• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পাকিস্তান থেকে বাংলাদেশ
পাকিস্তান থেকে বাংলাদেশ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ছাত্রসমাজের এগারো দফা

১৯৬৯ সালের পূর্ব বাংলার জাগ্রত ছাত্র সমাজের ১১ দফা কর্মসূচি জনগণের আইয়ুব বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগরতলা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সমগ্র পূর্ব বাংলা যখন আইয়ুব-মোনায়েম বিরোধী আন্দোলনে উত্তাল, সে সময়ে ছাত্র সমাজের পক্ষ থেকে পেশ করা হয় ১১ দফা কর্মসূচি। ১৯৬৮ সালের ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন (মতিয়া ও মেনন উভয় গ্রুপ) জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ (দোলন গ্রুপ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঐক্যবদ্ধ হয়ে আইয়ুব বিরোধী মঞ্চ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ডাকসুর সহসভাপতি তোফায়েল আহমেদ এ পরিষদের সভাপতি নিযুক্ত হন। ১৯৬৯ সালের ৫ জানুয়ারি ডাকসু কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি ঘোষণা করেন। ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচি বা দাবি ছিল নিম্নরূপ: 
১. (ক) সব প্রাদেশিক কলেজসমূহ (জগন্নাথ কলেজ ও ভিক্টোরিয়া কলেজ) পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া।
(খ) স্কুল ও কলেজের সংখ্যা বৃদ্ধি করা।
(গ) সরকারি কলেজগুলোতে নৈশ বিভাগ চালু করা।
(ঘ) ছাত্র বেতনের শতকরা পঞ্চাশ ভাগ (৫০%) হ্রাস করা।
(ঙ) বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসগুলোতে শতকরা পঞ্চাশ ভাগ (৫০%) সরকারি সাহায্য প্রদান করা।
(চ) শিক্ষার মাধ্যম হিসেবে ও সব অফিস-আদালতে বাংলা ভাষার প্রচলন করা।
(ছ) শিক্ষকদের বেতন বৃদ্ধি করা।
(জ) অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করা।
(ঝ) চিকিৎসা বিশ্ববিদ্যালয় স্থাপন করা।
(ঞ) বহুমুখী কারিগরি ছাত্রদের হ্রাসকৃত পাঠ্যক্রমে ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জনের সুযোগ প্রদান করা।
(ট) অল্প ভাড়ায় ট্রেন ও বাস ভ্রমণের সুযোগ প্রদান করা।
(ঠ) চাকুরিতে সুযোগের নিশ্চয়তা প্রদান করা।
(ড) ১৯৬১ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা।
(ঢ) জাতীয় শিক্ষা কমিশন ও হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিল করা।

২. সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। দৈনিক ইত্তেফাক পত্রিকার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

৩. ছয় দফার ভিত্তিতে পূর্ব বাংলায় পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা।

৪. পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধুসহ সকল প্রদেশকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করে দেশের পশ্চিম অংশে একটি সাব-ফেডারেশন গঠন।

৫. ব্যাংক, বিমা, ইন্সুরেন্স ও বৃহৎ শিল্প-প্রতিষ্ঠান জাতীয়করণ

৬. কৃষকের ওপর হতে খাজনা ও ট্যাক্সের বোঝা হ্রাস, বকেয়া খাজনা ও ঋণ মওকুফ, সার্টিফিকেট প্রথা বাতিল। পাটের সর্বনিম্ন মূল্য প্রতি মণ ৪০ টাকা ও আখের ন্যায্য মূল্য নির্ধারণ করা।

৭. শ্রমিকের ন্যায্য মজুরি ও বোনাস প্রদান, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করা। শ্রমিক স্বার্থবিরোধী কালাকানুন, প্রত্যাহার ও শ্রমিক ধর্মঘটের অধিকার নিশ্চিত করা।

৮. পূর্ব পাকিস্তানের জন্য স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ।

৯.. জরুরি অবস্থা, নিরাপত্তা আইন ও অন্যান্য বিতর্কমূলক আইন বাতিল।

১০. সিয়াটো, সেন্টো, পাকিস্তান-মার্কিন সামরিক চুক্তি বাতিল এবং জোট বহির্ভূত স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ।

১১. সকল রাজবন্দীর মুক্তি, গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার এবং আগরতলা ষড়যন্ত্র মামলাসহ সকল রাজনৈতিক মামলা বাতিল ঘোষণা।

১১ দফার গুরুত্ব (Importance of 11 point)

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ১১ দফা কর্মসূচি অসাধারণ ভূমিকা পালন করে। বিশেষ করে তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে এ কর্মসূচির তাৎপর্য ও গুরুত্ব ছিল অপরিসীম। আগরতলা মামলা থেকে মুক্তি লাভ করে ঢাকার রমনা রেসকোর্স ময়দানে ছাত্রসমাজের, সংবর্ধনার জবাবে শেখ মুজিবুর রহমান দৃঢ়তার সাথে বলেন, বাঙালিদের সংগ্রাম ৬ দফা ও ১১ দফার মাধ্যমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে পরিচালিত হবে। তার এ ঘোষণার বলে বলীয়ান ছাত্রসমাজ ১১ দফা ও ৬ দফার মন্ত্রে দীক্ষিত হয়ে দেশব্যাপী প্রচণ্ড গণ-আন্দোলনের শুরু করে। নিম্নে ছাত্রসমাজের ১১ দফার গুরুত্ব উল্লেখ করা হলো:

১. আইয়ুব বিরোধী দুর্বার আন্দোলনের সৃষ্টি সৃষ্টি: ১১ দফার ভিত্তিতেই তৎকালীন পূর্ব পাকিস্তানের সংগ্রামী ছাত্রসমাজ ক্ষমতাসীন আইয়ুব-মোনায়েম শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়।

২. গণঅভ্যুত্থান ত্বরান্বিত করে ১১ দফা দাবিতে পূর্ব বাংলার সাধারণ মানুষের স্বার্থ সর্বাধিক গুরুত্ব লাভ করে। তাই সাধারণ মানুষের ব্যাপক সমর্থন ১১ দফার আন্দোলন গণআন্দোলনে পরিণত হয়, যা আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করে।

৩. আগরতলা মামলার বিরুদ্ধে ক্ষোভ: ১১ দফা কর্মসূচিতে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করা হয়, যা পূর্ব বাংলার জনগণের মধ্যে নিজেদের ঐক্য ও সংহতি জোরদার করে।

৪. বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ ১১ দফা পাকিস্তান শাসক চক্রের বৈষম্যমূলক উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল জীবন্ত প্রতিবাদ। কৃষকের কর ভার লাঘব, মজুরদের অধিক মজুরি ইত্যাদি দাবি পূর্ব বাংলার জনগণকে আকৃষ্ট করে। ফলে ছাত্রসমাজের ১১ দফা শেখ মুজিবুর রহমানের ৬ দফাভিত্তিক গণ-আন্দোলনকে আরও দুর্বার ও অজেয় করে তোলে।

৫. সংগ্রামী চেতনার স্ফুরণ ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচি পূর্ব বাংলার বাঙালি জনগণের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি এবং সংগ্রামী চেতনার স্ফুরণ ঘটায়। জনতার এ জাগরণ অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করে তোলে।

৬. রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি: ১১ দফা কর্মসূচি আইয়ুব বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। ছাত্রসমাজের ঐক্যে সাড়া দিয়ে ৮টি রাজনৈতিক দল DAC (Democratic Action Committee) গঠন করে আইয়ুব বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।

৭. স্বাধীনতার দিগন্ত উন্মোচিত করে ১১ দফা কর্মসূচি ৬৯ এর গণঅভ্যুথানকে তীব্র করে তোলে। এতে আইয়ুব খানের পতন হয়। ফলে এদেশের ছাত্র-জনতার ঐক্য সুদৃঢ় হয়। ১৯৭০ এর নির্বাচনে তার প্রতিফলন ঘটে। ৭০ এর নির্বাচনের পথ বেয়ে আসে স্বাধীনতা। তাই বলা যায়, ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচি স্বাধীনতার দিগন্ত উন্মোচিত করে।

পাকিস্তান থেকে বাংলাদেশ - অনন্যা প্রশ্ন

পাকিস্তান রাষ্ট্রের স্বরূপপাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থানপাকিস্তানের গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্বসামরিক-বেসামরিক আমলাতন্ত্রে পূর্ব বাংলার প্রতিনিধিত্বভাষা আন্দোলন, ১৯৫২ভাষা আন্দোলন কী?ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব১৯৫৬ সালের সংবিধানসামরিক শাসন, ১৯৫৮১৯৬৬ সালের ৬ দফাঐতিহাসিক আগরতলা মামলাছাত্রসমাজের এগারো দফা১৯৬৯ সালের গণঅভ্যুত্থান১৯৭০-এর সাধারণ নির্বাচনঅসহযোগ আন্দোলন (২-২৫ মার্চ, ১৯৭১)বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণমুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় (২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর)ছয় দফা কর্মসূচি কী? (জ্ঞানমূলক)মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৮ সালে কে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট কী? (জ্ঞানমূলক)১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের কয়টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে? (জ্ঞানমূলক)পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে কার্যকর হয়? (জ্ঞানমূলক)ভাষা আন্দোলন কী? (জ্ঞানমূলক)প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন? (জ্ঞানমূলক)আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? (জ্ঞানমূলক)কত সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়? (জ্ঞানমূলক)কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? (জ্ঞানমূলক)অপারেশন সার্চলাইট কী? (জ্ঞানমূলক)কোন নেতার নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? (জ্ঞানমূলক)পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশের ভাষা ছিল বাংলা? (জ্ঞানমূলক)গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? (জ্ঞানমূলক)কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল? (জ্ঞানমূলক)কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? (জ্ঞানমূলক)কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? (জ্ঞানমূলক)পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৪ সালের নির্বাচনে প্রাদেশিক আইন পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)কে ছয় দফাকে বাঙালির বাঁচার দাবি বলেছেন? (জ্ঞানমূলক)কোথায় মুজিবনগর সরকার গঠিত হয়? (জ্ঞানমূলক)২৬শে মার্চে স্বাধীনতা ঘোষণা করেন কে? (জ্ঞানমূলক)মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? (জ্ঞানমূলক)'বাঙালির ম্যাগনাকার্টা' বলা হয় কোন কর্মসূচিকে? (জ্ঞানমূলক)'যৌথ কমান্ড' বা যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন কে? (জ্ঞানমূলক)মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)'তমদ্দুন মজলিস' কার নেতৃত্বে গঠিত হয়? (জ্ঞানমূলক)মৌলিক গণতন্ত্র কে চালু করেন? (জ্ঞানমূলক)কীসের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়? (জ্ঞানমূলক)কখন ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে? (জ্ঞানমূলক)১৯৫২ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)১৯৫৪ সালে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি প্রদান করে? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)কে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন? (জ্ঞানমূলক)ছয় দফা দাবির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)বাংলাদেশে স্বাধীনতা আন্দোলনের মূলভিত্তি কী ছিল? (জ্ঞানমূলক)১১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল? (জ্ঞানমূলক)ঐতিহাসিক আগরতলা মামলার আনুষ্ঠানিক নাম কী ছিল? (জ্ঞানমূলক)শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন কে? (জ্ঞানমূলক)যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)ভাষা আন্দোলন বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)আগরতলা মামলা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)কেন ভাষা আন্দোলন হয়েছিল? (অনুধাবনমূলক)ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? (অনুধাবনমূলক)১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে কী জান? (অনুধাবনমূলক)আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝা? (অনুধাবনমূলক)১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কী ছিল? (অনুধাবনমূলক)কী উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়? (অনুধাবনমূলক)৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)আগরতলা মামলা কেন দায়ের করা হয়? (অনুধাবনমূলক)মুজিবনগর সরকারের গঠন লেখ। (অনুধাবনমূলক)বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন? (অনুধাবনমূলক)ছাত্রদের ১১ দফার গুরুত্বপূর্ণ দুটি দাবি উল্লেখ কর। (অনুধাবনমূলক)১৯৫৮ সালের সামরিক শাসন জারি সম্পর্কে কী জান? (অনুধাবনমূলক)ছয়-দফা কর্মসূচির একটি দফা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়? (অনুধাবনমূলক)‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ গঠন করা হয় কেন? (অনুধাবনমূলক)১৯৫৪ সালে পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি করা হয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ