• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পাকিস্তান থেকে বাংলাদেশ
পাকিস্তান থেকে বাংলাদেশ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থান

বাঙালিদের সমর্থন ছাড়া পাকিস্তান রাষ্ট্র আদৌ প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তাই অবাঙালি মুসলিম লীগ নেতৃত্বকে পাকিস্তান আন্দোলনের সঙ্গে বাঙালি মুসলমানদের এক অর্থে বাধ্য হয়ে সম্পৃক্ত করতে হয়। কিন্তু তাদের দৃষ্টিতে বাঙালি মুসলমানরা ছিল নিচু জাতের, আচার-আচরণে বিশ্বাস ও সংস্কৃতিতে প্রায় হিন্দুদের কাছাকাছি। অপরদিকে পশ্চিম পাকিস্তানিদের নিজেদের সম্বন্ধে ছিল উচ্চ ধারণা। তাদের পূর্বপুরুষেরা ভারতবর্ষের বাইরে থেকে আগত। ধমনিতে তাদের নীল রক্ত। এভাবে পাকিস্তানি শাসকগোষ্ঠীর মধ্যে একটি জাত্যাভিমান কাজ করত। তাছাড়া হাজার মাইলের দূরত্বে অবস্থিত পূর্ব বাংলার পাকিস্তান রাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়া যেন তাদের কাছে বাড়তি পাওয়া ছিল।

১. রাষ্ট্রীয় ক্ষেত্রে: শুরুতেই পাকিস্তানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ক্ষমতা পশ্চিম পাকিস্তানভিত্তিক উত্তর-ভারত থেকে আগত মোহাজের ও পাকিস্তানের পশ্চিম অংশের উর্দুভাষী রাজনৈতিক নেতৃত্বের হাতে চলে যায়। ১৯৪৭-৫৮ এ সময়ে পাকিস্তানে ৪ জন প্রধানমন্ত্রীর মধ্যে একমাত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছাড়া বাকি সবাই ছিলেন অবাঙালি স্বার্থের প্রতিনিধি। কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত পূর্ব বাংলার গভর্নরদের অবস্থাও ছিল ভিন্ন। পাকিস্তান আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃত্বে বাঙালিদের কার্যকর প্রতিনিধিত্ব বরাবরই উপেক্ষিত ছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর পশ্চিম পাকিস্তানভিত্তিক শাসকগোষ্ঠী নতুন রাষ্ট্রের রাজধানী, দেশ রক্ষা বাহিনীসমূহের সদর দপ্তর ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয় দেশের পশ্চিম অংশে স্থাপন করে।

২. অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসায়-বাণিজ্য, শিল্প-কলকারখানায়, আমদানি-রপ্তানি, ব্যাংক-বিমা, বেসরকারি পরিবহন ইত্যাদি পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল। আর পাকিস্তানভিত্তিক আদমজি, দাউদ, বাওয়ানি, ইস্পাহানি এসব বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের অধিকাংশ মালিকরা পশ্চিম পাকিস্তানের অধিবাসী ছিল। পশ্চিম পাকিস্তানের শিল্পপতি ও ব্যবসায়ীরা পূর্ব বাংলাকে কাঁচামালের সরবরাহ দেশ হিসেবে শোষণ করতে থাকে। পূর্ব বাংলার সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানে বড় বড় শিল্প-কারখানা গড়ে ওঠে। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার শুরুতে জাতীয় আয়ের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের অবদান ছিল প্রায় ৫২%। অথচ পরবর্তীকালে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুতগতিতে বৃদ্ধি পেতে থাকে। ১৯৪৯-৫০ সালে পূর্ব পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় ছিল ২৮৮ টাকা আর পশ্চিম পাকিস্তানের ছিল ৩৫১ টাকা। ১৯৬৯-৭০ সালে এ ব্যবধান দ্রুতগতিতে বেড়ে পূর্ব পাকিস্তানের জনগণের মাথাপিছু যেখানে ছিল ৩২১ টাকা, সেখানে পশ্চিম পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় দাঁড়ায় ৫৩৩ টাকা।

৩. রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক ক্ষেত্রেও পূর্ব বাংলার জনগণকে ক্ষমতায় অংশীদারিত্ব থেকে মারাত্মকভাবে বঞ্চিত করা হয়। বাঙালি নেতৃবৃন্দকে রাজনৈতিক ক্ষেত্রে চরমভাবে কোণঠাসা করে রাখা হয়। ১৯৪৭-৫৮ সাল পর্যন্ত পাকিস্তানের ৪ জন রাষ্ট্রপ্রধানের মধ্যে একজনও বাঙালি ছিল না। তবে ১৯৪৭ থেকে ৫৫ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের ৪ জন গভর্নরের মধ্যে মাত্র ১ জন বাঙালি ছিল। তাই রাজনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের প্রতি অবহেলা, উপেক্ষা বাঙালি নেতৃবৃন্দকে চরমভাবে হতাশাগ্রস্ত করে তোলে।

৪. প্রশাসনিক ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে তৎকালীন পাকিস্তানে বাঙালিদের অবস্থান ছিল অত্যন্ত নাজুক। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার সময় যে ৯৫ জন আইসিএস অফিসার পাকিস্তানের প্রশাসনিক বিভাগে যোগদান করেছিল তাদের মধ্যে বাঙালি ছিল মাত্র ১ জন। স্থল, নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্বের হার ছিল শতকরা ৫, ১০ ও ১৬ জন। এছাড়া স্থল, নৌ ও বিমান বাহিনীর সদর দপ্তর ও অস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে। স্বাভাবিকভাবেই প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিদের কোনো কর্তৃত্বই ছিল না।

৫. শিক্ষাক্ষেত্র: শিক্ষাক্ষেত্রেও বাঙালিরা পাকিস্তান আমলে চরম বৈষম্যের শিকার হয়। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানিদের অশিক্ষিত রেখে তাদের ওপর শাসন-শোষণ চালিয়ে যাওয়া। এক পরিসংখ্যানে দেখা যায়, ১৯৫৫-৫৬ অর্থবছরে পশ্চিম পাকিস্তানের জন্য শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৪.৬ কোটি টাকা। সেখানে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল মাত্র ২৬.৫ কোটি টাকা। এর ফলে পূর্ব পাকিস্তানে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষিত লোকের হার তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছিল অনেক কম।

৬. সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পাকিস্তান আমলে বাঙালিরা চরম বৈষম্য ও লাঞ্ছনার শিকার হন। এক ধরনের আভিজাত্যবোধ, অহমিকা পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ সব সময় পোষণ করতেন। তারা পূর্ব বাংলার জনগণের ভাষা, সাহিত্য, সংস্কৃতির প্রতি চরম অবহেলা করতে থাকে। তাই বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানায়। এর অনিবার্য ফলস্বরূপ ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংঘটিত হয়। পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের "আধা মুসলিম" মনে করত। সামাজিক ক্ষেত্রে তাদের অযাচিত মুরব্বিপনায় বাঙালি-অবাঙালি বিরোধ চরম আকার ধারণ করে। যা পরবর্তীতে পাকিস্তানের জাতীয় সংহতির সংকটকে প্রবল করে তোলে।

পাকিস্তান থেকে বাংলাদেশ - অনন্যা প্রশ্ন

পাকিস্তান রাষ্ট্রের স্বরূপপাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থানপাকিস্তানের গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্বসামরিক-বেসামরিক আমলাতন্ত্রে পূর্ব বাংলার প্রতিনিধিত্বভাষা আন্দোলন, ১৯৫২ভাষা আন্দোলন কী?ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব১৯৫৬ সালের সংবিধানসামরিক শাসন, ১৯৫৮১৯৬৬ সালের ৬ দফাঐতিহাসিক আগরতলা মামলাছাত্রসমাজের এগারো দফা১৯৬৯ সালের গণঅভ্যুত্থান১৯৭০-এর সাধারণ নির্বাচনঅসহযোগ আন্দোলন (২-২৫ মার্চ, ১৯৭১)বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণমুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় (২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর)ছয় দফা কর্মসূচি কী? (জ্ঞানমূলক)মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৮ সালে কে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট কী? (জ্ঞানমূলক)১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের কয়টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে? (জ্ঞানমূলক)পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে কার্যকর হয়? (জ্ঞানমূলক)ভাষা আন্দোলন কী? (জ্ঞানমূলক)প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন? (জ্ঞানমূলক)আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? (জ্ঞানমূলক)কত সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়? (জ্ঞানমূলক)কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? (জ্ঞানমূলক)অপারেশন সার্চলাইট কী? (জ্ঞানমূলক)কোন নেতার নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? (জ্ঞানমূলক)পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশের ভাষা ছিল বাংলা? (জ্ঞানমূলক)গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? (জ্ঞানমূলক)কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল? (জ্ঞানমূলক)কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? (জ্ঞানমূলক)কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? (জ্ঞানমূলক)পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৪ সালের নির্বাচনে প্রাদেশিক আইন পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)কে ছয় দফাকে বাঙালির বাঁচার দাবি বলেছেন? (জ্ঞানমূলক)কোথায় মুজিবনগর সরকার গঠিত হয়? (জ্ঞানমূলক)২৬শে মার্চে স্বাধীনতা ঘোষণা করেন কে? (জ্ঞানমূলক)মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? (জ্ঞানমূলক)'বাঙালির ম্যাগনাকার্টা' বলা হয় কোন কর্মসূচিকে? (জ্ঞানমূলক)'যৌথ কমান্ড' বা যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন কে? (জ্ঞানমূলক)মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)'তমদ্দুন মজলিস' কার নেতৃত্বে গঠিত হয়? (জ্ঞানমূলক)মৌলিক গণতন্ত্র কে চালু করেন? (জ্ঞানমূলক)কীসের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়? (জ্ঞানমূলক)কখন ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে? (জ্ঞানমূলক)১৯৫২ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৪ সালে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি প্রদান করে? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)কে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন? (জ্ঞানমূলক)ছয় দফা দাবির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)বাংলাদেশে স্বাধীনতা আন্দোলনের মূলভিত্তি কী ছিল? (জ্ঞানমূলক)১১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)ঐতিহাসিক আগরতলা মামলার আনুষ্ঠানিক নাম কী ছিল? (জ্ঞানমূলক)শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন কে? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)ভাষা আন্দোলন বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)আগরতলা মামলা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)কেন ভাষা আন্দোলন হয়েছিল? (অনুধাবনমূলক)ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? (অনুধাবনমূলক)১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে কী জান? (অনুধাবনমূলক)আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝা? (অনুধাবনমূলক)১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কী ছিল? (অনুধাবনমূলক)কী উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়? (অনুধাবনমূলক)৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)আগরতলা মামলা কেন দায়ের করা হয়? (অনুধাবনমূলক)মুজিবনগর সরকারের গঠন লেখ। (অনুধাবনমূলক)বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন? (অনুধাবনমূলক)ছাত্রদের ১১ দফার গুরুত্বপূর্ণ দুটি দাবি উল্লেখ কর। (অনুধাবনমূলক)১৯৫৮ সালের সামরিক শাসন জারি সম্পর্কে কী জান? (অনুধাবনমূলক)ছয়-দফা কর্মসূচির একটি দফা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়? (অনুধাবনমূলক)‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ গঠন করা হয় কেন? (অনুধাবনমূলক)১৯৫৪ সালে পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি করা হয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ