• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা
কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কম্পিউটার গেমে আসক্তি

কম্পিউটার গেমে আসক্তিটা প্রায় সময়েই শুরু হয় শৈশব থেকে এবং বেশিরভাগ সময়ই সেটা ঘটে অভিভাবকদের অজ্ঞতার কারণে। কম্পিউটার একটা tool এবং এটা দিয়ে নানা ধরনের কাজ করা যেতে পারে। এই প্রযুক্তি সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে অনেক সময়ই অভিভাবকরা ধরে নেন এটা দিয়ে যা কিছু করা হয় সেটাই বুঝি ভালো, তাই যখন তারা দেখেন তাদের সন্তানেরা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে আছে তারা বুঝতে পারেন না তার মাঝে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে।

কম্পিউটার গেম এক ধরনের বিনোদন এবং এই বিনোদনের নানা রকম মাত্রা রয়েছে। যারা সেটি খেলছে তারা সেটাকে নিছক বিনোদন হিসেবে নিয়ে মাত্রার ভেতরে ব্যবহার করলে সেটি যেকোনো সুস্থ বিনোদনের মতোই হতে পারে। কিন্তু প্রায় সময়ই সেটি ঘটে না। দেখা গেছে একটি ছোটো শিশু থেকে পূর্ণ বয়স্ক মানুষ পর্যন্ত সবাই কম্পিউটার গেমে আসক্ত হয়ে যেতে পারে। কোরিয়ায় একজন মানুষ টানা পঞ্চাশ ঘণ্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, চীনের এক দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে তাদের শিশু সন্তানকে বিক্রয় করে দিয়েছিল। এই উদাহরণগুলো আমাদের মনে করিয়ে দেয় কম্পিউটার গেমে আসক্ত হয়ে যাওয়া মোটেও বিচিত্র কিছু নয় এবং একটু সতর্ক না থাকলে একজন খুব সহজেই আসক্ত হয়ে যেতে পারে।

কম্পিউটার কিংবা কম্পিউটার গেমে আসক্তির বিষয়টা যেহেতু নতুন, তাই সেগুলো নিয়ে গবেষণা এখনো খুব বেশি হয়নি। কিন্তু ভবিষ্যতে পুরো বিষয়টি নিয়ে গবেষকরা আরও নিশ্চিতভাবে দিক-নির্দেশনা দিতে পারবেন। এখনই গবেষণায় দেখা গেছে কোনো একটা কম্পিউটার গেমে তীব্রভাবে আসক্ত একজন মানুষের মস্তিষ্কে বিশেষ উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়। শুধু তাই নয় যারা সপ্তাহে অন্তত ছয় দিন টানা দশ ঘণ্টা করে কম্পিউটার ব্যবহার করে তাদের মস্তিষ্কের গঠনেও এক ধরনের পরিবর্তন হয়ে যায়।

কাজেই কম্পিউটার গেম চমৎকার একটা বিনোদন হতে পারে- কিন্তু এতে আসক্ত হওয়া খুব সহজ এবং তার পরিণতি মোটেও ভালো নয়, সেটা সবাইকে মনে রাখতে হবে।

কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা - অনন্যা প্রশ্ন

কম্পিউটার রক্ষণাবেক্ষণকম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বকম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বসফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশনসফটওয়্যার আনইনস্টলেশনসফটওয়্যার ডিলিটতথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকিসাইবার অপরাধহ্যাকিং (Hacking)ব্রুট ফোর্স অ্যাটাক (Brute Force Attack)ডেটা ইন্টারসেপশন (Data Interception)ডি ডস আক্রমণ (DDoS-Distributed Denial of Service)সাইবার বুলিং (Cyber bullying)ফেইক নিউজইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশলটু ফ্যাক্টর অথেন্টিফিকেশন (2FA)কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তিকম্পিউটার গেমে আসক্তিসামাজিক নেটওয়ার্কে আসক্তিআসক্তি থেকে মুক্ত থাকার উপায়পাইরেসিকপিরাইট আইনের প্রয়োজনীয়তাতথ্য অধিকার ও নিরাপত্তাসাধারণ ট্রাবলশুটিংডেস্কটপ কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা ও সমাধানকম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কী বুঝায়?কম্পিউটারের জন্য বাইরের নিয়ামকগুলো কীভাবে ক্ষতিকর?প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কী? ব্যাখ্যা কর।সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ কী? ব্যাখ্যা কর।কম্পিউটার রক্ষণাবেক্ষণে আর্থিং কেন প্রয়োজন?কম্পিউটারের আশেপাশে ধাতব বা চৌম্বক পদার্থ রাখা যাবে না কেন?ল্যাপটপ ধীরগতির হওয়ার কারণ কী হতে পারে?কম্পিউটার ধীরগতির হওয়ার প্রধান কারণগুলো কী কী?মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সফটওয়‍্যার রক্ষণাবেক্ষণে কী করণীয়?কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর।ভাইরাসের প্রভাবে কম্পিউটারে কী সমস্যা হয়?সফটওয়্যার আপডেটের প্রয়োজনীয়তা কী?কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?অপ্রতুল রক্ষণাবেক্ষণের ফলে কী ঘটতে পারে?টেম্পোরারি ফাইল কীভাবে কম্পিউটারের গতি কমিয়ে দেয়?ক্যাশ মেমোরি পরিষ্কার করা কেন প্রয়োজন?এন্টি ভাইরাস, এন্টি ম্যালওয়্যার ও এন্টি স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব কী?ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্রাগমেন্টার কীভাবে কাজ করে?বিনামূল্যে এন্টিভাইরাস সফটওয়‍্যার ব্যবহার কীভাবে সম্ভব?আইসিটি যন্ত্র কেনার পর কীভাবে সফটওয়‍্যার ইনস্টল করা হয়? অপারেটিং সিস্টেম সফটওয়‍্যার ইনস্টল করতে কী প্রয়োজন?সফটওয়‍্যার ইনস্টল করার আগে কোন বিষয়গুলো লক্ষ রাখা উচিত?সফটওয়‍্যার ইনস্টল করতে কোন মাধ্যম ব্যবহার করা হয়?Auto run প্রোগ্রাম কীভাবে কাজ করে?সফটওয়‍্যার ইনস্টলেশনে Auto run সফটওয়‍্যারটি কী ভূমিকা পালন করে?ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ রাখা কেন জরুরি?সফটওয়‍্যার আনইনস্টল না করলে কী হতে পারে?অপ্রয়োজনীয় সফটওয়‍্যার যন্ত্রে রেখে দেওয়ার সমস্যা কী?অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রে সফটওয়্যার কীভাবে আনইনস্টল করা হয়?সফটওয়্যার আনইনস্টল করার ধাপসমূহ লেখ।অপারেটিং সিস্টেম সফটওয়্যার কীভাবে আনইনস্টল প্রক্রিয়ায় সহায়তা করে?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ