• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পৌরনীতির ধারণা | Concept of Civics

পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ Civics শব্দটি ল্যাটিন (Latin) শব্দ Civis ও Civitas শব্দ হতে এসেছে। Civis ও Civitas শব্দ দুটির অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। সুতরাং শব্দগত অর্থে, পৌরনীতি হলো নগররাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের কার্যাবলি ও আচরণ সংক্রান্ত বিজ্ঞান।

সংস্কৃতিতে 'নগরকে' পুর বা পুরী এবং নগরের অধিবাসীকে 'পুরবাসী' বলা হতো। এ কারণে নাগরিক জীবনের অপর নাম হিসেবে 'পৌর জীবন' এবং নাগরিক সম্পর্কিত শাস্ত্রকে 'পৌরনীতি' বলা হতো।

কিন্তু বর্তমানে পৌরনীতিকে শুধু শব্দগত অর্থে আলোচনা করা হয় না। কেননা, বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র (City state)-এর মতো নয়, বরং এগুলো এখন জাতি-রাষ্ট্র (Nation state) হিসেবেই সমধিক পরিচিত। প্রাচীন গ্রিক নগররাষ্ট্রগুলো অপেক্ষা বর্তমানের জাতি-রাষ্ট্রগুলো আয়তনে যেমন বড়, জনসংখ্যাও তেমনি বেশি। এসব জাতি-রাষ্ট্রে নাগরিকদের জীবন এবং কার্যাবলি জটিল ও বহুমুখী (Complex and Multipurpose)। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের ভূমিকা ও কার্যাবলি, আচার-আচরণ এবং তাদের বিভিন্ন আর্থ-সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা-পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে, তাই হলো পৌরনীতি।

বিভিন্ন লেখক বিভিন্নভাবে পৌরনীতির সংজ্ঞা নির্দেশ করেছেন। নিচে তা আলোচনা করা হলো:

ই. এম. হোয়াইট (E. M. White) পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, "নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি।" ("Civics is the subject that deals with everything appertaining to citizenship.")

তিনি আরও বলেন, "পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা, যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।" ("Civics is that branch of human knowledge which deals with everything relating to a citizen-past, present and future; local, national and human.")

এফ. আই. গ্লাউড (F. I. Gloud)-এর মতে, "মানুষ যেসকল প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলির মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে সেই সকল প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলি নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে।" ("Civics is the study of institutions, habits, activities and spirit by means of which a citizen may perform the duties and receive benefits of membership in a political community.")

ফ্রেডরিখ জেমস শুল্ড (Fredrick James Gould) বলেন, "পৌরনীতি হলো বিভিন্ন প্রতিষ্ঠান, অভ্যাস ও চেতনার অধ্যয়ন; যার মাধ্যমে একজন পুরুষ বা নারী তার কর্তব্য সম্পাদন করে এবং রাজনৈতিক সমাজের সদস্য হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করতে পারে।" ("Civics is the study of Institutions, habits and spirits by means of which a man or women may fulfil the duties and receive the benefits of memberships in political community.")

Encychopaedia Britanica-তে পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে, "পৌরনীতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা যায়, যেখানে সরকারের সংগঠন ও পদ্ধতি এবং নাগরিকদের অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা করা হয়।"

Webster's International Dictionary-তে পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, "পৌরনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে।" ("Civics is that department of political science dealing with rights and duties of citizen.")

উপরের সংজ্ঞাগুলো থেকে প্রাপ্ত ধারণাগুলো বিশ্লেষণ করে বলা যায়, যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্যদের কার্যাবলি, আচরণ, অধিকার ও কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পৌরনীতি বলে। পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক একটি সামাজিক বিজ্ঞান।

পূর্ববর্তী

পৌরনীতি ও সুশাসন পরিচিতি - অনন্যা প্রশ্ন

পৌরনীতির ধারণা | Concept of Civicsপৌরনীতির পরিধি ও বিষয়বস্তু | Scope and Subject-matter of Civicsপৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা | Necessity and Importance of the Study of Civicsপৌরনীতি ও আধুনিক নাগরিকত্ববোধ | Civics and Modern Sense of Citizenshipপৌরনীতি ও মানবতাবোধ | Civics and Humanismসুশাসন | Good Governanceপৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ | Evolution of Civics and Good Governanceবাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব | Importance of Study of Civics and Good Governance in Bangladeshপৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক | Relation of Civics and Good Governance with Other Branches of Knowledgeপৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস (Civics, Good Governance and History)পৌরনীতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞান (Civics, Good Governance and Sociology)পৌরনীতি ও সুশাসন এবং লোকপ্রশাসন (Civics, Good Governance and Public Administration)পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি (Civics, Good Governance and Economics)পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র (Civics, Good Governance and Ethics)পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল (Civics, Good Governance and Geography)পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চা (Civics, Good Governance and Population, Development Studies)পৌরনীতি ও সুশাসন এবং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ (Civics, Good Governance and Human Rights, Gender Studies)পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Civics, Good Governance and Information and Communication Technology)রাষ্ট্র কী?সুশাসন কী?স্বচ্ছতা কী?পৌরনীতি সম্পর্কে ই.এম. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখ।নাগরিকতা কী?'Civics' শব্দের অর্থ কী?Civitas শব্দের অর্থ কী?পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?'Civics' শব্দ কোন শব্দ হতে এসেছে?সুশাসনের ইংরেজি প্রতিশব্দ লেখ।পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান?সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?জবাবদিহিতা কাকে বলে?পৌরনীতি কী?পৌরনীতির সংজ্ঞা দাও।প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রসমূহকে ইংরেজিতে কী বলা হয়?প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে কাদের নাগরিক বলা হতো? কোন ভাষায় নগরকে 'পুর বা পুরী' বলা হয়? কোন সময় থেকে 'Governance' শব্দটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে? "মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।"-উক্তিটি কার? আধুনিক রাষ্ট্রগুলোর স্বরূপ কী?রাষ্ট্রব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য সম্পর্কে ম্যাকাইভার কী মন্তব্য করেছেন? পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয় কী? কোন ভাষার শব্দ থেকে Politics শব্দটির উৎপত্তি হয়েছে? পৌরনীতি ও অর্থনীতির মূল লক্ষ্য কী? এরিস্টটলের দৃষ্টিতে রাষ্ট্রের লক্ষ্য কী? প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলো কী ধরনের রাষ্ট্র ছিল? 'POLIS' শব্দটির অর্থ কী? ই. এম. হোয়াইট কে? "ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন"- কথাটি কার? 'মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব'- উক্তিটি কার? শব্দগত অর্থে পৌরনীতি কী? পৌরনীতির মুখ্য উদ্দেশ্য কী? পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান কী?"ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতিকে গভীরতা দান করে।"- উক্তিটি কার? সমাজবিজ্ঞান সমাজের কী পর্যালোচনা করে? কাকে অর্থনীতির জনক বলা হয়? জেন্ডার স্টাডিজ কী? মানবাধিকার কী? ICT-এর পূর্ণরূপ কী? জেন্ডার স্টাডিজ বলতে কী বোঝায়?তুমি কীভাবে একজন স্থানীয় নাগরিক? পৌরনীতি বলতে কী বোঝ?স্বচ্ছতা বলতে কী বোঝায়?পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই.এম হোয়াইটের সংজ্ঞা কী?যে চিন্তা-ভাবনা মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে সেটি সম্পর্কে লেখ।'স্বচ্ছতা' কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা দাও।পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের দুটি সম্পর্ক লেখ।সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ কর।সুশাসন কীভাবে আইনের শাসন নিশ্চিত করে?পৌরনীতি ও সুশাসনের সাথে কোন বিষয়ের গভীর সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর।জবাবদিহিতা বলতে কী বোঝায়?পৌরনীতি ও অর্থনীতির সম্পর্ক লেখ।সুশাসন কাকে বলে?পৌরনীতি ও সুশাসন কীভাবে নাগরিক চেতনা বৃদ্ধি করে?Civics শব্দের উৎপত্তি সম্পর্কে লেখ।নগররাষ্ট্র বলতে কী বোঝ?"পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান পরস্পর সংযুক্ত বিষয়"- ব্যাখ্যা কর।"পৌরনীতি সমাজবিজ্ঞানের ওপর নির্ভরশীল।"- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ