• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

শাসন/নির্বাহী বিভাগের ক্ষমতা তা বৃদ্ধির কারণ Causes of Increasing Power of the Executive

শাসন বিভাগ সরকারের আইন বলবৎকারী প্রতিষ্ঠান। অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক বিষয়াবলি পরিচালনার ক্ষেত্রে শাসন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিক সরকার ব্যবস্থায় শাসন বিভাগের ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে। সব ধরনের সরকারের ক্ষেত্রেই শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির প্রবণতা দেখা যায়। গণতন্ত্রের পীঠস্থান ইংল্যান্ডে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধিতে অনেকেই ক্যাবিনেটের একনায়কতন্ত্রের (Cabinet Dictatorship) অভিযোগ এনেছেন। এছাড়া সাম্প্রতিককালে অনেক দেশে সামরিক ও একনায়কতান্ত্রিক শাসন কায়েম হওয়ায় সেখানে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কে. সি. হুয়ার (K. C. Wheare)-এর মতে, "Legislatives have declined in certain respects and particularly in power in relation to the executive," দু-একটি ব্যতিক্রম ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার ক্ষমতা হ্রাস ও শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। নিচে এ সম্পর্কে আলোকপাত করা হলো:

১. সদস্যদের অদক্ষতা: গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ নির্বাচনে জ্ঞানী-গুণী ও দক্ষ ব্যক্তিত্ব যথেষ্ট সংখ্যায় নির্বাচিত হন না। ফলে আইনসভায় অদক্ষ ও অযোগ্য সদস্যের আগমন ঘটে। আইন প্রণয়নের জন্য যে বিশেষ জ্ঞানের প্রয়োজন তা না থাকায় আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কাজের মূল দায়িত্ব শাসন বিভাগের ওপর, অর্পিত হয়। আইনের জটিলতা ও টেকনিক্যাল জ্ঞানের অভাবেই আইনসভা এরূপ ক্ষমতা হস্তান্তর করেছে। এতে শাসন বিভাগের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।

২. কাজের ব্যাপকতা বর্তমানে প্রায় সব রাষ্ট্রই জনকল্যাণমূলক রাষ্ট্র। জনকল্যাণমূলক রাষ্ট্রের কাজের ব্যাপকতার ফলে আর্থিক দৈন্য, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির চাপ ইত্যাদি কারণে প্রতিটি 'রাষ্ট্রেই নতুন নতুন সমস্যার জন্ম হচ্ছে। এ সমস্যাগুলোর সমাধান আইনসভার পক্ষে দেওয়া' সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে শাসন বিভাগকে বহুমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। সরকারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের নেতৃত্ব শাসন বিভাগকেই দিতে হয়।

৩. কল্যাণমূলক কাজ বর্তমানে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের কল্যাণমূলক কাজের প্রায় সিংহভাগ শাসন বিভাগ কর্তৃক সম্পাদিত হচ্ছে। কারণ সমাজকল্যাণমূলক কাজের সাথে সামঞ্জস্য বিধান করে আইনসভা ক্রমবর্ধমান দায়িত্ব পালনে সক্ষম হচ্ছে না। এজন্য শাসন বিভাগই ঐক্যবদ্ধভাবে এ দায়িত্ব পালন করছে। এছাড়া শাসন বিভাগ বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের কর্মপরিধির নানা জটিল সমস্যার সুষ্ঠু সমাধান করে থাকে।

৪. দলীয় শৃঙ্খলা: আধুনিককালে সংসদীয় সরকার ব্যবস্থায় কঠোর দলীয় শৃঙ্খলা আইনসভার সদস্যদের সরকারের আজ্ঞাবহ করে তুলছে। সুসংগঠিত দলীয় ব্যবস্থা, কঠোর দলীয় নিয়মানুবর্তিতা প্রভৃতির ভিত্তিতে মন্ত্রিসভা আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাভের চেষ্টা করে। আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা লাভকারী দল সরকার গঠন করে। এক্ষেত্রে দলের শীর্ষ ও অভিজ্ঞ নেতৃবৃন্দই মন্ত্রিসভায় স্থান পায়। এজন্য শাসন বিভাগের কোনো নির্দেশই আইনসভার সদস্যরা অমান্য করতে পারে না।

৫. শাসন বিভাগকে নিয়ন্ত্রণে অসুবিধা: গতানুগতিক পন্থায় আইনসভা কর্তৃক শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা যায় না। কারণ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার মতো প্রয়োজনীয় তথ্যাদি আইনসভার কাছে নেই। ফলে শাসন বিভাগের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে।

৬. জরুরি ও সংকটকালীন অবস্থার অনুপযোগী জরুরি ও সংকটকালীন সময়ে বিশেষ করে শাসন বিভাগই গুরুদায়িত্ব পালন করে থাকে। বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ, বিশ্ববাণিজ্য যুদ্ধ এবং অভ্যন্তরীণ, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মোকাবিলায় শাসন বিভাগই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। কারণ জাতীয় সংকট ও জরুরি অবস্থায় আইনসভা প্রয়োজনমতো দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না।

৭. জনমত গঠনের ব্যর্থতা গণতান্ত্রিক শাসন প্রক্রিয়ায় জনমত গঠন ও জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তারে মাইনসভা তেমন ভূমিকা পালন করতে পারে না। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার বিকাশে আধুনিক গণমাধ্যমের সুবাদে জনগণ রাজনৈতিক শিক্ষা লাভ করছে।

৮. বিশেষ ক্ষমতা প্রসূত আইন জনকল্যাণমূলক রাষ্ট্রে আইনসভার দায়িত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে আইনসভা প্রয়োজনমতো আইন প্রণয়ন করতে পারে না। এ আইন প্রণয়নের দায়িত্ব অনেক সময় শাসন বিভাগের ওপর অর্পিত হয়। অর্পিত ক্ষমতাবলে প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন (Delegated legislation) বলে।

৯. অর্ডিন্যান্স জারি: দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে শাসন বিভাগ জরুরি অবস্থা ঘোষণা তথা অধ্যাদেশ (Ordinance) জারি করতে পারে। এক্ষেত্রে আইনসভার কোনো ভূমিকা নেই বললেই চলে। কেননা, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে এ অধ্যাদেশ (Ordinance) জারি করে থাকেন। S

১০. স্বার্থগোষ্ঠীর প্রাধান্য রাজনৈতিক দলের পাশাপাশি অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উপস্থিতি লক্ষ করা যায়। তাদের কাজ হলো সরকারি নীতিকে প্রভাবিত করে নিজের স্বার্থের অনুকূলে জনমত গঠনপূর্বক জনগণের সমস্যা ও দাবি সরকারের সম্মুখে তুলে ধরে সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন করা। যদিও তত্ত্বগতভাবে আইনসভাই সরকার ও জনগণের মধ্যে সংযোগ সেতু হিসেবে কাজ করে। তবে বর্তমানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরাসরি সরকারের সাথে সংযোগ রক্ষা করছে। এক্ষেত্রে আইনসভার গুরুত্ব হ্রাস পাচ্ছে।

১১. রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ: সাম্প্রতিককালে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার অজুহাতে সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতা দখল করছে গণতন্ত্রের কবর রচনার মাধ্যমে। সামরিক সরকার ক্ষমতার মসনদে বসে তথাকথিত নির্বাচনের, মাধ্যমে সামরিক শাসনের বৈধতা আনয়নের উদ্যোগ গ্রহণ করে। এক্ষেত্রে আইনসভার মর্যাদা সর্বতোভাবে ভূলুণ্ঠিত হয়।

১২. আইনসভার স্থায়িত্বের অভাব: গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক সময় আইনসভা তার পূর্ণ মেয়াদ পূরণ করতে ব্যর্থ হয়। কারণ সরকারের একচেটিয়া মনোভাব ও স্বৈরাচারী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিরোধী দলগুলো সরকার বিরোধী আন্দোলন শুরু করে। ফলে সরকার আইনসভা ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন দিতে বাধ্য হয়।

১৩. শাসন বিভাগের ওপর জনগণের আস্থা বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের ফলে জনগণ এখন আইন বিভাগ ও শাসন বিভাগের কাজের মধ্যে তুলনামূলক বিচার করতে সক্ষম হচ্ছে। শাসন বিভাগ প্রশাসনে জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করায় জনগণের সাথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হচ্ছে এবং জনগণ শাসন বিভাগের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসন বিভাগ ও আইনসভা দুটোর গুরুত্বই অপরিসীম। এক্ষেত্রে উভয় বিভাগের দক্ষতা বৃদ্ধি পেলে তাদের মধ্যে ব্যবধান হ্রাস পাবে এবং উভয়ের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। সেজন্য প্রয়োজন আইনসভার যোগ্য সদস্য এবং শাসন বিভাগে আরও অধিক দক্ষতা সম্পন্ন প্রশাসক।

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ - অনন্যা প্রশ্ন

সরকার কাঠামো Structure of Governmentসরকারের শ্রেণিবিভাগ Classification of Governmentএরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ (Aristotle Classification of Government)সরকারের আধুনিক শ্রেণিবিভাগ (Modern Classification of Government)গণতন্ত্র Democracyগণতন্ত্রের বৈশিষ্ট্য (Features of Democracy)গণতন্ত্রের প্রকারভেদ (Types of Democracy)গণতন্ত্রের গুণাবলি (Merits of Democracy)গণতন্ত্রের দোষাবলি (Demerits of Democracy)গণতন্ত্রের সফলতার শর্তাবলি (Conditions for the Success of Democracy)একনায়কতন্ত্র Dictatorshipএকনায়কতন্ত্রের বৈশিষ্ট্য (Characteristics of Dictatorship)একনায়কতন্ত্রের গুণাবলি (Merits of Dictatorship)একনায়কতন্ত্রের দোষাবলি (Demerits of Dictatorship)গণতন্ত্র ও একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা (Comparative Study Between Democracy and Dictatorship)সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার Parliamentary or Cabinet Form of Governmentসংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য (Characteristics of Parliamentary Form of Government)সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের গুণাবলি (Merits of Cabinet Form of Government)সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের দোষাবলি (Demerits of Cabinet Form of Government)রাষ্ট্রপতি শাসিত সরকার Presidential Form of Governmentরাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য (Characteristics of Presidential Form of Government)রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলি (Merits of Presidential Form of Government)রাষ্ট্রপতি শাসিত সরকারের দোষাবলি (Demerits of Presidential Form of Government)সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা (Comparative Discussion of the Cabinet and Presidential Form of Government)এককেন্দ্রিক সরকার Unitary Form of Governmentএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য (Characteristics of the Unitary Form of Government)এককেন্দ্রিক সরকারের গুণাবলি (Merits of Unitary Form of Government)এককেন্দ্রিক সরকারের দোষাবলি (Demerits of Unitary Form of Government)যুক্তরাষ্ট্রীয় সরকার Federal Form of Governmentযুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য (Characteristics of Federal Form of Government)যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলি (Merits of Federal Government)যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষাবলি (Demerits of Federal Government)যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলি (Conditions for the Success of Federal Government)যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের তুলনা (Comparative Study Between Unitary and Federal Government)আইন বিভাগ The Legislatureআইনসভার গঠন Composition of the Legislatureএককক্ষবিশিষ্ট আইনসভা (Unicameral Legislature)এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি (Arguments in Favour of Unicameral Legislature)এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি (Arguments Against Unicameral Legislature)দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা (Bi-cameral Legislature)দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি (Arguments in Favour of Bi-cameralism)দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি (Arguments Against Bi-cameral Legislature)আইনসভার ক্ষমতা ও কার্যাবলি Power and Functions of the Legislatureআইনসভার ক্ষমতা হ্রাস পাওয়ার কারণ Causes of Reducing Power of Legislatureশাসন বিভাগ The Executiveশাসন বিভাগের গঠনপ্রণালি (Formation of the Executive)শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলি (Power & Functions of the Executive)শাসন/নির্বাহী বিভাগের ক্ষমতা তা বৃদ্ধির কারণ Causes of Increasing Power of the Executiveবিচার বিভাগ The Judiciaryবিচার বিভাগের গঠন (Composition of the Judiciary)বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলি (Power and Functions of the Judiciary)বিচার বিভাগের গুরুত্ব (Importance of the Judiciary)বিচার বিভাগের স্বাধীনতা Independence of the Judiciaryবিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় Methods of Securing the Independence of the Judiciaryআইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা Role of Judiciary to Establish Rule of Lawআইন, শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক Relation Among Legislature, Executive and Judiciaryসরকারের অঙ্গসমূহের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা Role of Judiciary in Establishing Balance among the Organs of Governmentক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি Theory of Separation of Powerক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উৎপত্তি ও বিকাশ (Origin & development of the theory of separation of power)ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ (Application of the theory of separation of power)ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব (Inportance of separation of power)“পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়" "Complete Separation of Power is Neither Possible Nor Desirable"ক্ষমতা স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য নীতি Theory of Separation of Power and Balance of Powerএকনায়কতন্ত্র কী?গণতন্ত্র কী?এককেন্দ্রিক সরকার কাকে বলে?সরকারের অঙ্গ কয়টি ও কী কী?আইনসভার প্রধান কাজ কী?সরকার রাষ্ট্রের কী?এরিস্টটলের মতে সরকারের বিকৃত রূপ কোনটি?রাজতন্ত্র কী?ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?আব্রাহাম লিংকনের গণতন্ত্রের সংজ্ঞাটি লেখ।প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কী?গণভোট কী?শাসন বিভাগ কী?কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?আইনসভা কী?কোন বিভাগের ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে?সরকার কী?রাষ্ট্রের উপাদানগুলো কী কী?গণতন্ত্রের জন্ম কোন দেশে?বাংলাদেশের আইনসভার নাম কী?এক-কক্ষবিশিষ্ট আইনসভা কাকে বলে?অধ্যাদেশ কী?দেশের জাতীয় তহবিলের অভিভাবক কে?বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?সরকারের ক্ষমতাকে সর্বপ্রথম তিন ভাগে বিভক্ত করেছিলেন কে?গণচীনে কোন ধরনের শাসনব্যবস্থা প্রচলিত?দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা কী?নামসর্বস্ব শাসক কাকে বলে?নিরঙ্কুশ রাজতন্ত্র কাকে বলে?সুয়োমোটো রুল জারি কী?ব্রিটিশ লর্ড সভা কী?বাংলাদেশে বিচারকরা কার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন?কীসের স্বার্থে বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য?বিচার বিভাগের সর্বনিম্ন পর্যায়ে কী রয়েছে?প্রজাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী?বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী?অধ্যাপক সিলি প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি কী?সামরিক সরকার কী?অধ্যাপক ম্যাকাইভারের মতে শাসন বিভাগ কী?বিচার বিভাগ কাকে বলে?বিচার বিভাগের প্রধান কাজ কী?গণভোট বলতে কী বোঝায়?দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বলতে কী বোঝ?ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়?বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?যুক্তরাষ্ট্রীয় সরকার কী?ক্ষমতা স্বতন্ত্রীকরণ কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?বর্তমানে শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেয়- ব্যাখ্যা কর।সংসদীয় সরকার বলতে কী বোঝ?দায়িত্বশীল সরকার বলতে কী বোঝ?সরকারের বিভাগসমূহের পৃথকভাবে কার্য সম্পাদন প্রক্রিয়াকে কী বলে? ব্যাখ্যা কর।নিজেদের স্বার্থ রক্ষায় গঠিত সংগঠন সম্পর্কে লেখ।গণতন্ত্র বলতে কী বোঝায়?নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বোঝায়?ক্ষমতা বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝ?সরকারের তিনটি অঙ্গের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেন প্রয়োজন?নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন করার নীতিটি ব্যাখ্যা কর।প্রশাসনিক দায়বদ্ধতা সম্পর্কে ব্যাখ্যা কর।সরকারের বিভাগসমূহের আলাদাভাবে কাজ করা সম্পর্কিত নীতিটি ব্যাখ্যা কর।স্থানীয় সরকার বলতে কী বোঝ?আইন বিভাগের ক্ষমতা হ্রাসের দুটি কারণ উল্লেখ কর।বিচার বিভাগ বলতে কী বোঝায়?একনায়কতন্ত্র বলতে কী বোঝ?বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কী বোঝায়?আইনসভার দুটি কাজ লেখ।একনায়কতন্ত্র কীভাবে স্বৈরতন্ত্রের জন্ম দেয়?শাসন বিভাগকে কেন রাষ্ট্রের মস্তিষ্কস্বরূপ বলা হয়?প্রজাতন্ত্র বলতে কী বোঝ?নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বোঝ?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ