• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র (Civics, Good Governance and Ethics)

পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক অত্যন্ত গভীর। মানুষের আচরণের ন্যায়-অন্যায়, ভালোমন্দ, উচিত-অনুচিত নিয়ে আলোচনা-পর্যালোচনা করাই নীতিশাস্ত্রের কাজ। অন্যদিকে, নাগরিক ও জাতীয় রাষ্ট্রে রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করা পৌরনীতি ও সুশাসনের কাজ। উভয়ের উদ্দেশ্যই মানবকল্যাণ। তাই পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

সাদৃশ্য: পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের নিম্নলিখিত সাদৃশ্য বিদ্যমান-

১. অভিন্ন লক্ষ্য: পৌরনীতি ও সুশাসনের মূল উদ্দেশ্য নাগরিককে সুনাগরিক হওয়ার শিক্ষাদান করা। আর নীতিশাস্ত্র কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা ভালো, কোনটা মন্দ প্রভৃতির শিক্ষা দান করে- যা সুনাগরিক সৃষ্টির জন্য প্রয়োজন। তাই উদ্দেশ্যগত দিক থেকে পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক অত্যন্ত নিবিড়।

২. মূলগত সাদৃশ্য: মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে রাষ্ট্র পূর্ণরূপ লাভ করে এবং অতীতের অনেক ন্যায়নীতিই আইনে পরিণত হয়। এ কারণেই মনে করা হয় আইন, রাষ্ট্র প্রভৃতির ভিত্তিমূল হচ্ছে ন্যায়নীতি। প্রাচীন পণ্ডিতগণ তাই পৌরনীতিকে নীতিশাস্ত্রের শাখা বলেই মনে করতেন।

৩. বিষয়বস্তুগত সাদৃশ্য পৌরনীতি ও সুশাসন মানুষের আচার-আচরণ, কার্যাবলি ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে সুনাগরিকতা ও সুশাসনের শিক্ষা দেয়। তেমনি নীতিশাস্ত্রও মানুষের আচার-আচরণ, কাজকর্ম মূল্যবোধের মানদণ্ডে বিচার করে।

৪. পরস্পর পরিপূরক পৌরনীতি ও সুশাসন নীতিশাস্ত্র একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। নাগরিকদের উন্নত জীবনের জন্য নীতিশাস্ত্রের শিক্ষা প্রয়োজন। অন্যদিকে নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ আদর্শ ও লক্ষ্যসমূহ আইনে পরিণত হয়। এভাবে উভয় শাস্ত্র একে অপরের পরিপূরক হিসেবে মানবকল্যাণ সাধন করে। এ ব্যাপারে ফকস যথার্থই বলেছেন, "ন্যায়নীতির দিক থেকে যা অন্যায়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তা ন্যায় বা সঠিক। কতা ন্যায় হতে পারে না।" (What is morally wrong can never be politically right.)

বৈসাদৃশ্য: পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের কিছু বৈসাদৃশ্য রয়েছে। নিচে তা উল্লেখ করা হলো:

১. পরিধিগত পার্থক্য পৌরনীতি ও সুশাসন অপেক্ষা নীতিশাস্ত্রের পরিধি ব্যাপক। কেননা নীতিশাস্ত্র মানুষের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিকের আচরণ বিশ্লেষণ করে। কিন্তু পৌরনীতি ও সুশাসন কোনো নাগরিকের শুধু বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে।

২. বাধ্যবাধকতার পার্থক্য: রাষ্ট্রীয় আইন মান্য করা নাগরিকের জন্য বাধ্যতামূলক (Obligatory)। কেননা এ আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। কিন্তু নৈতিক আইন (Ethical law) বাধ্যতামূলকও নয় এবং অমান্য করলে শাস্তিও পেতে হয় না।

৩. ভিত্তির ক্ষেত্রে: পৌরনীতি ও সুশাসনের ভিত্তি হলো রাজনৈতিক। নৈতিকতার স্থান এখানে সুদৃঢ় নয়। অন্যদিকে নীতিশাস্ত্র সামাজিক সমর্থনের উপর প্রতিষ্ঠিত। পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের উল্লিখিত পার্থক্য থাকা সত্ত্বেও উভয়ের গভীর সম্পর্ককে অস্বীকার করার উপায় নেই। বর্তমানে এ দুটি শাস্ত্র আলাদা হলেও সম্পর্কহীন নয়। উভয় শাস্ত্রই মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে।

পৌরনীতি ও সুশাসন পরিচিতি - অনন্যা প্রশ্ন

পৌরনীতির ধারণা | Concept of Civicsপৌরনীতির পরিধি ও বিষয়বস্তু | Scope and Subject-matter of Civicsপৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা | Necessity and Importance of the Study of Civicsপৌরনীতি ও আধুনিক নাগরিকত্ববোধ | Civics and Modern Sense of Citizenshipপৌরনীতি ও মানবতাবোধ | Civics and Humanismসুশাসন | Good Governanceপৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ | Evolution of Civics and Good Governanceবাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব | Importance of Study of Civics and Good Governance in Bangladeshপৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক | Relation of Civics and Good Governance with Other Branches of Knowledgeপৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস (Civics, Good Governance and History)পৌরনীতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞান (Civics, Good Governance and Sociology)পৌরনীতি ও সুশাসন এবং লোকপ্রশাসন (Civics, Good Governance and Public Administration)পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি (Civics, Good Governance and Economics)পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র (Civics, Good Governance and Ethics)পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল (Civics, Good Governance and Geography)পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চা (Civics, Good Governance and Population, Development Studies)পৌরনীতি ও সুশাসন এবং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ (Civics, Good Governance and Human Rights, Gender Studies)পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Civics, Good Governance and Information and Communication Technology)রাষ্ট্র কী?সুশাসন কী?স্বচ্ছতা কী?পৌরনীতি সম্পর্কে ই.এম. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখ।নাগরিকতা কী?'Civics' শব্দের অর্থ কী?Civitas শব্দের অর্থ কী?পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?'Civics' শব্দ কোন শব্দ হতে এসেছে?সুশাসনের ইংরেজি প্রতিশব্দ লেখ।পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান?সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?জবাবদিহিতা কাকে বলে?পৌরনীতি কী?পৌরনীতির সংজ্ঞা দাও।প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রসমূহকে ইংরেজিতে কী বলা হয়?প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে কাদের নাগরিক বলা হতো? কোন ভাষায় নগরকে 'পুর বা পুরী' বলা হয়? কোন সময় থেকে 'Governance' শব্দটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে? "মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।"-উক্তিটি কার? আধুনিক রাষ্ট্রগুলোর স্বরূপ কী?রাষ্ট্রব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য সম্পর্কে ম্যাকাইভার কী মন্তব্য করেছেন? পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয় কী? কোন ভাষার শব্দ থেকে Politics শব্দটির উৎপত্তি হয়েছে? পৌরনীতি ও অর্থনীতির মূল লক্ষ্য কী? এরিস্টটলের দৃষ্টিতে রাষ্ট্রের লক্ষ্য কী? প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলো কী ধরনের রাষ্ট্র ছিল? 'POLIS' শব্দটির অর্থ কী? ই. এম. হোয়াইট কে? "ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন"- কথাটি কার? 'মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব'- উক্তিটি কার? শব্দগত অর্থে পৌরনীতি কী? পৌরনীতির মুখ্য উদ্দেশ্য কী? পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান কী?"ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতিকে গভীরতা দান করে।"- উক্তিটি কার? সমাজবিজ্ঞান সমাজের কী পর্যালোচনা করে? কাকে অর্থনীতির জনক বলা হয়? জেন্ডার স্টাডিজ কী? মানবাধিকার কী? ICT-এর পূর্ণরূপ কী? জেন্ডার স্টাডিজ বলতে কী বোঝায়?তুমি কীভাবে একজন স্থানীয় নাগরিক? পৌরনীতি বলতে কী বোঝ?স্বচ্ছতা বলতে কী বোঝায়?পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই.এম হোয়াইটের সংজ্ঞা কী?যে চিন্তা-ভাবনা মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে সেটি সম্পর্কে লেখ।'স্বচ্ছতা' কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা দাও।পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের দুটি সম্পর্ক লেখ।সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ কর।সুশাসন কীভাবে আইনের শাসন নিশ্চিত করে?পৌরনীতি ও সুশাসনের সাথে কোন বিষয়ের গভীর সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর।জবাবদিহিতা বলতে কী বোঝায়?পৌরনীতি ও অর্থনীতির সম্পর্ক লেখ।সুশাসন কাকে বলে?পৌরনীতি ও সুশাসন কীভাবে নাগরিক চেতনা বৃদ্ধি করে?Civics শব্দের উৎপত্তি সম্পর্কে লেখ।নগররাষ্ট্র বলতে কী বোঝ?"পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান পরস্পর সংযুক্ত বিষয়"- ব্যাখ্যা কর।"পৌরনীতি সমাজবিজ্ঞানের ওপর নির্ভরশীল।"- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ