• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা
কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কম্পিউটার রক্ষণাবেক্ষণ

কম্পিউটার হচ্ছে কিছু ইলেক্ট্রনিক যন্ত্রাংশ (হার্ডওয়‍্যার) ও সফটওয়্যারের সমন্বিতরূপ। সুতরাং এর থেকে ভালো সেবা (সার্ভিস) পেতে হলে একে অবশ্যই পরিচর্যা করতে হবে। বাইরের বিভিন্ন নিয়ামক যেমন: আর্দ্রতা, তাপমাত্রা, বিদ্যুৎক্ষেত্র, চুম্বকক্ষেত্র, ধূলিকণা, ধোঁয়া, পানি ইত্যাদির প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হবে। পাশাপাশি এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আপডেট রাখতে হবে।

কাজেই কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভাল অবস্থায় রাখার প্রচেষ্টাকে বুঝায়। কম্পিউটারের রক্ষণাবেক্ষণ দুই প্রকারের হতে পারে। যথা-

১। প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ (Preventive maintenance): কম্পিউটারের ফল্ট (fault) বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। ব্যবহারকারী নিজে নিজেই এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারেন। যেমন-ভাইরাস স্ক্যান, ডিস্ক ক্লিন, ডিস্ক ডিফ্রাগমেন্টেশন, সফটওয়্যার আপডেট ইত্যাদি।

২। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ (corrective maintenance): কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্যের প্রয়োজন হয়। আরেকটি বিষয় লক্ষণীয়, কম্পিউটারের আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চৌম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না। এছাড়া ইলেকট্রিক শক থেকে রক্ষা পাবার জন্য অবশ্যই কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা উচিত।

পূর্ববর্তী

কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা - অনন্যা প্রশ্ন

কম্পিউটার রক্ষণাবেক্ষণকম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বকম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বসফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশনসফটওয়্যার আনইনস্টলেশনসফটওয়্যার ডিলিটতথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকিসাইবার অপরাধহ্যাকিং (Hacking)ব্রুট ফোর্স অ্যাটাক (Brute Force Attack)ডেটা ইন্টারসেপশন (Data Interception)ডি ডস আক্রমণ (DDoS-Distributed Denial of Service)সাইবার বুলিং (Cyber bullying)ফেইক নিউজইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশলটু ফ্যাক্টর অথেন্টিফিকেশন (2FA)কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তিকম্পিউটার গেমে আসক্তিসামাজিক নেটওয়ার্কে আসক্তিআসক্তি থেকে মুক্ত থাকার উপায়পাইরেসিকপিরাইট আইনের প্রয়োজনীয়তাতথ্য অধিকার ও নিরাপত্তাসাধারণ ট্রাবলশুটিংডেস্কটপ কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা ও সমাধানকম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কী বুঝায়?কম্পিউটারের জন্য বাইরের নিয়ামকগুলো কীভাবে ক্ষতিকর?প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কী? ব্যাখ্যা কর।সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ কী? ব্যাখ্যা কর।কম্পিউটার রক্ষণাবেক্ষণে আর্থিং কেন প্রয়োজন?কম্পিউটারের আশেপাশে ধাতব বা চৌম্বক পদার্থ রাখা যাবে না কেন?ল্যাপটপ ধীরগতির হওয়ার কারণ কী হতে পারে?কম্পিউটার ধীরগতির হওয়ার প্রধান কারণগুলো কী কী?মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সফটওয়‍্যার রক্ষণাবেক্ষণে কী করণীয়?কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর।ভাইরাসের প্রভাবে কম্পিউটারে কী সমস্যা হয়?সফটওয়্যার আপডেটের প্রয়োজনীয়তা কী?কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?অপ্রতুল রক্ষণাবেক্ষণের ফলে কী ঘটতে পারে?টেম্পোরারি ফাইল কীভাবে কম্পিউটারের গতি কমিয়ে দেয়?ক্যাশ মেমোরি পরিষ্কার করা কেন প্রয়োজন?এন্টি ভাইরাস, এন্টি ম্যালওয়্যার ও এন্টি স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব কী?ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্রাগমেন্টার কীভাবে কাজ করে?বিনামূল্যে এন্টিভাইরাস সফটওয়‍্যার ব্যবহার কীভাবে সম্ভব?আইসিটি যন্ত্র কেনার পর কীভাবে সফটওয়‍্যার ইনস্টল করা হয়? অপারেটিং সিস্টেম সফটওয়‍্যার ইনস্টল করতে কী প্রয়োজন?সফটওয়‍্যার ইনস্টল করার আগে কোন বিষয়গুলো লক্ষ রাখা উচিত?সফটওয়‍্যার ইনস্টল করতে কোন মাধ্যম ব্যবহার করা হয়?Auto run প্রোগ্রাম কীভাবে কাজ করে?সফটওয়‍্যার ইনস্টলেশনে Auto run সফটওয়‍্যারটি কী ভূমিকা পালন করে?ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ রাখা কেন জরুরি?সফটওয়‍্যার আনইনস্টল না করলে কী হতে পারে?অপ্রয়োজনীয় সফটওয়‍্যার যন্ত্রে রেখে দেওয়ার সমস্যা কী?অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রে সফটওয়্যার কীভাবে আনইনস্টল করা হয়?সফটওয়্যার আনইনস্টল করার ধাপসমূহ লেখ।অপারেটিং সিস্টেম সফটওয়্যার কীভাবে আনইনস্টল প্রক্রিয়ায় সহায়তা করে?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ