• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক | Relation of Civics and Good Governance with Other Branches of Knowledge

সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে পৌরনীতি সমাজবদ্ধ মানুষের আচরণ, দৃষ্টিভঙ্গি ও নানামুখী কার্যাবলি নিয়ে আলোচনা করে। আর সুশাসন নাগরিকদের আত্মমর্যাদা ও উপলব্ধিতে সমর্থন যোগায়, আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে। পৌরনীতি ও সুশাসন যেমন পরস্পর নির্ভরশীল ঠিক তেমনি জ্ঞানের অন্যান্য শাখাগুলোর সাথে পৌরনীতি ও সুশাসন গভীরভাবে সম্পর্কযুক্ত। পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, অর্থনীতি, নীতিশাস্ত্র, ভূগোল, জনসংখ্যা ও উন্নয়ন চর্চা, হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি জ্ঞানের শাখাগুলো বর্তমানে স্বতন্ত্র বিষয় হলেও এদের একটির সাথে অন্যটির সম্পর্ক গভীর। সিজউইক (Sidgwick)-এর মতে, "কোনো শাস্ত্র সম্পর্কে সঠিক ও পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে অন্যান্য শাস্ত্রের সাথে তার সম্পর্ক অনুধাবন করা প্রয়োজন।"

নিচে জ্ঞানের অন্যান্য মূল্যবান শাখাগুলোর সাথে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক আলোচনা করা হলো:

পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান (Civics, Good Governance and Political Science) জ্ঞানের অন্যান্য শাখার মধ্যে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করতে গেলে এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনার প্রয়োজন হয়।

সাদৃশ্য: পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সাদৃশ্যগুলো নিম্নরূপ:

১. উৎপত্তিগত সাদৃশ্য পৌরনীতির ইংরেজি শব্দ Civics যার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Civis ও Civitas থেকে। Civis শব্দের অর্থ নাগরিক এবং Civitas শব্দের অর্থ নগররাষ্ট্র। ঠিক তেমনি Politics বা রাজনীতি যার অপর নাম রাষ্ট্রবিজ্ঞান তার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Polites ও Polis থেকে। Polites শব্দের অর্থ নাগরিক এবং Polis শব্দের অর্থ নগররাষ্ট্র। সুতরাং উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক খুবই কাছাকাছি ও ঘনিষ্ঠ।

২. কার্যাবলির ক্ষেত্রে সাদৃশ্য পৌরনীতি নাগরিকতা বিষয়ক শাস্ত্র বলে রাষ্ট্রের নাগরিক হিসেবে মানুষের কার্যাবলি আলোচনাই পৌরনীতির মুখ্য কাজ। এছাড়া পৌরনীতি সুশাসন, ব্যক্তি ও গোষ্ঠীর স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে, আর্থ-সামাজিক উন্নয়ন কার্যকলাপের কাঠামো রচনা করে। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হলেও নাগরিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। কেননা নাগরিকদের নিয়েই রাষ্ট্র গঠিত।

৩. আলোচ্য বিষয়ে সাদৃশ্য নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হওয়া সত্ত্বেও পৌরনীতি এমন অনেক বিষয় আলোচনা করে যেগুলো রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। যেমন- সংবিধান, রাষ্ট্র, সরকার, প্রশাসন, আইন, স্বাধীনতা, সাম্য, সুশাসন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইত্যাদি। ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান হলেও পৌরনীতি তথা নাগরিকতা সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে। কেননা নাগরিক ছাড়া রাষ্ট্র গঠন অসম্ভব। সুতরাং পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও ঘনিষ্ঠ।

৪. উদ্দেশ্যগত সাদৃশ্য: পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য ও লক্ষ্যের দিক দিয়ে সাদৃশ্য পরিলক্ষিত হয়। উভয় শাস্ত্র সুনাগরিক গড়ে তোলার শিক্ষা প্রদান করে। জনগণের কল্যাণ সাধনই উভয়ের উদ্দেশ্য ও লক্ষ্য। জনগণ যাতে রাষ্ট্রের সর্বোচ্চ সেবা, সুযোগ-সুবিধা লাভ করে উন্নত ও কল্যাণকর নাগরিক জীবন গড়ে তুলতে পারে উভয় শাস্ত্রই সেই লক্ষ্যে কাজ করে।

বৈসাদৃশ্য: পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক ঘনিষ্ঠ থাকা সত্ত্বেও এদের মধ্যে নিম্নলিখিত পার্থক্য বিদ্যমান:

১. বিষয়বস্তুগত পার্থক্য। অনেকে পৌরনীতিকে রাষ্ট্রবিজ্ঞানের অংশ বলে মনে করেন। কেননা আন্তর্জাতিক ঘটনাবলি, বিশ্বশান্তি রক্ষায় গঠিত বিভিন্ন সংগঠন এবং এগুলোর কার্যাবলি আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকে ব্যাপক করে তুলেছে। অন্যদিকে, পৌরনীতি কেবল নাগরিক জীবনের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে বিধায় পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু সংকীর্ণ।

২. বিষয়বস্তুর গুরুত্বের পার্থক্য: রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় যে বিষয়গুলো গুরুত্ব পায় পৌরনীতির ক্ষেত্রে সেটা ততটা গুরুত্ব পায় না। কারণ পৌরনীতি নাগরিকতা সম্পর্কিত বিষয়গুলোর ওপরই অধিক গুরুত্বারোপ করে।

৩. দৃষ্টিভঙ্গিগত পার্থক্য: প্রকৃতপক্ষে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য দৃষ্টিভঙ্গিগত। পৌরনীতি ও সুশাসন যেহেতু নাগরিকতা সম্পর্কিত শাস্ত্র সে কারণে মানুষের যেকোনো সমস্যাকে নাগরিক দৃষ্টিকোণ (Citizen point of view) থেকে আলোচনা করে। আর রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান হিসেবে ঐ সমস্যাকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ (State point of view) থেকে আলোচনা করে।

৪. পরিধিগত পার্থক্য: পৌরনীতি ও সুশাসনের তুলনায় রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ব্যাপক ও অনেকটা বিস্তৃত। পৌরনীতি মূলত নাগরিকদের অধিকার, কর্তব্য, নাগরিকতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এসব বিষয় ছাড়াও জাতীয়, আন্তর্জাতিক সংগঠন, সমস্যাদি নিয়েও আলোচনা করে। এ জন্য অনেকে পৌরনীতিকে রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ বলে মনে করেন।

উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য যেমন মানবকল্যাণ ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানের লক্ষ্যও মানবকল্যাণ তথা মানুষের উন্নত রাজনৈতিক জীবনের শিক্ষা দেওয়া। জ্ঞানের এ শাখা দুটোর মধ্যে কিছু বৈসাদৃশ্য থাকা সত্ত্বেও এ দু'টি বিষয় পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ও একে অপরের পরিপূরক।

পৌরনীতি ও সুশাসন পরিচিতি - অনন্যা প্রশ্ন

পৌরনীতির ধারণা | Concept of Civicsপৌরনীতির পরিধি ও বিষয়বস্তু | Scope and Subject-matter of Civicsপৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা | Necessity and Importance of the Study of Civicsপৌরনীতি ও আধুনিক নাগরিকত্ববোধ | Civics and Modern Sense of Citizenshipপৌরনীতি ও মানবতাবোধ | Civics and Humanismসুশাসন | Good Governanceপৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ | Evolution of Civics and Good Governanceবাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব | Importance of Study of Civics and Good Governance in Bangladeshপৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক | Relation of Civics and Good Governance with Other Branches of Knowledgeপৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস (Civics, Good Governance and History)পৌরনীতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞান (Civics, Good Governance and Sociology)পৌরনীতি ও সুশাসন এবং লোকপ্রশাসন (Civics, Good Governance and Public Administration)পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি (Civics, Good Governance and Economics)পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র (Civics, Good Governance and Ethics)পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল (Civics, Good Governance and Geography)পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চা (Civics, Good Governance and Population, Development Studies)পৌরনীতি ও সুশাসন এবং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ (Civics, Good Governance and Human Rights, Gender Studies)পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Civics, Good Governance and Information and Communication Technology)রাষ্ট্র কী?সুশাসন কী?স্বচ্ছতা কী?পৌরনীতি সম্পর্কে ই.এম. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখ।নাগরিকতা কী?'Civics' শব্দের অর্থ কী?Civitas শব্দের অর্থ কী?পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?'Civics' শব্দ কোন শব্দ হতে এসেছে?সুশাসনের ইংরেজি প্রতিশব্দ লেখ।পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান?সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?জবাবদিহিতা কাকে বলে?পৌরনীতি কী?পৌরনীতির সংজ্ঞা দাও।প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রসমূহকে ইংরেজিতে কী বলা হয়?প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে কাদের নাগরিক বলা হতো? কোন ভাষায় নগরকে 'পুর বা পুরী' বলা হয়? কোন সময় থেকে 'Governance' শব্দটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে? "মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।"-উক্তিটি কার? আধুনিক রাষ্ট্রগুলোর স্বরূপ কী?রাষ্ট্রব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য সম্পর্কে ম্যাকাইভার কী মন্তব্য করেছেন? পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয় কী? কোন ভাষার শব্দ থেকে Politics শব্দটির উৎপত্তি হয়েছে? পৌরনীতি ও অর্থনীতির মূল লক্ষ্য কী? এরিস্টটলের দৃষ্টিতে রাষ্ট্রের লক্ষ্য কী? প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলো কী ধরনের রাষ্ট্র ছিল? 'POLIS' শব্দটির অর্থ কী? ই. এম. হোয়াইট কে? "ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন"- কথাটি কার? 'মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব'- উক্তিটি কার? শব্দগত অর্থে পৌরনীতি কী? পৌরনীতির মুখ্য উদ্দেশ্য কী? পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান কী?"ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতিকে গভীরতা দান করে।"- উক্তিটি কার? সমাজবিজ্ঞান সমাজের কী পর্যালোচনা করে? কাকে অর্থনীতির জনক বলা হয়? জেন্ডার স্টাডিজ কী? মানবাধিকার কী? ICT-এর পূর্ণরূপ কী? জেন্ডার স্টাডিজ বলতে কী বোঝায়?তুমি কীভাবে একজন স্থানীয় নাগরিক? পৌরনীতি বলতে কী বোঝ?স্বচ্ছতা বলতে কী বোঝায়?পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই.এম হোয়াইটের সংজ্ঞা কী?যে চিন্তা-ভাবনা মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে সেটি সম্পর্কে লেখ।'স্বচ্ছতা' কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা দাও।পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের দুটি সম্পর্ক লেখ।সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ কর।সুশাসন কীভাবে আইনের শাসন নিশ্চিত করে?পৌরনীতি ও সুশাসনের সাথে কোন বিষয়ের গভীর সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর।জবাবদিহিতা বলতে কী বোঝায়?পৌরনীতি ও অর্থনীতির সম্পর্ক লেখ।সুশাসন কাকে বলে?পৌরনীতি ও সুশাসন কীভাবে নাগরিক চেতনা বৃদ্ধি করে?Civics শব্দের উৎপত্তি সম্পর্কে লেখ।নগররাষ্ট্র বলতে কী বোঝ?"পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান পরস্পর সংযুক্ত বিষয়"- ব্যাখ্যা কর।"পৌরনীতি সমাজবিজ্ঞানের ওপর নির্ভরশীল।"- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ