• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা
কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ডি ডস আক্রমণ (DDoS-Distributed Denial of Service)

কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকেই যদি একসাথে অনেকগুলো প্রশ্ন ওই ব্যক্তিকে করেন তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে কথা বলা কঠিন হয় এবং এতে সময়ক্ষেপণও হয়। কারণ তিনি কোনটি রেখে কোনটি বলবেন তার খেই হারিয়ে ফেলতে পারেন। ঠিক একইভাবে ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস বা ডি ডস আক্রমণ হলো একই সময়ে একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে আক্রমণ করা।

DDoS আক্রমণে একাধিক কম্পিউটার বা ডিভাইস কোনো ওয়েবসাইট বা অনলাইন সেবাকে প্রচুর পরিমাণে ট্র্যাফিকের সাথে প্লাবিত করতে ব্যবহৃত হয়, যার ফলে এটি ধীরগতির হয়ে যায় বা ক্রাশ (crash) হয়ে যায়। এর উদ্দেশ্য হল সিস্টেমটিকে মোহাবিষ্ট করা যাতে প্রকৃত ব্যবহারকারীরা এটি অ্যাক্সেস বা ব্যবহার করতে না পারে।

ম্যালওয়্যার (malware) হলো ইংরেজি Malicious Software এর সংক্ষিপ্ত রূপ। ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল, কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট অথবা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে এমন সফ্টওয়‍্যারকে ম্যালওয়্যার বলে।

এই সফটওয়‍্যার মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল সিস্টেম ব্যবহারকারী স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তবে যদি কোনো সফ্টওয়্যার তার অক্ষমতার কারণে অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার সিস্টেমে কোনো অসুবিধা সৃষ্টি করে সেক্ষেত্রে তাকে ম্যালওয়‍্যার বলা চলে না; একে সফটওয়‍্যার বাগ্ (bug) বলা হয়।

ম্যালওয়্যার এমন এক জাতীয় ক্ষতিকর সফ্টওয়‍্যার যা কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য সংগ্রহ করতে, কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে ব্যবহার করা হয়। ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে। যথা- কম্পিউটার ভাইরাস (computer viruses), ওয়ার্ম (worms), ট্রোজান হর্স (trojan horses), স্পাইওয়‍্যার (spyware), র‍্যানসামওয়‍্যার (ransomware), অ্যাডওয়্যার (adware), রুটকিটস্ (rootkits) ও স্প্যামিং (spamming) ইত্যাদি।

কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা - অনন্যা প্রশ্ন

কম্পিউটার রক্ষণাবেক্ষণকম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বকম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বসফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশনসফটওয়্যার আনইনস্টলেশনসফটওয়্যার ডিলিটতথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকিসাইবার অপরাধহ্যাকিং (Hacking)ব্রুট ফোর্স অ্যাটাক (Brute Force Attack)ডেটা ইন্টারসেপশন (Data Interception)ডি ডস আক্রমণ (DDoS-Distributed Denial of Service)সাইবার বুলিং (Cyber bullying)ফেইক নিউজইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশলটু ফ্যাক্টর অথেন্টিফিকেশন (2FA)কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তিকম্পিউটার গেমে আসক্তিসামাজিক নেটওয়ার্কে আসক্তিআসক্তি থেকে মুক্ত থাকার উপায়পাইরেসিকপিরাইট আইনের প্রয়োজনীয়তাতথ্য অধিকার ও নিরাপত্তাসাধারণ ট্রাবলশুটিংডেস্কটপ কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা ও সমাধানকম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কী বুঝায়?কম্পিউটারের জন্য বাইরের নিয়ামকগুলো কীভাবে ক্ষতিকর?প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কী? ব্যাখ্যা কর।সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ কী? ব্যাখ্যা কর।কম্পিউটার রক্ষণাবেক্ষণে আর্থিং কেন প্রয়োজন?কম্পিউটারের আশেপাশে ধাতব বা চৌম্বক পদার্থ রাখা যাবে না কেন?ল্যাপটপ ধীরগতির হওয়ার কারণ কী হতে পারে?কম্পিউটার ধীরগতির হওয়ার প্রধান কারণগুলো কী কী?মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সফটওয়‍্যার রক্ষণাবেক্ষণে কী করণীয়?কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর।ভাইরাসের প্রভাবে কম্পিউটারে কী সমস্যা হয়?সফটওয়্যার আপডেটের প্রয়োজনীয়তা কী?কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?অপ্রতুল রক্ষণাবেক্ষণের ফলে কী ঘটতে পারে?টেম্পোরারি ফাইল কীভাবে কম্পিউটারের গতি কমিয়ে দেয়?ক্যাশ মেমোরি পরিষ্কার করা কেন প্রয়োজন?এন্টি ভাইরাস, এন্টি ম্যালওয়্যার ও এন্টি স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব কী?ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্রাগমেন্টার কীভাবে কাজ করে?বিনামূল্যে এন্টিভাইরাস সফটওয়‍্যার ব্যবহার কীভাবে সম্ভব?আইসিটি যন্ত্র কেনার পর কীভাবে সফটওয়‍্যার ইনস্টল করা হয়? অপারেটিং সিস্টেম সফটওয়‍্যার ইনস্টল করতে কী প্রয়োজন?সফটওয়‍্যার ইনস্টল করার আগে কোন বিষয়গুলো লক্ষ রাখা উচিত?সফটওয়‍্যার ইনস্টল করতে কোন মাধ্যম ব্যবহার করা হয়?Auto run প্রোগ্রাম কীভাবে কাজ করে?সফটওয়‍্যার ইনস্টলেশনে Auto run সফটওয়‍্যারটি কী ভূমিকা পালন করে?ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ রাখা কেন জরুরি?সফটওয়‍্যার আনইনস্টল না করলে কী হতে পারে?অপ্রয়োজনীয় সফটওয়‍্যার যন্ত্রে রেখে দেওয়ার সমস্যা কী?অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রে সফটওয়্যার কীভাবে আনইনস্টল করা হয়?সফটওয়্যার আনইনস্টল করার ধাপসমূহ লেখ।অপারেটিং সিস্টেম সফটওয়্যার কীভাবে আনইনস্টল প্রক্রিয়ায় সহায়তা করে?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ