• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পাকিস্তান থেকে বাংলাদেশ
পাকিস্তান থেকে বাংলাদেশ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

১৯৫৬ সালের সংবিধান

১৯৫৬ সালে দ্বিতীয় গণপরিষদ কর্তৃক সংবিধান প্রণয়ন পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। এ সংবিধানের মাধ্যমে পাকিস্তানে দায়িত্বশীল শাসনব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করা হয়।

প্রেক্ষাপট: পাকিস্তান প্রতিষ্ঠার পর একটি সংবিধান প্রণয়নে নানা জটিলতা দেখা দেয়। সংবিধান প্রণয়নের জন্য ১৯৪৭ সালে গঠিত প্রথম গণপরিষদ ১৯৫৪ সালের ২৫ অক্টোবর গভর্নর জেনারেল কর্তৃক বাতিল ঘোষিত হয়। আদালতের হস্তক্ষেপের ফলে ১৯৫৫ সালের ২৯ মে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়। দীর্ঘ ৯ বছরের প্রচেষ্টার পর অবশেষে পাকিস্তানের পক্ষে একটি সংবিধান প্রণয়ন সম্ভব হয়। ১৯৫৬ সালের ৯ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে এ মর্মে একটি বিল উত্থাপিত হয়। ২৯ ফেব্রুয়ারি এটি গৃহীত হয়। এর ফলে ১৯৫৫ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী (বগুড়া) পদত্যাগ করলে চৌধুরী মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে দ্বিতীয় গণপরিষদ সংবিধান রচনার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করে। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবকে স্মরণীয় করে রাখার জন্য এই সংবিধান ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবস থেকে কার্যকর হয়। এ সংবিধান প্রণয়নে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিশেষ ভূমিকা পালন করেন।

১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্য: পাকিস্তানের ১৯৫৬ সালের শাসনতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যসমূহ ছিল নিম্নরূপ:

১. ইসলামি প্রজাতন্ত্র: ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তানকে একটি ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। রাষ্ট্রপ্রধান হবেন মুসলমান। কুরআন ও সুন্নাহর পরিপন্থি কোনো আইন পাশ হবে না।

২. যুক্তরাষ্ট্রীয়: পাকিস্তান হবে একটি যুক্তরাষ্ট্র। সংবিধানে সরকারের ক্ষমতাকে তিনটি তালিকায় বিভক্ত করা হয়। যথা: কেন্দ্রীয়, প্রাদেশিক ও যুগ্ম। প্রতিরক্ষা, অর্থ, পররাষ্ট্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। প্রাদেশিক সরকারের তালিকায় আইন-শৃঙ্খলা, বিচার, জনস্বাস্থ্য, ভূমি, স্থানীয় সরকার, শিক্ষা, রেল যোগাযোগ ইত্যাদিসহ মোট ৯৪টি বিষয় অন্তর্ভুক্ত হয়। যুগ্ম তালিকায় ট্রেড ইউনিয়ন-শিল্প ক্ষেত্রে মালিক-শ্রমিক দ্বন্দ্ব, সামাজিক নিরাপত্তা ইত্যাদিসহ মোট ১৯টি বিষয় স্থান পায়।

৩. সংসদীয় সরকার পদ্ধতি: কেন্দ্র ও প্রদেশে সরকার হবে মন্ত্রিপরিষদ শাসিত। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং প্রাদেশিক সরকারের বেলায় মুখ্যমন্ত্রী প্রধান নির্বাহী হবেন। মন্ত্রিসভাসহ তারা স্ব-স্ব আইন পরিষদের কাছে দায়ী থাকবেন। রাষ্ট্রপতি বা প্রদেশের গভর্নর হবেন নামে মাত্র প্রধান।

৪. এককক্ষ বিশিষ্ট আইনসভা: পাকিস্তানের রাষ্ট্র কাঠামো যুক্তরাষ্ট্রীয় হলেও কেন্দ্র ও প্রদেশে এককক্ষ বিশিষ্ট আইনসভার বিধান করা হয়। ৩০০ জন নির্বাচিত ও মহিলাদের জন্য সংরক্ষিত ১০টি আসনসহ মোট ৩১০টি আসন নিয়ে কেন্দ্রীয় আইনসভা বা জাতীয় পরিষদ গঠিত। উভয় প্রদেশের মধ্যে এ আসন সংখ্যা সমানভাবে বণ্টন করে দেওয়া হয়।

৫. প্রাদেশিক স্বায়ত্তশাসন: পাকিস্তানের উভয় প্রদেশকে সংবিধানের আওতায় বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় হস্তক্ষেপযুক্ত স্বায়ত্তশাসন প্রদান করা হয়। সংবিধানে স্পষ্ট অক্ষরে বলা হয় নি এমন বা অনুল্লিখিত বিষয়সমূহ প্রাদেশিক সরকারের এখতিয়ারভুক্ত রাখা হয়।

৬. মৌলিক অধিকার সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারসমূহ তালিকাভুক্ত করে তা সংরক্ষণের নিশ্চয়তার বিধান রাখা হয়। তবে জরুরি অবস্থাকালে রাষ্ট্রপতি মৌলিক অধিকার রহিত করতে পারতেন।

৭. বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগকে শাসন বিভাগের হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখার কথা বলা হয়। তাছাড়া বিচার বিভাগকে সংবিধানের রক্ষকের ভূমিকা পালনের ক্ষমতা দেওয়া হয়।

৮. সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা পাকিস্তানকে একটি ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষার নিশ্চয়তা বিধান করা হয়।

৯. সংখ্যা সাম্য নীতি জাতীয় পরিষদে প্রতিনিধিত্বসহ অন্যান্য বিষয়ে পাকিস্তানের দুই প্রদেশের মধ্যে সংখ্যা সাম্য নীতির অনুসরণে এ সংবিধান প্রণীত। অবশ্য বাস্তবে বহুক্ষেত্রে এর প্রতিফলন ঘটে নি।

১০. রাষ্ট্রভাষা: বাংলা ও উর্দু উভয় ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়।

১১. লিখিত দলিল: ১৯৫৬ সালের সংবিধান একটি, দীর্ঘ লিখিত দলিল। এতে একটি প্রস্তাবনা, ১৩টি অংশ, ২৩৪টি অনুচ্ছেদ ও ৬টি তফসিল অন্তর্ভুক্ত ছিল।

সংবিধানের কার্যকাল বহু চেষ্টা ও সাধনার পর ১৯৫৬ সালে পাকিস্তানের একটি সংবিধান প্রণয়ন সম্ভব হয় বটে, তবে বেশিদিন তা কার্যকর থাকে নি। মাত্র ২ বছর ৬ মাস ১৫ দিনের মধ্যে ১৯৫৮ সালের ৭ অক্টোবর জেনারেল ইস্কান্দার আলী মির্জা কর্তৃক তা বাতিল ঘোষিত হয়। তিনি সারাদেশে সামরিক আইন জারি করেন।

পাকিস্তান থেকে বাংলাদেশ - অনন্যা প্রশ্ন

পাকিস্তান রাষ্ট্রের স্বরূপপাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থানপাকিস্তানের গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্বসামরিক-বেসামরিক আমলাতন্ত্রে পূর্ব বাংলার প্রতিনিধিত্বভাষা আন্দোলন, ১৯৫২ভাষা আন্দোলন কী?ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব১৯৫৬ সালের সংবিধানসামরিক শাসন, ১৯৫৮১৯৬৬ সালের ৬ দফাঐতিহাসিক আগরতলা মামলাছাত্রসমাজের এগারো দফা১৯৬৯ সালের গণঅভ্যুত্থান১৯৭০-এর সাধারণ নির্বাচনঅসহযোগ আন্দোলন (২-২৫ মার্চ, ১৯৭১)বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণমুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় (২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর)ছয় দফা কর্মসূচি কী? (জ্ঞানমূলক)মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৮ সালে কে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট কী? (জ্ঞানমূলক)১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের কয়টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে? (জ্ঞানমূলক)পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে কার্যকর হয়? (জ্ঞানমূলক)ভাষা আন্দোলন কী? (জ্ঞানমূলক)প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন? (জ্ঞানমূলক)আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? (জ্ঞানমূলক)কত সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়? (জ্ঞানমূলক)কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? (জ্ঞানমূলক)অপারেশন সার্চলাইট কী? (জ্ঞানমূলক)কোন নেতার নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? (জ্ঞানমূলক)পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশের ভাষা ছিল বাংলা? (জ্ঞানমূলক)গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? (জ্ঞানমূলক)কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল? (জ্ঞানমূলক)কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? (জ্ঞানমূলক)কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? (জ্ঞানমূলক)পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৪ সালের নির্বাচনে প্রাদেশিক আইন পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)কে ছয় দফাকে বাঙালির বাঁচার দাবি বলেছেন? (জ্ঞানমূলক)কোথায় মুজিবনগর সরকার গঠিত হয়? (জ্ঞানমূলক)২৬শে মার্চে স্বাধীনতা ঘোষণা করেন কে? (জ্ঞানমূলক)মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? (জ্ঞানমূলক)'বাঙালির ম্যাগনাকার্টা' বলা হয় কোন কর্মসূচিকে? (জ্ঞানমূলক)'যৌথ কমান্ড' বা যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন কে? (জ্ঞানমূলক)মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)'তমদ্দুন মজলিস' কার নেতৃত্বে গঠিত হয়? (জ্ঞানমূলক)মৌলিক গণতন্ত্র কে চালু করেন? (জ্ঞানমূলক)কীসের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়? (জ্ঞানমূলক)কখন ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে? (জ্ঞানমূলক)১৯৫২ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৪ সালে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি প্রদান করে? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)কে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন? (জ্ঞানমূলক)ছয় দফা দাবির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)বাংলাদেশে স্বাধীনতা আন্দোলনের মূলভিত্তি কী ছিল? (জ্ঞানমূলক)১১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)ঐতিহাসিক আগরতলা মামলার আনুষ্ঠানিক নাম কী ছিল? (জ্ঞানমূলক)শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন কে? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)ভাষা আন্দোলন বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)আগরতলা মামলা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)কেন ভাষা আন্দোলন হয়েছিল? (অনুধাবনমূলক)ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? (অনুধাবনমূলক)১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে কী জান? (অনুধাবনমূলক)আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝা? (অনুধাবনমূলক)১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কী ছিল? (অনুধাবনমূলক)কী উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়? (অনুধাবনমূলক)৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)আগরতলা মামলা কেন দায়ের করা হয়? (অনুধাবনমূলক)মুজিবনগর সরকারের গঠন লেখ। (অনুধাবনমূলক)বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন? (অনুধাবনমূলক)ছাত্রদের ১১ দফার গুরুত্বপূর্ণ দুটি দাবি উল্লেখ কর। (অনুধাবনমূলক)১৯৫৮ সালের সামরিক শাসন জারি সম্পর্কে কী জান? (অনুধাবনমূলক)ছয়-দফা কর্মসূচির একটি দফা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়? (অনুধাবনমূলক)‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ গঠন করা হয় কেন? (অনুধাবনমূলক)১৯৫৪ সালে পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি করা হয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ