• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল (Civics, Good Governance and Geography)

পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাছাড়া পৌরনীতির আলোচ্য বিষয় রাষ্ট্র মূলত ভৌগোলিক প্রতিষ্ঠান। আর ভূগোল রাষ্ট্রের ভূখণ্ড, আবহাওয়া, ভূ-প্রকৃতি, পাহাড়-পর্বত ইত্যাদি নিয়ে আলোচনা করে। তাই পৌরনীতি ও ভূগোলের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।

সাদৃশ্য: পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সাদৃশ্য নিম্নরূপ:

১. রাষ্ট্রীয় ভূখণ্ডের আলোচনা ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্র বা রাষ্ট্রের যেকোনো সংগঠন এই ভূমির উপরই গড়ে ওঠে। রাষ্ট্রের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে ভূমির আয়তন ও আকৃতি, অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ প্রভৃতির উপর। এ কারণে পৌরনীতি ও সুশাসন পাঠে ভূগোলের প্রয়োজনীয়তা অপরিসীম।

২. ভৌগোলিক সান্নিধ্য ও জাতীয়তাবাদ: জাতীয়তাবাদের গঠন ও বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। কেননা একই ভূখণ্ডে বসবাসকারী জনসমাজের মধ্যে স্বাভাবিকভাবেই ঐক্যবোধ জাগ্রত হয়। আর জাতীয়তাবাদ পৌরনীতি ও সুশাসনের একটি অন্যতম আলোচ্য বিষয় হওয়ায় এদিক থেকে ভূগোলের সঙ্গে যথেষ্ট মিল লক্ষ করা যায়।

৩. জাতীয় নীতি ও পররাষ্ট্রনীতি নির্ধারণে কোনো দেশের জাতীয় নীতি ও পররাষ্ট্রনীতি নির্ধারণে ভৌগোলিক পরিবেশের প্রভাব অপরিসীম। কোনো দেশের সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য যেসকল কাজ করেন তার উপর ভৌগোলিক পরিবেশ যথেষ্ট প্রভাব বিস্তার করে।

৪. রাষ্ট্রীয় কল্যাণের ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন নাগরিক অধিকার, নাগরিক স্বাধীনতা তথা রাষ্ট্রীয় কল্যাণ নিয়ে আলোচনা করে থাকে। অন্যদিকে শিল্প কেন্দ্র, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি কোথায় স্থাপিত হলে জনগণের অধিক কল্যাণ সাধিত হবে ভূগোল সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে। এমনকি নদ-নদী, সমুদ্র, মরুভূমি কীভাবে কাজে লাগানো যায় ভূগোল সে সম্পর্কেও আলোচনা করে। তাই জাতীয় সমৃদ্ধি উন্নয়ন তথা রাষ্ট্রীয় কল্যাণের ক্ষেত্রে ভূগোল এবং পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক অত্যন্ত গভীর।

৫. জনজীবনে প্রভাব কোনো রাষ্ট্রের ভৌগোলিক অবস্থা, ভৌগোলিক পরিবেশ সেদেশের যোগাযোগ, আবহাওয়া, সংস্কৃতি তথা জনজীবনে প্রভাব বিস্তার করে থাকে। আর এসবের উপর ভিত্তি করে নাগরিক জীবনের নানা কল্যাণকর নীতিমালা গ্রহণ করা হয়ে থাকে।

৬. জাতি-রাষ্ট্রের বিকাশে জাতীয়তাবাদী চেতনার প্রসারের ফলে জাতি-রাষ্ট্রের উদ্ভব হয়েছে। পৌরনীতিতে জাতি, জাতীয়তা এবং জাতি-রাষ্ট্র সম্পর্কে গুরুত্বসহকারে আলোচনা করা হয়ে থাকে। আর একটি দেশের ভৌগোলিক অবস্থান, পরিবেশ জাতীয়তাবাদ ও জাতীয় রাষ্ট্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

বৈসাদৃশ্য: পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের বৈসাদৃশ্যগুলো নিম্নরূপ:

১. বিষয়বস্তুর পার্থক্য পৌরনীতি ও সুশাসন নাগরিক, রাষ্ট্র, সরকার ইত্যাদি নিয়ে আলোচনা করে। অন্যদিকে, ভূগোল ভূ-প্রকৃতি এবং পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে আলোচনা করে।

২. অধ্যয়ন পদ্ধতির পার্থক্য পৌরনীতি ও সুশাসনের অধ্যয়ন পদ্ধতি ঐতিহাসিক ও তুলনামূলক। কিন্তু ভূগোলের অধ্যয়ন পদ্ধতি ঐতিহাসিক ও গাণিতিক।

উপর্যুক্ত পার্থক্য থাকা সত্ত্বেও পৌরনীতি ও সুশাসনের সঙ্গে ভূগোলের পারস্পরিক সম্পর্ককে অস্বীকার করার উপায় নেই। কারণ রাষ্ট্রের কোথায় কোন স্থাপনা নির্মাণ করতে হবে, নাগরিকের কল্যাণে কোথায় কোন শিল্পকারখানা, যাতায়াত ব্যবস্থা বা জনপদ গড়ে তুলতে হবে তার যথার্থ উত্তরের জন্য সরকারকে অবশ্যই ভূগোলের জ্ঞান আহরণ করতে হয়। তাই গ্রিক দার্শনিক এরিস্টটল (Aristotle) বলেছেন, "কোনো রাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠান, জনগণের চরিত্র ও মন-মানসিকতা ভৌগোলিক অবস্থানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।"

পৌরনীতি ও সুশাসন পরিচিতি - অনন্যা প্রশ্ন

পৌরনীতির ধারণা | Concept of Civicsপৌরনীতির পরিধি ও বিষয়বস্তু | Scope and Subject-matter of Civicsপৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা | Necessity and Importance of the Study of Civicsপৌরনীতি ও আধুনিক নাগরিকত্ববোধ | Civics and Modern Sense of Citizenshipপৌরনীতি ও মানবতাবোধ | Civics and Humanismসুশাসন | Good Governanceপৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ | Evolution of Civics and Good Governanceবাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব | Importance of Study of Civics and Good Governance in Bangladeshপৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক | Relation of Civics and Good Governance with Other Branches of Knowledgeপৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস (Civics, Good Governance and History)পৌরনীতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞান (Civics, Good Governance and Sociology)পৌরনীতি ও সুশাসন এবং লোকপ্রশাসন (Civics, Good Governance and Public Administration)পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি (Civics, Good Governance and Economics)পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র (Civics, Good Governance and Ethics)পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল (Civics, Good Governance and Geography)পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চা (Civics, Good Governance and Population, Development Studies)পৌরনীতি ও সুশাসন এবং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ (Civics, Good Governance and Human Rights, Gender Studies)পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Civics, Good Governance and Information and Communication Technology)রাষ্ট্র কী?সুশাসন কী?স্বচ্ছতা কী?পৌরনীতি সম্পর্কে ই.এম. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখ।নাগরিকতা কী?'Civics' শব্দের অর্থ কী?Civitas শব্দের অর্থ কী?পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?'Civics' শব্দ কোন শব্দ হতে এসেছে?সুশাসনের ইংরেজি প্রতিশব্দ লেখ।পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান?সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?জবাবদিহিতা কাকে বলে?পৌরনীতি কী?পৌরনীতির সংজ্ঞা দাও।প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রসমূহকে ইংরেজিতে কী বলা হয়?প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে কাদের নাগরিক বলা হতো? কোন ভাষায় নগরকে 'পুর বা পুরী' বলা হয়? কোন সময় থেকে 'Governance' শব্দটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে? "মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।"-উক্তিটি কার? আধুনিক রাষ্ট্রগুলোর স্বরূপ কী?রাষ্ট্রব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য সম্পর্কে ম্যাকাইভার কী মন্তব্য করেছেন? পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয় কী? কোন ভাষার শব্দ থেকে Politics শব্দটির উৎপত্তি হয়েছে? পৌরনীতি ও অর্থনীতির মূল লক্ষ্য কী? এরিস্টটলের দৃষ্টিতে রাষ্ট্রের লক্ষ্য কী? প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলো কী ধরনের রাষ্ট্র ছিল? 'POLIS' শব্দটির অর্থ কী? ই. এম. হোয়াইট কে? "ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন"- কথাটি কার? 'মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব'- উক্তিটি কার? শব্দগত অর্থে পৌরনীতি কী? পৌরনীতির মুখ্য উদ্দেশ্য কী? পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান কী?"ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতিকে গভীরতা দান করে।"- উক্তিটি কার? সমাজবিজ্ঞান সমাজের কী পর্যালোচনা করে? কাকে অর্থনীতির জনক বলা হয়? জেন্ডার স্টাডিজ কী? মানবাধিকার কী? ICT-এর পূর্ণরূপ কী? জেন্ডার স্টাডিজ বলতে কী বোঝায়?তুমি কীভাবে একজন স্থানীয় নাগরিক? পৌরনীতি বলতে কী বোঝ?স্বচ্ছতা বলতে কী বোঝায়?পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই.এম হোয়াইটের সংজ্ঞা কী?যে চিন্তা-ভাবনা মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে সেটি সম্পর্কে লেখ।'স্বচ্ছতা' কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা দাও।পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের দুটি সম্পর্ক লেখ।সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ কর।সুশাসন কীভাবে আইনের শাসন নিশ্চিত করে?পৌরনীতি ও সুশাসনের সাথে কোন বিষয়ের গভীর সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর।জবাবদিহিতা বলতে কী বোঝায়?পৌরনীতি ও অর্থনীতির সম্পর্ক লেখ।সুশাসন কাকে বলে?পৌরনীতি ও সুশাসন কীভাবে নাগরিক চেতনা বৃদ্ধি করে?Civics শব্দের উৎপত্তি সম্পর্কে লেখ।নগররাষ্ট্র বলতে কী বোঝ?"পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান পরস্পর সংযুক্ত বিষয়"- ব্যাখ্যা কর।"পৌরনীতি সমাজবিজ্ঞানের ওপর নির্ভরশীল।"- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ