• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পাকিস্তান থেকে বাংলাদেশ
পাকিস্তান থেকে বাংলাদেশ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব

১৯৫৪ সালের নির্বাচন ও এ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় তৎকালীন পাকিস্তান আমলে সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টি করে। এ নির্বাচনে বিজয় লাভ করে যুক্তফ্রন্ট যেমন সরকার গঠন করে, তেমনি যুক্তফ্রন্ট সরকারকে অল্প সময়ে বাতিল করে তৎকালীন পাকিস্তান সরকার জাতীয় সংহতিকে দুর্বল করে তোলে। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো:

১. বাঙালি জাতীয়তাবাদের বিজয়: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয়। এই নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে ভাষা আন্দোলনে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদ আরও গতিলাভ করে এবং সুসংহত হয়। এ জাতীয়তাবাদী চেতনাই পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রেরণা যোগায়।

২. মুসলিম লীগের ভরাডুবি: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির মর্মান্তিক ঘটনা, পাট শিল্পজনিত কেলেঙ্কারি, লবণ সংকট, স্বায়ত্তশাসন বিরোধী পদক্ষেপ গ্রহণ প্রভৃতি কারণে পূর্ব বাংলার জনগণ মুসলিম লীগ থেকে মুখ ফিরিয়ে নেয়। এ কারণে ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি ও চরম বিপর্যয় ঘটে।

৩. মধ্যবিত্ত বাঙালি শ্রেণির বিকাশ: ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর হিন্দু জমিদার, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বুদ্ধিজীবীগণের ব্যাপক অংশ ভারতে চলে যাওয়ায় স্বল্প সময়ের মধ্যে সেই শূন্য জায়গা পূরণের জন্য উঠতি মুসলিম মধ্যবিত্ত শ্রেণির সৃষ্টি হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ী যুজফ্রন্ট প্রার্থীদের প্রায় সকলেই ছিলেন মধ্যবিত্ত শ্রেণিভুক্ত।

৪. অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনীতি বিকাশের সহায়ক পরিবেশ সৃষ্টি হয়। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের জয়লাভ এই অসাম্প্রদায়িক রাজনীতির ফল। ১৯৫৫ সালে 'আওয়ামী মুসলিম লীগ' থেকে 'মুসলিম' শব্দটি বাদ দিলে এটি একটি অসাম্প্রদায়িক দলে পরিণত হয়।

৫. রাজনৈতিক সচেতনতা এ নির্বাচনে বিজয়ের কারণে বাঙালি জনগণের মধ্যে রাজনৈতিক সংহতি, সচেতনতাবোধ ও স্বায়ত্তশাসনের দাবি জোরদার হয়। আর এই রাজনৈতিক সচেতনতাবোধ থেকেই পরবর্তীতে বাঙালি জনগণ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

৬. বাঙালি নেতৃত্বের বিকাশ: ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে বাঙালি নেতৃত্বের বিকাশ ঘটে। এ নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে পূর্ব পাকিস্তানের রাজনীতির সবচেয়ে জনপ্রিয় নেতা বাঙালি জাতির দিক-নির্দেশক ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মোহনী নেতৃত্বের প্রত্যয়দীপ্ত আত্মপ্রকাশ ঘটে।

৭. স্বায়ত্তশাসনের দাবি জোরদার ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসনের পক্ষে তাদের রায় প্রদান করেন। পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের ছয় দফা কর্মসূচিতে স্বায়ত্তশাসন অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়।

৮. মুসলিম লীগের প্রভাব হ্রাস: ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের চরম ভরাডুবি ঘটে। এ ভরাডুবিতে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক রাজনীতিতে তাদের প্রভাব ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে হ্রাস পেতে থাকে। মুসলিম লীগ একটি জনবচ্ছিন্ন দলে পরিণত হয়।

৯. বাঙালি নেতৃত্বের প্রতি আস্থা: ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে বাঙালি নেতৃত্বের প্রতি পূর্ব বাংলার জনগণের আস্থার বহিঃপ্রকাশ ঘটে এবং জনগণ যোগ্য নেতৃত্বের প্রতি সমর্থন ব্যক্ত করে। শেরে বাংরা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান বাঙালি জনগোষ্ঠীর আস্থা, ভালোবাসার প্রাণ পুরুষে পরিণত হন। পরবর্তীকালে তারাই পূর্ব বাংলার জনগণের স্বাধিকার আন্দোলনসহ স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পাকিস্তান থেকে বাংলাদেশ - অনন্যা প্রশ্ন

পাকিস্তান রাষ্ট্রের স্বরূপপাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থানপাকিস্তানের গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্বসামরিক-বেসামরিক আমলাতন্ত্রে পূর্ব বাংলার প্রতিনিধিত্বভাষা আন্দোলন, ১৯৫২ভাষা আন্দোলন কী?ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব১৯৫৬ সালের সংবিধানসামরিক শাসন, ১৯৫৮১৯৬৬ সালের ৬ দফাঐতিহাসিক আগরতলা মামলাছাত্রসমাজের এগারো দফা১৯৬৯ সালের গণঅভ্যুত্থান১৯৭০-এর সাধারণ নির্বাচনঅসহযোগ আন্দোলন (২-২৫ মার্চ, ১৯৭১)বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণমুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় (২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর)ছয় দফা কর্মসূচি কী? (জ্ঞানমূলক)মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৮ সালে কে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট কী? (জ্ঞানমূলক)১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের কয়টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে? (জ্ঞানমূলক)পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে কার্যকর হয়? (জ্ঞানমূলক)ভাষা আন্দোলন কী? (জ্ঞানমূলক)প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন? (জ্ঞানমূলক)আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? (জ্ঞানমূলক)কত সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়? (জ্ঞানমূলক)কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? (জ্ঞানমূলক)অপারেশন সার্চলাইট কী? (জ্ঞানমূলক)কোন নেতার নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? (জ্ঞানমূলক)পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশের ভাষা ছিল বাংলা? (জ্ঞানমূলক)গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? (জ্ঞানমূলক)কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল? (জ্ঞানমূলক)কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? (জ্ঞানমূলক)কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? (জ্ঞানমূলক)পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৪ সালের নির্বাচনে প্রাদেশিক আইন পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)কে ছয় দফাকে বাঙালির বাঁচার দাবি বলেছেন? (জ্ঞানমূলক)কোথায় মুজিবনগর সরকার গঠিত হয়? (জ্ঞানমূলক)২৬শে মার্চে স্বাধীনতা ঘোষণা করেন কে? (জ্ঞানমূলক)মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? (জ্ঞানমূলক)'বাঙালির ম্যাগনাকার্টা' বলা হয় কোন কর্মসূচিকে? (জ্ঞানমূলক)'যৌথ কমান্ড' বা যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন কে? (জ্ঞানমূলক)মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)'তমদ্দুন মজলিস' কার নেতৃত্বে গঠিত হয়? (জ্ঞানমূলক)মৌলিক গণতন্ত্র কে চালু করেন? (জ্ঞানমূলক)কীসের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়? (জ্ঞানমূলক)কখন ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে? (জ্ঞানমূলক)১৯৫২ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৪ সালে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি প্রদান করে? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)কে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন? (জ্ঞানমূলক)ছয় দফা দাবির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)বাংলাদেশে স্বাধীনতা আন্দোলনের মূলভিত্তি কী ছিল? (জ্ঞানমূলক)১১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)ঐতিহাসিক আগরতলা মামলার আনুষ্ঠানিক নাম কী ছিল? (জ্ঞানমূলক)শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন কে? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)ভাষা আন্দোলন বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)আগরতলা মামলা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)কেন ভাষা আন্দোলন হয়েছিল? (অনুধাবনমূলক)ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? (অনুধাবনমূলক)১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে কী জান? (অনুধাবনমূলক)আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝা? (অনুধাবনমূলক)১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কী ছিল? (অনুধাবনমূলক)কী উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়? (অনুধাবনমূলক)৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)আগরতলা মামলা কেন দায়ের করা হয়? (অনুধাবনমূলক)মুজিবনগর সরকারের গঠন লেখ। (অনুধাবনমূলক)বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন? (অনুধাবনমূলক)ছাত্রদের ১১ দফার গুরুত্বপূর্ণ দুটি দাবি উল্লেখ কর। (অনুধাবনমূলক)১৯৫৮ সালের সামরিক শাসন জারি সম্পর্কে কী জান? (অনুধাবনমূলক)ছয়-দফা কর্মসূচির একটি দফা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়? (অনুধাবনমূলক)‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ গঠন করা হয় কেন? (অনুধাবনমূলক)১৯৫৪ সালে পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি করা হয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ