• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জনমতের ধারণা (Concept of Public Opinion)

জনমত বলতে সাধারণত সংখ্যাগরিষ্ঠ জনগণের মতকে বোঝায়। কিন্তু পৌরনীতিতে জনমতের একটি বিশেষ অর্থ রয়েছে। জনমত বলতে সমাজের বিভিন্ন বিষয়ে জনসাধারণের কল্যাণকামী ও সুস্পষ্ট মতামতকে বোঝায়। এই অর্থে জনমত সংখ্যাগরিষ্ঠদের মতামত হতে পারে আবার সংখ্যালঘিষ্ঠ এমনকি একজনের মতও হতে পারে; যদি তা সমাজের জন্য কল্যাণকর যুক্তিসিদ্ধ মত হয়ে থাকে।

ফরাসি দার্শনিক রুশো (Rousseau) 'জনমত' কথাটি সর্বপ্রথম রাজনৈতিক অর্থে প্রয়োগ করেন। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী জনমতের ধারণাকে বিভিন্ন দৃষ্টিকোণে তুলে ধরেছেন। যেমন-
এল. ডব্লিউ. ডুব (L. W. Doob) "একই সামাজিক সংগঠনের সদস্য হিসেবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামতকে জনমত বলে অভিহিত করেছেন।" ("Public opinion refers to people attitude on an issue when they are number of the same groups.")

জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill) বলেন, "কোনো সু জনমত।" লেন, “কোনো সুনির্দিষ্ট জাতীয় সমস্যার উপর জনগণের সংগঠিত অভিমতের নাম ই. এম. সেইট (E. M. Sait)-এর মতে, "জনমত বলতে আমরা বুঝি যে, এটা হলো জনসমষ্টির মত, জনগণেরই মত।"

অস্টিন রেনি (Austin Ranny) বলেন, "জনমত হলো সেসব ব্যক্তিগত মতামতের সমষ্টি যার প্রতি সরকারি কর্মচারীবৃন্দ কিছু পরিমাণে সজাগ থাকে এবং সরকারি কার্যক্রম নির্ধারণে তারা এর গুরুত্বের কথা বিবেচনা করেন।"

কিম্বল ইয়ং (Kimbole Young) জনমতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, "একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করেন, তাই জনমত।"

মরিস জিনস্বার্গ মনে করেন, "জনমত হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের বিভিন্ন মতামতের ঘাত-প্রতিঘাতের ফলাফল।" অধ্যাপক লাওয়েল (A. L. Lowell) বলেন, "জনমতের জন্য সংখ্যাগরিষ্ঠের মত যথেষ্ট নয় এবং একমত হওয়ার প্রয়োজন নেই।" ("In order that an opinion may be public a majority is not enough and unanimity is not required.")
রবার্ট পীল (Robert Peel) বলেন, "সত্যিকার জনমত হতে হলে একে অবশ্যই জাতীয় কল্যাণ ও স্বার্থভিত্তিক সমস্যার প্রতিফলিত সজ্ঞান, সচেতন, যুক্তিভিত্তিক সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘিষ্ঠের মত হতে হবে।"

লর্ড ব্রাইস (Lord Bryce) অত্যন্ত সুন্দরভাবে জনমতের ধারণা তুলে ধরেছেন। তিনি বলেন, "দেশের সাধারণ স্বার্থ সংক্রান্ত বিষয়ে জনগণ বা সমাজের সমষ্টিগত অভিমতই হলো জনমত।" ["The term (public opinion) is commonly used to denote the aggregate of the views, men hold regarding matters that affect or interest of the community."]

উপরিউক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণের আলোকে বলা যায়, সমকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যাবলি ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জনগণের প্রভাবশালী, কল্যাণকর, যুক্তিগ্রাহ্য, সুচিন্তিত, সুদৃঢ় মতামতই হলো জনমত।

জনমত ও রাজনৈতিক সংস্কৃতি - অনন্যা প্রশ্ন

জনমত Public Opinionজনমতের ধারণা (Concept of Public Opinion)জনমতের বৈশিষ্ট্য (Characteristics of Public Opinion)জনমত গঠনের বাহন বা মাধ্যম Agents or Media of Public Opinionগণতন্ত্র ও জনমত Democracy and Public Opinionগণতন্ত্রে জনমতের গুরুত্ব Importance of Public Opinion in Democracyজনমত পরিমাপের পদ্ধতি Process of Measuring Public Opinionবিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় জনমতের ভূমিকা Role of Public Opinion in Different Types of Political Systemসুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব Importance of Public Opinion to Establish Good Governanceসুষ্ঠু জনমত গঠনের শর্তাবলি Conditions for Formulating Effective Public Opinionনির্বাচকমণ্ডলী Electorateনির্বাচকমণ্ডলীর গুরুত্ব ও ভূমিকা (Role and Importance of Electorate)সর্বজনীন ভোটাধিকার Universal Adult Suffrageসর্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি (Arguments for Universal Adult Suffrage)সর্বজনীন ভোটাধিকারের বিপক্ষে যুক্তি (Arguments against Universal Adult Suffrage)রাজনৈতিক সংস্কৃতি Political Cultureরাজনৈতিক সংস্কৃতির ধারণা (Concept of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য (Characteristics of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব (Importance of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির শ্রেণিবিভাগ (Classification of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ (Elements of Political Culture)রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক অংশগ্রহণ Political Culture and Political Participationরাজনৈতিক সংস্কৃতিতে জনমতের প্রভাব ture Importance of Public Opinion in Political Cultureজনমত ও রাজনৈতিক সংস্কৃতি Public Opinion and Political Cultureবাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি Political Culture of Bangladeshজনমত কী? (জ্ঞানমূলক)কোন শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়? (জ্ঞানমূলক)গণতন্ত্রের প্রাথমিক শর্ত কী? (জ্ঞানমূলক)'Voice of the people is the voice of God'- উক্তিটি কার? (জ্ঞানমূলক)জনমত গঠনের একটি আধুনিক মাধ্যমের নাম লেখ। (জ্ঞানমূলক)রাজনৈতিক সংস্কৃতি কী? (জ্ঞানমূলক)জনমতের দুটি বাহনের নাম লেখ। (জ্ঞানমূলক)জনমতের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)জনমতকে রাজনৈতিক অর্থে কে প্রথম ব্যবহার করেন? (জ্ঞানমূলক)কিম্বল ইয়ং প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)সমাজের দর্পণ বলা হয় কোনটিকে? (জ্ঞানমূলক)মরিস জিন্সবার্গ প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য কীসের ওপর নির্ভর করে? (জ্ঞানমূলক)জনমত গণতান্ত্রিক সরকারকে কোন পথে পরিচালিত করে? (জ্ঞানমূলক)গণতন্ত্রের ক্ষেত্রে জনমতকে কী বলা হয়? (জ্ঞানমূলক)সুষ্ঠু জনমত গঠনে রেডিও ও টেলিভিশনকে কী দেওয়া উচিত? (জ্ঞানমূলক)সুষ্ঠু জনমত গঠনে কারা অগ্রণী ভূমিকা পালন করে? (জ্ঞানমূলক)শ্রেণিবিভক্ত সমাজে জনমত গঠনের মাধ্যমগুলো কাদের নিয়ন্ত্রণে থাকে? (জ্ঞানমূলক)'রাজনৈতিক সংস্কৃতি' শব্দটি প্রথম ব্যবহার করেন কে? (জ্ঞানমূলক)জন স্টুয়ার্ট মিল প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)লর্ড ব্রাইস প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)সাধারণ অর্থে জনমত কী? (জ্ঞানমূলক)জনমত গঠনের অন্যতম উপাদান কোনটি? (জ্ঞানমূলক)জনমত প্রকাশের ও সংগঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম কী? (জ্ঞানমূলক)রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)জনমত গঠনে রাজনৈতিক দলের ভূমিকা লেখ। (অনুধাবনমূলক)রাজনৈতিক সংস্কৃতির সাথে গণতন্ত্রের সম্পর্ক লেখ। (অনুধাবনমূলক)শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে জনমত গঠনে ভূমিকা রাখে? (অনুধাবনমূলক)জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম কোনটি? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)রাজনৈতিক জবাবদিহিতা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)জনমতের দুটি বাহন বুঝিয়ে লেখ। (অনুধাবনমূলক)জনমত গঠনে সভা-সমিতির ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত গঠনে রেডিও ও টেলিভিশনের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)সরকারের উত্থান-পতনে জনমতের ভূমিকা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত কি সর্বদা সংখ্যাগরিষ্ঠের মতামত? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমতকে গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ বলা হয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ