• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আমাদের জাতীয় পতাকা

আমাদের জাতীয় পতাকা

ভূমিকা: জাতীয় পতাকা একটি দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতীক। তাই প্রতিটি স্বাধীন দেশের জাতীয় পতাকা রয়েছে। আর জনগণ জাতীয় পতাকাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে থাকে।

জাতীয় পতাকার আকৃতি: বাংলাদেশের জাতীয় পতাকায় রয়েছে ঘন সবুজ রঙের মাঝখানে লাল রঙের বৃত্ত। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো ১০: ৬। এক্ষেত্রে এর দৈর্ঘ্য যদি ১০ ফুট হয়, তাহলে প্রস্থ হবে ৬ ফুট। আর লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘের পাঁচ ভাগের এক ভাগের সমান হবে। উল্লেখ্য যে, বাংলাদেশের জাতীয় পতাকার পরিকল্পনা করেছেন দেশবরেণ্য শিল্পী কামরুল হাসান।

জাতীয় পতাকার বিশেষত্ব: আমাদের জাতীয় পতাকার সবুজ রঙটির মধ্য দিয়ে এদেশের সবুজ প্রকৃতিকে প্রকাশিত করা হয়েছে। আর লাল রঙের বৃত্তটির মাধ্যমে নবজাগরণের কথা পরিব্যক্ত হয়েছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকী রূপ মিলেমিশে আছে এ পতাকায়।

জাতীয় পতাকার গুরুত্ব: জাতীয় পতাকার মধ্য দিয়ে আমাদের হিংসা-বিদ্বেষ দূরীভূত করে। তাই আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এই পতাকার নিচে একত্র হই। মহান মুক্তিযুদ্ধে আমরা ধর্ম-বর্ণ-গোত্র ভেদে একত্র হয়ে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছি। সুতরাং আমাদের হাজার বছরের ঐতিহ্যের স্মারক হলো এই পতাকা।

জাতীয় পতাকার সম্মান জাতীয় পতাকা হলো আমাদের বাঙালি ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতীক এ পতাকা। তাই আমাদের উচিত এই পতাকাকে সম্মান করা। আমাদের জাতীয়তাবোধকে আরও গভীরতর করার জন্য প্রতিটি বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর একে স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন করা হয়ে থাকে। যখন কোনো অনুষ্ঠান হয় তখন জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকলে বসে থাকলে, উঠে দাঁড়িয়ে একে সম্মান প্রদর্শন করেন। যদি কোনো ব্যক্তি এই পতাকার অসম্মান করে, তাহলে তাকে দেশদ্রোহী বলে শনাক্ত করতে হবে এবং আইন অনুযায়ী শাস্তি দিতে হবে।

উপসংহার: জাতীয় পতাকা আমাদের অতি প্রিয়, আমরা একে অত্যন্ত শ্রদ্ধা করি। কারণ, আমাদের স্বাধীন ও সার্বভৌমত্বের প্রতীক হলো আমাদের জাতীয় পতাকা।

আরো পড়ুন : 

প্রবন্ধ রচনা - অন্যান্য প্রশ্ন

বাংলাদেশের ষড়ঋতুসময়ের মূল্যস্বদেশপ্রেমচরিত্রঅধ্যবসায়শিষ্টাচারনিয়মানুবর্তিতাপিতামাতার প্রতি কর্তব্যনৈতিক শিক্ষা ও মূল্যবোধসততা/সত্যবাদিতানাগরিক অধিকার ও কর্তব্যমানবকল্যাণে বিজ্ঞানকৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ শিক্ষা বিস্তারে কম্পিউটার চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানআধুনিক শিক্ষায় ইন্টারনেটবিদ্যুৎ ও আধুনিক জীবন আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশবিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকাজাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকাকর্মমুখী শিক্ষাছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্যপাঠাগারের প্রয়োজনীয়তানারীশিক্ষার গুরুত্বআমাদের বিদ্যালয়তোমার প্রিয় শিক্ষকমাদকাসক্তি ও তার প্রতিকারতোমার প্রিয় খেলাখেলাধুলার প্রয়োজনীয়তাআমার প্রিয় খেলা: হা-ডু-ডুএকটি দিনলিপিআমাদের গ্রামতোমার শৈশব স্মৃতিতোমার জীবনের লক্ষ্যতোমার জীবনের একটি স্মরণীয় ঘটনাআমার চারপাশের প্রকৃতিসুন্দরবনপরিবেশ দূষণ ও তার প্রতিকারবৃক্ষরোপণের প্রয়োজনীয়তাপ্রাকৃতিক দুর্যোগবাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ষড়ঋতুর বাংলাদেশ বর্ষাকালএকটি শীতের সকাল একটি বর্ষণমুখর দিনবাংলাদেশের নদনদীবাংলাদেশের বন্যাবসন্তকালএকটি পূর্ণিমা রাতকালবৈশাখীর রাতবৃক্ষমেলানদীতীরে সূর্যাস্তট্রেনে ভ্রমণদেশ ভ্রমণনৌকা ভ্রমণদেশভ্রমণে শিক্ষা ও আনন্দবনভোজনচিড়িয়াখানায় একদিনকুয়াকাটা সৈকতে একদিনবাংলাদেশের কৃষকশ্রমের মর্যাদাবাংলাদেশের কুটির শিল্পদ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকারবাংলাদেশের পোশাক শিল্পবাংলাদেশের পর্যটন শিল্পঅর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকাখাদ্যে ভেজালসড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার শিশুশ্রমধানপাটচা শিল্পকী ধরনের বই আমার পড়তে ভালো লাগেআমার প্রিয় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবই পড়ার আনন্দবাংলাদেশের পুরাকীর্তিমুক্তিযুদ্ধ জাদুঘরবাংলা নববর্ষবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরআমার প্রিয় ব্যক্তিত্বআমার মাসংবাদপত্র টেলিভিশনআমার স্বপ্নের বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিজয় দিবসমুক্তিযুদ্ধের চেতনাএকুশে বইমেলাবাংলাদেশের স্বাধীনতা দিবসআমাদের জাতীয় পতাকাশহিদ মিনারযানজটবাংলাদেশের পাখিসাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশবাংলাদেশের একটি দর্শনীয় স্থানমেট্রোরেল প্রকল্প মোবাইল ফোনস্বপ্নের পদ্মা সেতু করোনা ভাইরাস ডেঙ্গু জ্বর ও তার প্রতিকারডিজিটাল বাংলাদেশকর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ