগী ব্যক্তি প্রতিষ্ঠা করেন। তন্মধ্যে আনসার-উল-হক, আতর আলী মাস্টার, ফুটবলার লুৎফর রহমান উল্লেখযোগ্য। পরবর্তীকালে ফুটবলার লুৎফর রহমান এ স্কুলের 'সম্মানিত শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। আদর্শ শিক্ষক রূপে তাঁকে সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। তাঁর কতিপয় ছাত্র বলে থাকেন: "লুৎফর 'স্যার, বড়ো ভালো মানুষ ছিলেন। আদর্শ শিক্ষক ছিলেন।"

বিদ্যালয় ভবন: আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে একটি এল টাইপ দোতলা ভবন রয়েছে। এ ভবনটির মধ্যে ২০টি কক্ষ আছে। পাশেই একটি ফুটবল খেলার মাঠ দেখা যায়। সবুজ-শ্যামল দৃশ্যের সারি আমাদের নয়ন-মন আকৃষ্ট করে।

বিদ্যালয়ের পরিবেশ: আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত মনোরম। এর সম্মুখ দিকে জেলা শহরে যাওয়ার পাকা রাস্তা চলে গিয়েছে। আর এর দুপাশে সবুজ শস্যখেত দেখা যায়। মাঠ ভরা ফসল দেখে ছাত্র-ছাত্রীদের চোখ জুড়িয়ে যায়।

ছাত্রছাত্রী ও শিক্ষক: শিশু-কিশোর কোমলমতি অসংখ্য ছাত্রছাত্রীর কলরবে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়টি সবসময় মুখরিত থাকে। এখানে কর্মরত শিক্ষকগণ উচ্চ শিক্ষিত ও দক্ষ। আমাদের প্রধান শিক্ষক একজন গুণী ব্যক্তি। তিনি শৃঙ্খলতার মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের পরিচালনা করেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ফলে ভালো শিক্ষা, চরিত্রগঠন ও স্বাস্থ্যসচেতন হয়ে গড়ে ওঠে শিক্ষার্থীরা।

ফলাফল: আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি.সহ সকল পর্যায়ের ফলাফল খুবই ভালো। প্রতিবছর এ বিদ্যালয় থেকে অধিকাংশ পরীক্ষার্থী এ প্লাস (A+) অর্জন করে থাকে। আরও বেশ কয়েকজন পরীক্ষার্থী জিপিএ পাঁচ (GPA-5) লাভ করে। এছাড়া অন্যান্য কার্যক্রমেও এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করে থাকে। বিশেষ করে খেলাধুলা, বির্তক ও বই পড়া প্রতিযোগিতায় সবসময়ই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সুনাম কুড়িয়ে আনে।

উপসংহার: বিদ্যালয়ের প্রভূত সাফল্য রয়েছে। এখানে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী মিলে একটা পরিবার। তাই এখান থেকে যেকোনো কার্যক্রমে সফলতা আসে।

প্রবন্ধ রচনা - অনন্যা প্রশ্ন

বাংলাদেশের ষড়ঋতুসময়ের মূল্যস্বদেশপ্রেমচরিত্রঅধ্যবসায়শিষ্টাচারনিয়মানুবর্তিতাপিতামাতার প্রতি কর্তব্যনৈতিক শিক্ষা ও মূল্যবোধসততা/সত্যবাদিতানাগরিক অধিকার ও কর্তব্যমানবকল্যাণে বিজ্ঞানকৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ শিক্ষা বিস্তারে কম্পিউটার চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানআধুনিক শিক্ষায় ইন্টারনেটবিদ্যুৎ ও আধুনিক জীবন আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশবিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকাজাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকাকর্মমুখী শিক্ষাছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্যপাঠাগারের প্রয়োজনীয়তানারীশিক্ষার গুরুত্বআমাদের বিদ্যালয়তোমার প্রিয় শিক্ষকমাদকাসক্তি ও তার প্রতিকারতোমার প্রিয় খেলাখেলাধুলার প্রয়োজনীয়তাআমার প্রিয় খেলা: হা-ডু-ডুএকটি দিনলিপিআমাদের গ্রামতোমার শৈশব স্মৃতিতোমার জীবনের লক্ষ্যতোমার জীবনের একটি স্মরণীয় ঘটনাআমার চারপাশের প্রকৃতিসুন্দরবনপরিবেশ দূষণ ও তার প্রতিকারবৃক্ষরোপণের প্রয়োজনীয়তাপ্রাকৃতিক দুর্যোগবাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ষড়ঋতুর বাংলাদেশ বর্ষাকালএকটি শীতের সকাল একটি বর্ষণমুখর দিনবাংলাদেশের নদনদীবাংলাদেশের বন্যাবসন্তকালএকটি পূর্ণিমা রাতকালবৈশাখীর রাতবৃক্ষমেলানদীতীরে সূর্যাস্তট্রেনে ভ্রমণদেশ ভ্রমণনৌকা ভ্রমণদেশভ্রমণে শিক্ষা ও আনন্দবনভোজনচিড়িয়াখানায় একদিনকুয়াকাটা সৈকতে একদিনবাংলাদেশের কৃষকশ্রমের মর্যাদাবাংলাদেশের কুটির শিল্পদ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকারবাংলাদেশের পোশাক শিল্পবাংলাদেশের পর্যটন শিল্পঅর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকাখাদ্যে ভেজালসড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার শিশুশ্রমধানপাটচা শিল্পকী ধরনের বই আমার পড়তে ভালো লাগেআমার প্রিয় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবই পড়ার আনন্দবাংলাদেশের পুরাকীর্তিমুক্তিযুদ্ধ জাদুঘরবাংলা নববর্ষবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরআমার প্রিয় ব্যক্তিত্বআমার মাসংবাদপত্র টেলিভিশনআমার স্বপ্নের বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিজয় দিবসমুক্তিযুদ্ধের চেতনাএকুশে বইমেলাবাংলাদেশের স্বাধীনতা দিবসআমাদের জাতীয় পতাকাশহিদ মিনারযানজটবাংলাদেশের পাখিসাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশবাংলাদেশের একটি দর্শনীয় স্থানমেট্রোরেল প্রকল্প মোবাইল ফোনস্বপ্নের পদ্মা সেতু করোনা ভাইরাস ডেঙ্গু জ্বর ও তার প্রতিকারডিজিটাল বাংলাদেশকর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ