• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা (Comparative Discussion of the Cabinet and Presidential Form of Government)

সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার দুটি রূপ মাত্র। উভয় সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য লক্ষ করা যায়। নিম্নে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পার্থক্য আলোচনা করা হলো:

১. রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি। এখানে রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন। আর অপরজন সরকার পরিচালনা করে থাকেন। প্রধানমন্ত্রী হলেন সরকারপ্রধান। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে যিনি রাষ্ট্রপ্রধান, তিনিই সরকারপ্রধান। রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক।

২. মন্ত্রীদের ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যগণ একে অপরের সাথে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ। মন্ত্রিগণ প্রধানমন্ত্রীর সহকর্মী এবং বিশেষ মর্যাদা ও ক্ষমতার অধিকারী। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর তারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন।

৩. আইনসভার সার্বভৌমত্ব সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আইনসভা সার্বভৌম। আইনসভা ইচ্ছা করলে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে সরকারকে অপসারণ করতে পারে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের আইনসভার সে ক্ষমতা নেই। কিন্তু আইনসভা সংবিধান নির্দিষ্ট পথে বিশেষ অভিযোগ উত্থাপন ছাড়া রাষ্ট্রপতিকে অভিশংসন ও অপসারণ করতে পারে না। রাষ্ট্রপতির হাতে 'ভেটো' ক্ষমতা থাকায় আইন পরিষদের সার্বভৌম ক্ষমতা আরও সংকুচিত হয়েছে।

৪. মন্ত্রীদের আইনসভার সদস্য হওয়া সংসদীয় সরকারে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার সদস্য হতে হয়। আইনসভার সদস্য নন এমন ব্যক্তি মন্ত্রী হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে আইনসভার সদস্য হতে হয়। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রিগণ সাধারণত আইনসভার সদস্য নন।

৫. আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদীয় বা মন্ত্রিসভা শাসিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিগণ আইনসভার সদস্য। তারা সরাসরি আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী আইনসভার বা সংসদের নেতা। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি ও মন্ত্রিগণ আইনসভার সদস্য নন। তারা সরাসরি আইন প্রণয়নে কোনা ভূমিকা রাখতে পারেন না।

৬. জবাবদিহিতার ক্ষেত্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রিসভা তাদের সকল নীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য আইনসভার নিকট দায়ী। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে শাসন বিভাগ সাধারণত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।

৭. আইনসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে প্রধানমন্ত্রী আইনসভা ভেঙে দেবার জন্য রাষ্ট্রপ্রধানকে পরামর্শ প্রদান করতে পারেন। তার পরামর্শ রাষ্ট্রপ্রধান উপেক্ষা করেন না। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি আইনসভা ভেঙে দিতে পারেন না।

৮. জরুরি অবস্থা মোকাবিলায় সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। কেননা আইনসভায় এবং মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণে অনেক বিলম্ব হয়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার এরূপ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

৯. নমনীয়তা: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও সংবিধান নমনীয়। কেননা প্রয়োজনবোধে সংবিধানের ধারা, উপধারা, সরকারের নীতি ও সিদ্ধান্ত এমনকি সরকারকে যেকোনো সময় আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিবর্তন করা যায়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে সংবিধান কিংবা সরকার পরিবর্তন করতে হলে সংবিধানে নির্দিষ্ট বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়।

১০. ক্ষমতা স্বতন্ত্রীকরণ সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে 'ক্ষমতা স্বতন্ত্রীকরণ' নীতি কার্যকর হয় না। কেননা আইন বিভাগের সদস্যগণ শাসন বিভাগেরও সদস্য। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হতে দেখা যায়। কেননা শাসন বিভাগের সদস্যগণ সাধারণত আইনসভার সদস্য নন।

১১. পদচ্যুতি প্রসঙ্গে: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভা যেকোনো সময় অনাস্থা প্রস্তাব এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তার সন্তুষ্টির ওপর ক্ষমতায় থাকেন। এক্ষেত্রে আইনসভা মন্ত্রীদের পদচ্যুত করতে পারেন না। মন্ত্রীরা পদচ্যুত হন রাষ্ট্রপতি কর্তৃক।

১২. স্থায়িত্বের প্রশ্নে: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের স্থায়িত্ব কম। কেননা আইন পরিষদের পরিষদের আস্থার ওপর তাদের ক্ষমতার স্থায়িত্ব নির্ভর করে। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারের স্থায়ীত্ব অনেক বেশি। নির্দিষ্ট মেয়াদের পূর্বে একমাত্র অভিশংসন পদ্ধতি ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় না। অভিশংসন পদ্ধতিও জটিল।

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ - অনন্যা প্রশ্ন

সরকার কাঠামো Structure of Governmentসরকারের শ্রেণিবিভাগ Classification of Governmentএরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ (Aristotle Classification of Government)সরকারের আধুনিক শ্রেণিবিভাগ (Modern Classification of Government)গণতন্ত্র Democracyগণতন্ত্রের বৈশিষ্ট্য (Features of Democracy)গণতন্ত্রের প্রকারভেদ (Types of Democracy)গণতন্ত্রের গুণাবলি (Merits of Democracy)গণতন্ত্রের দোষাবলি (Demerits of Democracy)গণতন্ত্রের সফলতার শর্তাবলি (Conditions for the Success of Democracy)একনায়কতন্ত্র Dictatorshipএকনায়কতন্ত্রের বৈশিষ্ট্য (Characteristics of Dictatorship)একনায়কতন্ত্রের গুণাবলি (Merits of Dictatorship)একনায়কতন্ত্রের দোষাবলি (Demerits of Dictatorship)গণতন্ত্র ও একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা (Comparative Study Between Democracy and Dictatorship)সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার Parliamentary or Cabinet Form of Governmentসংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য (Characteristics of Parliamentary Form of Government)সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের গুণাবলি (Merits of Cabinet Form of Government)সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের দোষাবলি (Demerits of Cabinet Form of Government)রাষ্ট্রপতি শাসিত সরকার Presidential Form of Governmentরাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য (Characteristics of Presidential Form of Government)রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলি (Merits of Presidential Form of Government)রাষ্ট্রপতি শাসিত সরকারের দোষাবলি (Demerits of Presidential Form of Government)সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা (Comparative Discussion of the Cabinet and Presidential Form of Government)এককেন্দ্রিক সরকার Unitary Form of Governmentএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য (Characteristics of the Unitary Form of Government)এককেন্দ্রিক সরকারের গুণাবলি (Merits of Unitary Form of Government)এককেন্দ্রিক সরকারের দোষাবলি (Demerits of Unitary Form of Government)যুক্তরাষ্ট্রীয় সরকার Federal Form of Governmentযুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য (Characteristics of Federal Form of Government)যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলি (Merits of Federal Government)যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষাবলি (Demerits of Federal Government)যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলি (Conditions for the Success of Federal Government)যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের তুলনা (Comparative Study Between Unitary and Federal Government)আইন বিভাগ The Legislatureআইনসভার গঠন Composition of the Legislatureএককক্ষবিশিষ্ট আইনসভা (Unicameral Legislature)এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি (Arguments in Favour of Unicameral Legislature)এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি (Arguments Against Unicameral Legislature)দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা (Bi-cameral Legislature)দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি (Arguments in Favour of Bi-cameralism)দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি (Arguments Against Bi-cameral Legislature)আইনসভার ক্ষমতা ও কার্যাবলি Power and Functions of the Legislatureআইনসভার ক্ষমতা হ্রাস পাওয়ার কারণ Causes of Reducing Power of Legislatureশাসন বিভাগ The Executiveশাসন বিভাগের গঠনপ্রণালি (Formation of the Executive)শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলি (Power & Functions of the Executive)শাসন/নির্বাহী বিভাগের ক্ষমতা তা বৃদ্ধির কারণ Causes of Increasing Power of the Executiveবিচার বিভাগ The Judiciaryবিচার বিভাগের গঠন (Composition of the Judiciary)বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলি (Power and Functions of the Judiciary)বিচার বিভাগের গুরুত্ব (Importance of the Judiciary)বিচার বিভাগের স্বাধীনতা Independence of the Judiciaryবিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় Methods of Securing the Independence of the Judiciaryআইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা Role of Judiciary to Establish Rule of Lawআইন, শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক Relation Among Legislature, Executive and Judiciaryসরকারের অঙ্গসমূহের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা Role of Judiciary in Establishing Balance among the Organs of Governmentক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি Theory of Separation of Powerক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উৎপত্তি ও বিকাশ (Origin & development of the theory of separation of power)ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ (Application of the theory of separation of power)ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব (Inportance of separation of power)“পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়" "Complete Separation of Power is Neither Possible Nor Desirable"ক্ষমতা স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য নীতি Theory of Separation of Power and Balance of Powerএকনায়কতন্ত্র কী?গণতন্ত্র কী?এককেন্দ্রিক সরকার কাকে বলে?সরকারের অঙ্গ কয়টি ও কী কী?আইনসভার প্রধান কাজ কী?সরকার রাষ্ট্রের কী?এরিস্টটলের মতে সরকারের বিকৃত রূপ কোনটি?রাজতন্ত্র কী?ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?আব্রাহাম লিংকনের গণতন্ত্রের সংজ্ঞাটি লেখ।প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কী?গণভোট কী?শাসন বিভাগ কী?কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?আইনসভা কী?কোন বিভাগের ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে?সরকার কী?রাষ্ট্রের উপাদানগুলো কী কী?গণতন্ত্রের জন্ম কোন দেশে?বাংলাদেশের আইনসভার নাম কী?এক-কক্ষবিশিষ্ট আইনসভা কাকে বলে?অধ্যাদেশ কী?দেশের জাতীয় তহবিলের অভিভাবক কে?বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?সরকারের ক্ষমতাকে সর্বপ্রথম তিন ভাগে বিভক্ত করেছিলেন কে?গণচীনে কোন ধরনের শাসনব্যবস্থা প্রচলিত?দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা কী?নামসর্বস্ব শাসক কাকে বলে?নিরঙ্কুশ রাজতন্ত্র কাকে বলে?সুয়োমোটো রুল জারি কী?ব্রিটিশ লর্ড সভা কী?বাংলাদেশে বিচারকরা কার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন?কীসের স্বার্থে বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য?বিচার বিভাগের সর্বনিম্ন পর্যায়ে কী রয়েছে?প্রজাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী?বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী?অধ্যাপক সিলি প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি কী?সামরিক সরকার কী?অধ্যাপক ম্যাকাইভারের মতে শাসন বিভাগ কী?বিচার বিভাগ কাকে বলে?বিচার বিভাগের প্রধান কাজ কী?গণভোট বলতে কী বোঝায়?দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বলতে কী বোঝ?ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়?বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?যুক্তরাষ্ট্রীয় সরকার কী?ক্ষমতা স্বতন্ত্রীকরণ কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?বর্তমানে শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেয়- ব্যাখ্যা কর।সংসদীয় সরকার বলতে কী বোঝ?দায়িত্বশীল সরকার বলতে কী বোঝ?সরকারের বিভাগসমূহের পৃথকভাবে কার্য সম্পাদন প্রক্রিয়াকে কী বলে? ব্যাখ্যা কর।নিজেদের স্বার্থ রক্ষায় গঠিত সংগঠন সম্পর্কে লেখ।গণতন্ত্র বলতে কী বোঝায়?নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বোঝায়?ক্ষমতা বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝ?সরকারের তিনটি অঙ্গের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেন প্রয়োজন?নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন করার নীতিটি ব্যাখ্যা কর।প্রশাসনিক দায়বদ্ধতা সম্পর্কে ব্যাখ্যা কর।সরকারের বিভাগসমূহের আলাদাভাবে কাজ করা সম্পর্কিত নীতিটি ব্যাখ্যা কর।স্থানীয় সরকার বলতে কী বোঝ?আইন বিভাগের ক্ষমতা হ্রাসের দুটি কারণ উল্লেখ কর।বিচার বিভাগ বলতে কী বোঝায়?একনায়কতন্ত্র বলতে কী বোঝ?বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কী বোঝায়?আইনসভার দুটি কাজ লেখ।একনায়কতন্ত্র কীভাবে স্বৈরতন্ত্রের জন্ম দেয়?শাসন বিভাগকে কেন রাষ্ট্রের মস্তিষ্কস্বরূপ বলা হয়?প্রজাতন্ত্র বলতে কী বোঝ?নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বোঝ?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ