• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু | Scope and Subject-matter of Civics

পৌরনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। নাগরিক হিসেবে মানুষের জীবন ও কার্যাবলি যতদূর বিস্তৃত, পৌরনীতির পরিধি ও বিষয়বস্তুও ততদূর বিস্তৃত। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো:

১. নাগরিকতা বিষয়ক বিজ্ঞান: পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। সুতরাং উত্তম ও শান্তিপূর্ণ নাগরিক জীবন গঠনের জন্য পৌরনীতি নাগরিকতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করে যেমন- নাগরিক কে? নাগরিকতা কী? সুনাগরিকের গুণাবলি কী কী? নাগরিকের অধিকার ও কর্তব্য কী কী? ইত্যাদি বিষয়গুলো পৌরনীতির অন্তর্ভুক্ত।

২. মৌলিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা: মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। সময়ের বিবর্তনের ধারায় পরিবারের সম্প্রসারণ ঘটেছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য বহুবিধ প্রতিষ্ঠান। পৌরনীতি মানুষের সমাজবদ্ধ জীবনের প্রাথমিক সংগঠন তথা পরিবার হতে শুরু করে সমাজ, সামাজিক মূল্যবোধ, সামাজিক পরিবর্তন, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। সুতরাং পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠানসমূহ পৌরনীতির আলোচ্য বিষয়।

৩. রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা পৌরনীতি নাগরিকের রাজনৈতিক কার্যাবলির সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। যেমন- রাজনৈতিক দল, জনমত, নির্বাচন ও নির্বাচকমণ্ডলী, সরকার, সরকারের প্রকারভেদ, সরকারের বিভিন্ন শাখা, সংবিধান, সংবিধানের প্রকারভেদ প্রভৃতি পৌরনীতির আলোচনার অন্তর্ভুক্ত।

৪. সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা পৌরনীতি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিষয়, যেমন-আইনের সংজ্ঞা, উৎস, প্রকৃতি, প্রয়োজনীয়তা ও নৈতিকতার সঙ্গে এর সম্পর্ক, স্বাধীনতার সংজ্ঞা, প্রকারভেদ, রক্ষাকবচ ও আইনের সঙ্গে এর সম্পর্ক, সাম্যের সংজ্ঞা, প্রকারভেদ, প্রকৃতি ও স্বাধীনতার সাথে এর সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করে।

৫. নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক সম্পর্কে আলোচনা নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলির সঙ্গে সম্পর্কযুক্ত স্থানীয় সংস্থা, যেমন- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদির গঠন ও কার্যারলি পৌরনীতি বিশদভাবে আলোচনা করে। নাগরিকদের জাতীয় বিষয় তথা জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, বিভিন্ন নেতার অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা ও সংবিধান নিয়ে আলোচনা করে। তাছাড়া নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। তাই পৌরনীতি জাতিসংঘসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করে।

৬. নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা অতীতে নাগরিকতার প্রকৃতি কেমন ছিল, নাগরিকদের অধিকার ও কর্তব্যের স্বরূপ ও প্রকৃতি কেমন ছিল ইত্যাদি বিষয় আলোচনার মাধ্যমে পৌরনীতি বর্তমান নাগরিকতার বিভিন্ন বিষয়ের পর্যালোচনা সাপেক্ষে ভবিষ্যৎ নাগরিক জীবনের আদর্শ ও রূপের ইঙ্গিত প্রদান করে। এ প্রসঙ্গে ই. এম. হোয়াইট বলেন, "পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা, যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।"

৭. সমাজ জীবনের বিভিন্ন দিকের আলোচনা: বর্তমানে নাগরিকের জীবন ক্রমশ জটিল ও বহুমুখী হয়ে পড়েছে। নাগরিকদের জীবনের বিভিন্ন পদক্ষেপে বহু অর্থনৈতিক, সামাজিক, নৈতিকসহ নানা সমস্যার মোকাবিলা করতে হয়। তাই পৌরনীতি নাগরিকতার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত এসব বিষয়াদি নিয়েও আলোচনা করে।

৮. রাজনৈতিক ঘটনাবলির আলোচনা পৌরনীতি সময়ের প্রয়োজনে রাজনৈতিক ঘটনার, আলোচনা ব্যাখ্যা-বিশ্লেষণ করে থাকে। যেমন- বাংলাদেশের পৌরনীতি ও সুশাসনে ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ, ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বাঙালির প্রতি বৈষম্য ও বঞ্চনা, ৬ দফা কর্মসূচি ও আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ষড়যন্ত্র, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চ কালরাত্রের গণহত্যা এবং বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ইত্যাদি ঘটনাবলি সচরাচর আলোচনা করে থাকে।

৯. সাংবিধানিক অগ্রগতি সম্পর্কিত আলোচনা পৌরনীতি ও সুশাসন সাংবিধানিক অগ্রগতি ও বিকাশের ধারা নিয়েও আলোচনা করে থাকে। বাংলাদেশের পৌরনীতিতে ব্রিটিশ ও পাকিস্তানি শাসনামলের সাংবিধানিক বিকাশ ও অগ্রগতি সম্পর্কিত আলোচনার পাশাপাশি স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন দিক বা ধারাসমূহ, বিভিন্ন সময়ে আনীত সংবিধানের সংশোধনীসমূহ, জাতীয় সংসদের নির্বাচনসমূহের ফলাফল এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী সরকার ও সরকারের মন্ত্রিসভার গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করা হয়েছে।

১০. নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয়াদি আধুনিক নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত নানা বিষয়, যেমন- পরিবেশ, বিভিন্ন সামাজিক সমস্যা ও এর থেকে উত্তরণের উপায়, যেমন- ইভটিজিং, দুর্নীতি, সুশাসন ইত্যাদি বিষয়ও পৌরনীতির বিষয়বস্তু এর পরিধিকে সম্প্রসারিত করেছে।

পরিশেষে বলা যায় যে, পৌরনীতি একটি গতিশীল (Dynamic) সামাজিক বিজ্ঞান। সুতরাং গতিশীল সামাজিক বিজ্ঞান হিসেবে পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। উদাহরণস্বরূপ, সুশাসন, ই-গভর্নেন্স, জনসেবা ইত্যাদি নতুন করে পৌরনীতির অন্তর্ভুক্ত করা হয়েছে।

পৌরনীতি ও সুশাসন পরিচিতি - অনন্যা প্রশ্ন

পৌরনীতির ধারণা | Concept of Civicsপৌরনীতির পরিধি ও বিষয়বস্তু | Scope and Subject-matter of Civicsপৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা | Necessity and Importance of the Study of Civicsপৌরনীতি ও আধুনিক নাগরিকত্ববোধ | Civics and Modern Sense of Citizenshipপৌরনীতি ও মানবতাবোধ | Civics and Humanismসুশাসন | Good Governanceপৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ | Evolution of Civics and Good Governanceবাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব | Importance of Study of Civics and Good Governance in Bangladeshপৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক | Relation of Civics and Good Governance with Other Branches of Knowledgeপৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস (Civics, Good Governance and History)পৌরনীতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞান (Civics, Good Governance and Sociology)পৌরনীতি ও সুশাসন এবং লোকপ্রশাসন (Civics, Good Governance and Public Administration)পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি (Civics, Good Governance and Economics)পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র (Civics, Good Governance and Ethics)পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল (Civics, Good Governance and Geography)পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চা (Civics, Good Governance and Population, Development Studies)পৌরনীতি ও সুশাসন এবং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ (Civics, Good Governance and Human Rights, Gender Studies)পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Civics, Good Governance and Information and Communication Technology)রাষ্ট্র কী?সুশাসন কী?স্বচ্ছতা কী?পৌরনীতি সম্পর্কে ই.এম. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখ।নাগরিকতা কী?'Civics' শব্দের অর্থ কী?Civitas শব্দের অর্থ কী?পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?'Civics' শব্দ কোন শব্দ হতে এসেছে?সুশাসনের ইংরেজি প্রতিশব্দ লেখ।পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান?সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?জবাবদিহিতা কাকে বলে?পৌরনীতি কী?পৌরনীতির সংজ্ঞা দাও।প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রসমূহকে ইংরেজিতে কী বলা হয়?প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে কাদের নাগরিক বলা হতো? কোন ভাষায় নগরকে 'পুর বা পুরী' বলা হয়? কোন সময় থেকে 'Governance' শব্দটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে? "মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।"-উক্তিটি কার? আধুনিক রাষ্ট্রগুলোর স্বরূপ কী?রাষ্ট্রব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য সম্পর্কে ম্যাকাইভার কী মন্তব্য করেছেন? পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয় কী? কোন ভাষার শব্দ থেকে Politics শব্দটির উৎপত্তি হয়েছে? পৌরনীতি ও অর্থনীতির মূল লক্ষ্য কী? এরিস্টটলের দৃষ্টিতে রাষ্ট্রের লক্ষ্য কী? প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলো কী ধরনের রাষ্ট্র ছিল? 'POLIS' শব্দটির অর্থ কী? ই. এম. হোয়াইট কে? "ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন"- কথাটি কার? 'মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব'- উক্তিটি কার? শব্দগত অর্থে পৌরনীতি কী? পৌরনীতির মুখ্য উদ্দেশ্য কী? পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান কী?"ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতিকে গভীরতা দান করে।"- উক্তিটি কার? সমাজবিজ্ঞান সমাজের কী পর্যালোচনা করে? কাকে অর্থনীতির জনক বলা হয়? জেন্ডার স্টাডিজ কী? মানবাধিকার কী? ICT-এর পূর্ণরূপ কী? জেন্ডার স্টাডিজ বলতে কী বোঝায়?তুমি কীভাবে একজন স্থানীয় নাগরিক? পৌরনীতি বলতে কী বোঝ?স্বচ্ছতা বলতে কী বোঝায়?পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই.এম হোয়াইটের সংজ্ঞা কী?যে চিন্তা-ভাবনা মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে সেটি সম্পর্কে লেখ।'স্বচ্ছতা' কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা দাও।পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের দুটি সম্পর্ক লেখ।সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ কর।সুশাসন কীভাবে আইনের শাসন নিশ্চিত করে?পৌরনীতি ও সুশাসনের সাথে কোন বিষয়ের গভীর সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর।জবাবদিহিতা বলতে কী বোঝায়?পৌরনীতি ও অর্থনীতির সম্পর্ক লেখ।সুশাসন কাকে বলে?পৌরনীতি ও সুশাসন কীভাবে নাগরিক চেতনা বৃদ্ধি করে?Civics শব্দের উৎপত্তি সম্পর্কে লেখ।নগররাষ্ট্র বলতে কী বোঝ?"পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান পরস্পর সংযুক্ত বিষয়"- ব্যাখ্যা কর।"পৌরনীতি সমাজবিজ্ঞানের ওপর নির্ভরশীল।"- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ