• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ধান

ধান

ভূমিকা: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হিসেবে খ্যাত। কৃষিজাত দ্রব্য হিসেবে ধান উল্লেখযোগ্য শস্য। ধান থেকে চাল উৎপন্ন হয়। এ চাল এদেশের মানুষের প্রধান খাদ্য। তাই বাংলাদেশের এক-তৃতীয়াংশের বেশি জনগণ ধান থেকে উৎপন্ন চালের ওপর নির্ভরশীল।

ধানের উৎপত্তিগত অবস্থান: ধান উষ্ণ দেশের আর্দ্র মাটিতে উৎপন্ন হয়। আর তাই পৃথিবীর অনেক দেশেই ধান উৎপাদন লক্ষ করা যায়। ধান প্রধানত মৌসুমি অঞ্চলের ফসল। তাই এশিয়া মহাদেশের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, চীন, জাপান ইত্যাদি দেশে ধান উল্লেখযোগ্যভাবে উৎপন্ন হয়ে থাকে। এ দেশগুলো মূলত মৌসুমি জলবায়ুর আওতাধীন। গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ায় এ স্থানগুলোতে ব্যাপকভাবে ধান চাষ। বাংলাদেশের বরিশাল ও পটুয়াখালীর বালাম চাল এবং দিনাজপুরের কাটারিভোগ চাল উৎকৃষ্ট বলে প্রতীয়মান হয়েছে।

ধানের প্রকারভেদ: ধানের নানাবিধ প্রকারভেদ রয়েছে। বাংলাদেশে প্রধানত আমন, আউশ ও বোরো ধান চাষ প্রচুর পরিমাণে লক্ষ করা যায়। বর্ষাকালে আমন ধান-চাষ হয়। এ ধান শীতকালে কাটা হয়। গরমকালে আউশ ধান চাষ হয়। এ ধান বর্ষাকালে কাটা হয়। আর শীতকালে বোরো ধান চাষ করা হয়। এ ধান গরমকালে কাটা হয়। তবে ইরি ধান সারা বছরই চাষ করা হয়।

ধানের পরিচয় ও চাষ প্রণালি: ধান গাছ ওষধি জাতীয় উদ্ভিদ। ধান গাছের চারা থেকে অনেক গাছ বের হয়। এর পাতা সবুজ। ডাটার সম্মুখভাগে ধানের শিষ বা ধানের ছড়া বের হয়। ধান পেকে গেলে সোনালি রং ধারণ করে। ধান চাষ করতে গিয়ে কৃষকের প্রথমে জমিতে মই দিয়ে ও সার প্রয়োগ করে তা ধান উৎপন্নের উপযোগী করতে হয়। এর পর ধানের বীজ ছড়িয়ে দেওয়া হয়। আবার ছোট জমিতে ধানের বীজতলা করে চারা উৎপন্ন করে তা বড় জমিতে রোপণ করা হয়।

এভাবে চারাগুলো কয়েক মাসে বড় হলে ধানের ছড়া বের হতে শুরু হয়। এ ছড়াগুলো পেকে গিয়ে সোনালি রং ধারণ করলে তা গাছশুদ্ধ কেটে আঁটি বেঁধে ঘরে তোলা হয়। এ আঁটিগুলোকে মাড়াই করে ধান বের করা হয়। পরে গরু দিয়েও এ আঁটিগুলো মাড়িয়ে নেওয়া হয়। বর্তমানকালে আধুনিক প্রযুক্তির কল্যাণে ধান সংগ্রহের অনেক যন্ত্র তৈরি হয়েছে। ধান থেকে চাল পেতে ধান ভানা হয়। ধান সিদ্ধ করে ভানা হলে সিদ্ধ চাল পাওয়া যায় এবং ধান রোদে শুকিয়ে ভানা হলে আমরা আতপ চাল পেয়ে থাকি।

ধানের প্রয়োজনীয়তা ধান থেকে চাল পাওয়া যায়। এ চাল রান্না করেই ভাত হয়। আর এশিয়া মহাদেশের বেশিরভাগ জনগণ এ ভাত খেয়েই জীবনধারণ করে। ফলে জীবনের, মৌলিক চাহিদা পূরণে ধানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ধান থেকে উৎপন্ন চাল দিয়ে নানাবিধ পিঠা, পায়েস ও ফিরনি রান্না করা হয়। ধানের ছাল বা তুষ জ্বালানি হিসেবে ব্যবহৃত-হয়। ধানের কুঁড়া হাঁস-মুরগি, গরু-ছাগলের প্রধান খাদ্য। ভাতের মাড়, ধানের খড় গরুর প্রধান খাদ্য। ফলে ধান মানুষ ও প্রাণীর মৌলিক চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। তাই ধানের প্রয়োজনীয়তা যথেষ্ট পরিমাণে লক্ষ করা যায়।

উপসংহার: ধান থেকে উৎপন্ন চাল বাংলাদেশের প্রধান খাদ্য। বৃষ্টির পানি ছাড়াও জমি সেচের মাধ্যমে এর চাষ আরও *বৃদ্ধি করা যায়। বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষ করলে এর উৎপাদন বাড়বে। দেশ ও জাতির কল্যাণে সরকার ও জনগণের এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরো পড়ুন : 

প্রবন্ধ রচনা - অনন্যা প্রশ্ন

বাংলাদেশের ষড়ঋতুসময়ের মূল্যস্বদেশপ্রেমচরিত্রঅধ্যবসায়শিষ্টাচারনিয়মানুবর্তিতাপিতামাতার প্রতি কর্তব্যনৈতিক শিক্ষা ও মূল্যবোধসততা/সত্যবাদিতানাগরিক অধিকার ও কর্তব্যমানবকল্যাণে বিজ্ঞানকৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ শিক্ষা বিস্তারে কম্পিউটার চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানআধুনিক শিক্ষায় ইন্টারনেটবিদ্যুৎ ও আধুনিক জীবন আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশবিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকাজাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকাকর্মমুখী শিক্ষাছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্যপাঠাগারের প্রয়োজনীয়তানারীশিক্ষার গুরুত্বআমাদের বিদ্যালয়তোমার প্রিয় শিক্ষকমাদকাসক্তি ও তার প্রতিকারতোমার প্রিয় খেলাখেলাধুলার প্রয়োজনীয়তাআমার প্রিয় খেলা: হা-ডু-ডুএকটি দিনলিপিআমাদের গ্রামতোমার শৈশব স্মৃতিতোমার জীবনের লক্ষ্যতোমার জীবনের একটি স্মরণীয় ঘটনাআমার চারপাশের প্রকৃতিসুন্দরবনপরিবেশ দূষণ ও তার প্রতিকারবৃক্ষরোপণের প্রয়োজনীয়তাপ্রাকৃতিক দুর্যোগবাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ষড়ঋতুর বাংলাদেশ বর্ষাকালএকটি শীতের সকাল একটি বর্ষণমুখর দিনবাংলাদেশের নদনদীবাংলাদেশের বন্যাবসন্তকালএকটি পূর্ণিমা রাতকালবৈশাখীর রাতবৃক্ষমেলানদীতীরে সূর্যাস্তট্রেনে ভ্রমণদেশ ভ্রমণনৌকা ভ্রমণদেশভ্রমণে শিক্ষা ও আনন্দবনভোজনচিড়িয়াখানায় একদিনকুয়াকাটা সৈকতে একদিনবাংলাদেশের কৃষকশ্রমের মর্যাদাবাংলাদেশের কুটির শিল্পদ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকারবাংলাদেশের পোশাক শিল্পবাংলাদেশের পর্যটন শিল্পঅর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকাখাদ্যে ভেজালসড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার শিশুশ্রমধানপাটচা শিল্পকী ধরনের বই আমার পড়তে ভালো লাগেআমার প্রিয় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবই পড়ার আনন্দবাংলাদেশের পুরাকীর্তিমুক্তিযুদ্ধ জাদুঘরবাংলা নববর্ষবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরআমার প্রিয় ব্যক্তিত্বআমার মাসংবাদপত্র টেলিভিশনআমার স্বপ্নের বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিজয় দিবসমুক্তিযুদ্ধের চেতনাএকুশে বইমেলাবাংলাদেশের স্বাধীনতা দিবসআমাদের জাতীয় পতাকাশহিদ মিনারযানজটবাংলাদেশের পাখিসাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশবাংলাদেশের একটি দর্শনীয় স্থানমেট্রোরেল প্রকল্প মোবাইল ফোনস্বপ্নের পদ্মা সেতু করোনা ভাইরাস ডেঙ্গু জ্বর ও তার প্রতিকারডিজিটাল বাংলাদেশকর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ