• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সুন্দরবন

সুন্দরবন

ভূমিকা: সুন্দরবন হলো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গরানগাছের বন। বাংলাদেশের বনভূমির মধ্যে সবচেয়ে দীর্ঘ বনভূমি। এ বনভূমির শতকরা বাষট্টি শতাংশ এদেশের খুলনা জেলায় এবং আটত্রিশ শতাংশ ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা জেলায় অবস্থিত। এ বন পৃথিবীর পর্যটকদের নিকট অতিশয় আকর্ষণীয় স্থল। কারণ প্রাকৃতিক সৌন্দর্যের যেমন অপার মহিমা এ বন তেমনি জীববৈচিত্র্যে অতুলনীয়।

সুন্দরবনের আয়তন: প্রায় দুই শত বছর পূর্বে ষোল হাজার সাত শত বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই সুন্দরবন বিস্তীর্ণ ছিল। কিন্তু এখন এর আয়তন দিন দিন কমে আসছে। এর আয়তন এখন মাত্র ছয় হাজার সতের বর্গকিলোমিটার। এই সুন্দরবন এদেশের দুটি বনবিভাগের আওতার মধ্যে আছে। উলেখ্য যে, একুশ ডিগ্রি ত্রিশ ইঞ্চি উত্তর অক্ষাংশ থেকে ঊননব্বই ডিগ্রি পঞ্চান্ন পূর্ব দ্রাঘিমাংশে এ বনের অবস্থান রয়েছে।

সুন্দরবনের গাছগাছালি সুন্দরবনের গাছগাছালি বিভিন্নরকমের বলে প্রকৃতিপ্রেমিরা জানিয়েছেন। এখানকার বহুবিধ গাছগাছালির মধ্যে গরান গাছ উল্লেখযোগ্য। বিশিষ্ট বিজ্ঞানী ডি. প্রেইন এ বনের মধ্যে ৩৩৪ ধরনের গাছগাছালির কথা বলেছেন। তিনি আরও বলেছেন যে সমগ্র বিশ্বে সর্বমোট-৫০টি গরানগাছের মধ্যে এ সুন্দরবনেই ৩৫টি গরানগাছের অস্তিত্ব রয়েছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য: এ সুন্দরবনে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। তন্মধ্যে চারশ প্রজাতির মাছ, তিনশ বিশ প্রজাতির পাখি, পঞ্চাশ প্রজাতির সরীসৃপ, পঞ্চাশ প্রজাতির স্তন্যপায়ী ও আট প্রজাতির উভচর প্রাণীর উল্লেখ করা যায়। বিশেষভাবে উল্লেখ করা যায় যে স্তন্যপায়ীদের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার দুনিয়াখ্যাত। এছাড়া এ বনে রয়েছে বানর, বনবিড়াল, চিতাবাঘ, হরিণ, বক, সারস, হাড়গিল, কাদাখোঁচা প্রভৃতির বসবাস।

বর্তমানকালের সুন্দরবন: সুন্দরবনের বনজ সম্পদের প্রতি লোভে একদল দুষ্টচক্র সেখানে প্রবেশ করে এর বহুবিধ ক্ষতি সাধন করে চলেছে। তারা গরানগাছ কেটে বিক্রি করছে। জীববৈচিত্র্য ধরে বিদেশে পাচার করছে। এখন অসংখ্য বাঘের মধ্যে মাত্র চারশ পঞ্চাশটি বাঘের অস্তিত্ব মেলে। ফলে এখানকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া লবণাক্ততা বেড়ে গিয়ে এখানকার গরানগাছ মরে যাচ্ছে। এসব কারণে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হচ্ছে।

উপসংহার: সুন্দরবন বাংলাদেশের জাতীয় সম্পদ এবং পর্যটনকেন্দ্র। তাই এ সুন্দরবন নিয়ে দেশ ও জাতি অহঙ্কার করতে পারে। কিন্তু দুষ্টচক্র প্রতিদিন এ সুন্দরবনের ক্ষতিসাধন করছে। তারা গরানগাছ কাটছে, পশু নিধন করছে ইত্যাদি ভাবে তারা এ সুন্দরবনের ঐতিহ্য বিনষ্ট করছে। শুধু সরকার নয়, এদেশের সচেতন প্রতিটি নাগরিকের উচিৎ এই বন রক্ষা করতে এগিয়ে আসা। এর ব্যতিক্রম হলে আমাদের গৌরবময় ঐতিহ্য, চিরদিনের মত বিলুপ্ত হয়ে যাবে।

প্রবন্ধ রচনা - অনন্যা প্রশ্ন

বাংলাদেশের ষড়ঋতুসময়ের মূল্যস্বদেশপ্রেমচরিত্রঅধ্যবসায়শিষ্টাচারনিয়মানুবর্তিতাপিতামাতার প্রতি কর্তব্যনৈতিক শিক্ষা ও মূল্যবোধসততা/সত্যবাদিতানাগরিক অধিকার ও কর্তব্যমানবকল্যাণে বিজ্ঞানকৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ শিক্ষা বিস্তারে কম্পিউটার চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানআধুনিক শিক্ষায় ইন্টারনেটবিদ্যুৎ ও আধুনিক জীবন আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশবিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকাজাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকাকর্মমুখী শিক্ষাছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্যপাঠাগারের প্রয়োজনীয়তানারীশিক্ষার গুরুত্বআমাদের বিদ্যালয়তোমার প্রিয় শিক্ষকমাদকাসক্তি ও তার প্রতিকারতোমার প্রিয় খেলাখেলাধুলার প্রয়োজনীয়তাআমার প্রিয় খেলা: হা-ডু-ডুএকটি দিনলিপিআমাদের গ্রামতোমার শৈশব স্মৃতিতোমার জীবনের লক্ষ্যতোমার জীবনের একটি স্মরণীয় ঘটনাআমার চারপাশের প্রকৃতিসুন্দরবনপরিবেশ দূষণ ও তার প্রতিকারবৃক্ষরোপণের প্রয়োজনীয়তাপ্রাকৃতিক দুর্যোগবাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ষড়ঋতুর বাংলাদেশ বর্ষাকালএকটি শীতের সকাল একটি বর্ষণমুখর দিনবাংলাদেশের নদনদীবাংলাদেশের বন্যাবসন্তকালএকটি পূর্ণিমা রাতকালবৈশাখীর রাতবৃক্ষমেলানদীতীরে সূর্যাস্তট্রেনে ভ্রমণদেশ ভ্রমণনৌকা ভ্রমণদেশভ্রমণে শিক্ষা ও আনন্দবনভোজনচিড়িয়াখানায় একদিনকুয়াকাটা সৈকতে একদিনবাংলাদেশের কৃষকশ্রমের মর্যাদাবাংলাদেশের কুটির শিল্পদ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকারবাংলাদেশের পোশাক শিল্পবাংলাদেশের পর্যটন শিল্পঅর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকাখাদ্যে ভেজালসড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার শিশুশ্রমধানপাটচা শিল্পকী ধরনের বই আমার পড়তে ভালো লাগেআমার প্রিয় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবই পড়ার আনন্দবাংলাদেশের পুরাকীর্তিমুক্তিযুদ্ধ জাদুঘরবাংলা নববর্ষবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরআমার প্রিয় ব্যক্তিত্বআমার মাসংবাদপত্র টেলিভিশনআমার স্বপ্নের বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিজয় দিবসমুক্তিযুদ্ধের চেতনাএকুশে বইমেলাবাংলাদেশের স্বাধীনতা দিবসআমাদের জাতীয় পতাকাশহিদ মিনারযানজটবাংলাদেশের পাখিসাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশবাংলাদেশের একটি দর্শনীয় স্থানমেট্রোরেল প্রকল্প মোবাইল ফোনস্বপ্নের পদ্মা সেতু করোনা ভাইরাস ডেঙ্গু জ্বর ও তার প্রতিকারডিজিটাল বাংলাদেশকর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ