• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

তোমার শৈশব স্মৃতি

তোমার শৈশব স্মৃতি

ভূমিকা: শৈশবের মধুময় দিনগুলোর কথা ভাবতে সত্যিই খুব ভালো লাগে। তাই যখনই কোনো অবসর সময় আসে, স্মৃতির পাতা খুলে চোখের সামনে তুলে না ধরে পারি না। শৈশবের সব ঘটনা ঠিক স্মরণে আসতে চায় না। তবে স্পষ্ট আর অস্পষ্ট যাই হোক না কেন, স্মৃতিগুলো যখন স্মরণে আসে তখন মন ভরে যায় এক অনাবিল আনন্দে, সেগুলোকে ঠিক রঙিন স্বপ্নের মতো মনে হয়। ইচ্ছে হয় শৈশবের দিনগুলোতে ফিরে যাই।

আমার শৈশব প্রকৃতি: শৈশবে মানুষের জীবনে বহু ঘটনার সমাবেশ ঘটে, তার মধ্যে এমন কিছু ঘটনাও থাকে যা কোনোদিন মন থেকে বিস্মৃত হয় না। শৈশবে আমার দুরন্তপনায় বাড়ির সবাই অস্থির থাকতেন। বন্ধুবান্ধব নিয়ে এপাড়া ওপাড়া ঘুরে বেড়ানো এবং পুকুরে সাঁতার কাটা এসব ছিল আমার প্রতিদিনের কাজ। আমাদের দলের নেতা ছিলাম আমি এবং সকলেই আমাকে ভয় করত। বাবা-মায়ের শাসনকে কখনো ভয় করতাম না। তাই বলে যে আমি পড়ালেখায় খারাপ ছিলাম তা নয়। আমি প্রত্যেক পরীক্ষাতেই প্রথম হয়ে পাস করতাম।
স্মৃতির ঘটনা: আমার শৈশব কেটেছে গ্রাম ও শহর মিলিয়ে। আমাদের গ্রামটা তেমন বড় ছিল না। গ্রামের চাল-চলনকে একেবারে গ্রাম্যও বলা চলে না; অনেকটা শহুরে পরিবেশ ছিল আমাদের গ্রামে। গ্রামে একটা মাঝারি ধরনের বাজার ছিল। আমি দাদার সাথে প্রায়ই বাজারে যেতাম। তিনি আমাকে লজেন্স, বিস্কুট, মিষ্টি, কলা এবং আরও অনেক কিছু কিনে দিতেন। এতসব আদর যত্ন ফেলে রেখে একদিন আমাকে মা-বাবার সাথে শহরে যেতে হলো। ভর্তি করিয়ে দেওয়া হলো স্কুলে।

স্কুলের প্রথম দিনের কথাটা আজও আমার বেশ মনে পড়ে। বাবা আমাকে নিয়ে প্রধান শিক্ষকের কাছে গেলেন। তিনি বাবাকে একটা চেয়ারে বসার অনুরোধ করে আমাকে তাঁর কাছে ডেকে নিলেন। তারপর তিনি আমাকে দুতিনটি প্রশ্ন জিজ্ঞেস করলেন। উত্তরগুলো আমার জানাই ছিল। তাই আমি ঝটপট উত্তর দিয়ে দিলাম। তবে ভয়ে আমার গলাটা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছিল। সেদিনই আমাকে ভর্তি করে নেওয়া হয়েছিল স্কুলে। অনেক বন্ধু-সাথি জুটল। আমার ভয় আর
থাকল না।

একবার গ্রীষ্মকালে পনেরো দিনের জন্য স্কুল ছুটি হয়েছে। আমরা হাজির হলাম আমাদের স্বপ্নঘেরা গ্রামে। খবর পেয়ে আমার সমবয়সীরা ছুটে এলো আমাকে দেখার জন্য। দাদা তো বহুদিন পরে আমাকে পেয়ে একেবারে জড়িয়ে ধরলেন বুকে। গাছে গাছে তখন আমের গায়ে রং ধরেছে। দেখে আমার আর মন মানছে না। সুযোগের অপেক্ষায় থাকলাম সারাক্ষণ।
একদিন দুপুরে খাওয়ার পর দাদা একটা বই নিয়ে বিছানায় এলিয়ে পড়েছিলেন। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন তিনি। ছোট ভাইদের চুপিসারে ডেকে নিয়ে বললাম, তোরা সবাই নিচে থাক, আমি গাছে উঠি। যে গাছের আম বেশি রসালো, সেটা ছিল দাদার ঘরের জানালার পাশে। খুব সাবধানে পা টিপে টিপে গাছে উঠলাম। যেই একটা ডালে পা দিলাম, অমনি ডালটি ভেঙে আমাকে নিয়ে পড়ল মাটিতে। আমার এক পায়ে ভীষণ চোট লেগেছে। তারপর আর কিছুই মনে নেই। বেশ কিছুক্ষণ পরে চেতনা ফিরে পেয়ে দেখি আমি শুয়ে আছি দাদার বিছানায়। পাশে বসে আছেন দাদা দাদি, মা বাবা এবং আরও অনেকে। দাদা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, "কেমন লাগছে দাদু? কোনো চিন্তা নেই; তুমি ভালো হয়ে গেছ। তবে আম চুরি করার জন্য আর কিন্তু গাছে উঠবে না। আমি নিজেই তোমাকে আম পেড়ে দেব।" দাদার এই কথাগুলো আজও আমার স্মৃতিপটে জীবন্ত হয়ে আছে।

মানসিক অনুভূতি: আমার জীবন থেকে শৈশব হারিয়েছে অনেক দিন আগে, সেই স্বপ্নময় জীবনের অনেক স্মৃতিই আজ আর মনে করতে পারি না। সেসব মায়াময়, ছায়াময়, স্বপ্নময় দিন আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। অতীতের দিকে তাকিয়ে শুধু ভাবি যদি শৈশবের দিনগুলো আর একবার ফিরে আসত জীবনে।

উপসংহার: আমার শৈশব ছিল বড়ই বৈচিত্র্যময়, বড়ই আনন্দের। সব মনে না থাকলেও আরও কত স্মৃতি যে আছে আমার ভান্ডারে, তা বলে শেষ করা যাবে না। সেসব স্মৃতি আজও আমার জীবনে আনন্দের উপকরণ হয়ে আছে। নানা কাজের অবসরে নিরালায় বসে বসে ভাবি, শৈশবের স্মৃতিগুলোর চেয়ে আপন আর কেউ নেই জীবনে।

প্রবন্ধ রচনা - অনন্যা প্রশ্ন

বাংলাদেশের ষড়ঋতুসময়ের মূল্যস্বদেশপ্রেমচরিত্রঅধ্যবসায়শিষ্টাচারনিয়মানুবর্তিতাপিতামাতার প্রতি কর্তব্যনৈতিক শিক্ষা ও মূল্যবোধসততা/সত্যবাদিতানাগরিক অধিকার ও কর্তব্যমানবকল্যাণে বিজ্ঞানকৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ শিক্ষা বিস্তারে কম্পিউটার চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানআধুনিক শিক্ষায় ইন্টারনেটবিদ্যুৎ ও আধুনিক জীবন আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশবিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকাজাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকাকর্মমুখী শিক্ষাছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্যপাঠাগারের প্রয়োজনীয়তানারীশিক্ষার গুরুত্বআমাদের বিদ্যালয়তোমার প্রিয় শিক্ষকমাদকাসক্তি ও তার প্রতিকারতোমার প্রিয় খেলাখেলাধুলার প্রয়োজনীয়তাআমার প্রিয় খেলা: হা-ডু-ডুএকটি দিনলিপিআমাদের গ্রামতোমার শৈশব স্মৃতিতোমার জীবনের লক্ষ্যতোমার জীবনের একটি স্মরণীয় ঘটনাআমার চারপাশের প্রকৃতিসুন্দরবনপরিবেশ দূষণ ও তার প্রতিকারবৃক্ষরোপণের প্রয়োজনীয়তাপ্রাকৃতিক দুর্যোগবাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ষড়ঋতুর বাংলাদেশ বর্ষাকালএকটি শীতের সকাল একটি বর্ষণমুখর দিনবাংলাদেশের নদনদীবাংলাদেশের বন্যাবসন্তকালএকটি পূর্ণিমা রাতকালবৈশাখীর রাতবৃক্ষমেলানদীতীরে সূর্যাস্তট্রেনে ভ্রমণদেশ ভ্রমণনৌকা ভ্রমণদেশভ্রমণে শিক্ষা ও আনন্দবনভোজনচিড়িয়াখানায় একদিনকুয়াকাটা সৈকতে একদিনবাংলাদেশের কৃষকশ্রমের মর্যাদাবাংলাদেশের কুটির শিল্পদ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকারবাংলাদেশের পোশাক শিল্পবাংলাদেশের পর্যটন শিল্পঅর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকাখাদ্যে ভেজালসড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার শিশুশ্রমধানপাটচা শিল্পকী ধরনের বই আমার পড়তে ভালো লাগেআমার প্রিয় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবই পড়ার আনন্দবাংলাদেশের পুরাকীর্তিমুক্তিযুদ্ধ জাদুঘরবাংলা নববর্ষবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরআমার প্রিয় ব্যক্তিত্বআমার মাসংবাদপত্র টেলিভিশনআমার স্বপ্নের বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিজয় দিবসমুক্তিযুদ্ধের চেতনাএকুশে বইমেলাবাংলাদেশের স্বাধীনতা দিবসআমাদের জাতীয় পতাকাশহিদ মিনারযানজটবাংলাদেশের পাখিসাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশবাংলাদেশের একটি দর্শনীয় স্থানমেট্রোরেল প্রকল্প মোবাইল ফোনস্বপ্নের পদ্মা সেতু করোনা ভাইরাস ডেঙ্গু জ্বর ও তার প্রতিকারডিজিটাল বাংলাদেশকর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ