• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক অংশগ্রহণ Political Culture and Political Participation

রাজনৈতিক সংস্কৃতির ধারণা প্রাচীন। তবে অতি সাম্প্রতিককালে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে এই ধারণা অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। কারণ রাজনৈতিক সংস্কৃতি কোনো রাজনৈতিক ব্যবস্থার (Political system) অচ্ছেদ্য অংশ হিসেবে পরিগণিত। প্রতিটি রাজনৈতিক ব্যবস্থার মূলে রয়েছে কতকগুলো লক্ষ্য ও মূল্যবোধ। তাই কোনো রাজনৈতিক ব্যবস্থাকে সঠিক ও যথার্থভাবে মূল্যায়নের জন্য প্রয়োজন ঐ সব লক্ষ্য ও মূল্যবোধের অনুধাবন। আর এজন্যই রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা শ্রেয়।

কোনো রাষ্ট্রের রাজনৈতিক ভাবধারা ও বিদ্যমান রীতিনীতির সবকিছুই রাজনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত। জাতীয় রাষ্ট্রের উদ্ভবের ফলে একদিকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের পরিধির বিস্তৃতি ঘটেছে অন্যদিকে এ ব্যবস্থায় জনগণের সম্পৃক্ততাও বেড়েছে। এজন্যই রাষ্ট্রবিজ্ঞানী অ্যালমন্ড (Almond) মনে করেন, রাজনৈতিক সংস্কৃতির ধারণা রাজনৈতিক ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী রাজনৈতিক সংস্কৃতির ধারণার সংজ্ঞায়ন করেছেন। Almond and Verba তাঁদের 'Civic Culture' নামক গ্রন্থে বলেন, "রাজনৈতিক সংস্কৃতি হলো কোনো রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের মনোভাব ও দৃষ্টিভঙ্গি এবং উক্ত ব্যবস্থায় সক্রিয় ভূমিকা।" ("Political Culture as the specifically political orientations, the attitudes towards the political system and its various parts and to the role of the self in the system.") রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান আর, বল (Alan R. Ball) আরও সহজভাবে বলেছেন, "রাজনৈতিক সংস্কৃতি সমাজের ঐসব মনোভাব, বিশ্বাস, আবেগ ও মূল্যবোধ নিয়ে গঠিত যেগুলো রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক প্রশ্নাদির সাথে জড়িত।" মোটকথা রাজনৈতিক সংস্কৃতি হলো বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার লক্ষ্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কার্যকলাপ সম্পর্কে জনগণের ধ্যান-ধারণা, বিশ্বাস ও অনুভূতির সমষ্টি যা রাজনৈতিক কার্যকলাপে সুশৃঙ্খল এক ভাবের সৃষ্টি করে।

রাজনৈতিক অংশগ্রহণও সকল রাষ্ট্র ব্যবস্থার এক অপরিহার্য অংশ হিসেবে গণ্য হয়। বিশেষ করে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের অধিকার স্বীকৃত। রাজনৈতিক অংশগ্রহণের সংজ্ঞা দিতে গিয়ে স্যামুয়েল পি হান্টিংটন এবং জন নেলসন বলেন, "সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার লক্ষ্যে ব্যক্তির যেকোনো প্রকার কর্মতৎপরতাকে রাজনৈতিক অংশগ্রহণ বুঝানো হয়।" ("By Political participation we mean those activities of private citizens designed to influence governmental decision making.") অর্থাৎ, রাজনৈতিক কর্মতৎপরতায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনীতিতে ৪ অংশগ্রহণের বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন- নির্বাচনি কর্মকাণ্ড তথা ভোটপ্রদান, নির্বাচনি প্রচারকার্য চালনা, কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে জনমত গঠন ইত্যাদি।

আবার লবিং-এর মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা যায়। কিংবা কোনো সংস্থা বা সংগঠনের মাধ্যমে সরকারি নীতি গ্রহণ বা কোনো নীতির পরিবর্তন করার সমন্বিত প্রয়াস গ্রহণ করা যায়। অন্যদিকে ব্যক্তিগতভাবে সরকারি নীতি প্রণয়নকারীদের সাথে যোগাযোগ করে নিজের বা মুষ্টিমেয় ব্যক্তির বিভিন্ন সুযোগ-সুবিধা বা স্বার্থ আদায় করার প্রচেষ্টা চালানো যেতে পারে। বর্তমানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেও সরকারি নীতির উপর প্রভাব বিস্তারের প্রবণতা লক্ষণীয়। বিশেষ করে সরকার বিরোধী আন্দোলন, হরতাল, বিক্ষোভ, ধর্মঘট কিংবা জনজীবনে ভীতি সঞ্চারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করা।

মোটকথা রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক অংশগ্রহণ দুটি প্রত্যয়ই গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। যে দেশের রাজনৈতিক সংস্কৃতি যত উন্নত সে দেশের রাজনীতিতে জনগণের অংশগ্রহণও তত বিস্তৃত। রাজনৈতিক অংশগ্রহণের উপর রাজনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের সাফল্য নির্ভর করে।

জনমত ও রাজনৈতিক সংস্কৃতি - অনন্যা প্রশ্ন

জনমত Public Opinionজনমতের ধারণা (Concept of Public Opinion)জনমতের বৈশিষ্ট্য (Characteristics of Public Opinion)জনমত গঠনের বাহন বা মাধ্যম Agents or Media of Public Opinionগণতন্ত্র ও জনমত Democracy and Public Opinionগণতন্ত্রে জনমতের গুরুত্ব Importance of Public Opinion in Democracyজনমত পরিমাপের পদ্ধতি Process of Measuring Public Opinionবিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় জনমতের ভূমিকা Role of Public Opinion in Different Types of Political Systemসুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব Importance of Public Opinion to Establish Good Governanceসুষ্ঠু জনমত গঠনের শর্তাবলি Conditions for Formulating Effective Public Opinionনির্বাচকমণ্ডলী Electorateনির্বাচকমণ্ডলীর গুরুত্ব ও ভূমিকা (Role and Importance of Electorate)সর্বজনীন ভোটাধিকার Universal Adult Suffrageসর্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি (Arguments for Universal Adult Suffrage)সর্বজনীন ভোটাধিকারের বিপক্ষে যুক্তি (Arguments against Universal Adult Suffrage)রাজনৈতিক সংস্কৃতি Political Cultureরাজনৈতিক সংস্কৃতির ধারণা (Concept of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য (Characteristics of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব (Importance of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির শ্রেণিবিভাগ (Classification of Political Culture)রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ (Elements of Political Culture)রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক অংশগ্রহণ Political Culture and Political Participationরাজনৈতিক সংস্কৃতিতে জনমতের প্রভাব ture Importance of Public Opinion in Political Cultureজনমত ও রাজনৈতিক সংস্কৃতি Public Opinion and Political Cultureবাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি Political Culture of Bangladeshজনমত কী? (জ্ঞানমূলক)কোন শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়? (জ্ঞানমূলক)গণতন্ত্রের প্রাথমিক শর্ত কী? (জ্ঞানমূলক)'Voice of the people is the voice of God'- উক্তিটি কার? (জ্ঞানমূলক)জনমত গঠনের একটি আধুনিক মাধ্যমের নাম লেখ। (জ্ঞানমূলক)রাজনৈতিক সংস্কৃতি কী? (জ্ঞানমূলক)জনমতের দুটি বাহনের নাম লেখ। (জ্ঞানমূলক)জনমতের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)জনমতকে রাজনৈতিক অর্থে কে প্রথম ব্যবহার করেন? (জ্ঞানমূলক)কিম্বল ইয়ং প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)সমাজের দর্পণ বলা হয় কোনটিকে? (জ্ঞানমূলক)মরিস জিন্সবার্গ প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য কীসের ওপর নির্ভর করে? (জ্ঞানমূলক)জনমত গণতান্ত্রিক সরকারকে কোন পথে পরিচালিত করে? (জ্ঞানমূলক)গণতন্ত্রের ক্ষেত্রে জনমতকে কী বলা হয়? (জ্ঞানমূলক)সুষ্ঠু জনমত গঠনে রেডিও ও টেলিভিশনকে কী দেওয়া উচিত? (জ্ঞানমূলক)সুষ্ঠু জনমত গঠনে কারা অগ্রণী ভূমিকা পালন করে? (জ্ঞানমূলক)শ্রেণিবিভক্ত সমাজে জনমত গঠনের মাধ্যমগুলো কাদের নিয়ন্ত্রণে থাকে? (জ্ঞানমূলক)'রাজনৈতিক সংস্কৃতি' শব্দটি প্রথম ব্যবহার করেন কে? (জ্ঞানমূলক)জন স্টুয়ার্ট মিল প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)লর্ড ব্রাইস প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)সাধারণ অর্থে জনমত কী? (জ্ঞানমূলক)জনমত গঠনের অন্যতম উপাদান কোনটি? (জ্ঞানমূলক)জনমত প্রকাশের ও সংগঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম কী? (জ্ঞানমূলক)রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)জনমত গঠনে রাজনৈতিক দলের ভূমিকা লেখ। (অনুধাবনমূলক)রাজনৈতিক সংস্কৃতির সাথে গণতন্ত্রের সম্পর্ক লেখ। (অনুধাবনমূলক)শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে জনমত গঠনে ভূমিকা রাখে? (অনুধাবনমূলক)জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম কোনটি? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)রাজনৈতিক জবাবদিহিতা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)জনমতের দুটি বাহন বুঝিয়ে লেখ। (অনুধাবনমূলক)জনমত গঠনে সভা-সমিতির ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত গঠনে রেডিও ও টেলিভিশনের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)সরকারের উত্থান-পতনে জনমতের ভূমিকা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমত কি সর্বদা সংখ্যাগরিষ্ঠের মতামত? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনমতকে গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ বলা হয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ