• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা
কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আসক্তি থেকে মুক্ত থাকার উপায়

আমরা ইতোমধ্যে জেনেছি মাদকের ন্যায় কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগ সাইটেও আসক্তি হতে পারে। তাই মাদকে আসক্তির জন্যে যা যা সত্যি, কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগের সাইটে আসক্তির জন্যেও সেগুলো সত্যি। তাই আমরা বলতে পারি একবার আসক্ত হয়ে যাবার পর সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা থেকে কখনোই আসক্ত না হওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। যারা এই আসক্তির ব্যাপারটি জানে না তাদের পক্ষে আসক্ত হয়ে যাবার একটা আশঙ্কা থাকে। কিন্তু তোমরা যারা এই লেখাগুলো পড়ছ, তারা নিশ্চয়ই সতর্ক থাকবে যেন সহজেই আসক্ত না হয়ে যাও।

কম্পিউটার গেম এক ধরনের বিনোদন, কাজেই যারা কম্পিউটার গেম খেলবে তাদেরকে জানতে হবে অন্য যেকোনো বিনোদনের জন্যে যেটা সত্যি কম্পিউটার গেম খেলার বেলাতেও সেটা সত্যি। কম্পিউটার এক ধরনের প্রযুক্তি। তাই অনেকেই কম্পিউটার ব্যবহার করে করা যেকোনো কাজকেই প্রযুক্তির এক ধরনের ব্যবহার বলে মনে করে, সেটা মোটেও সত্যি নয়। কম্পিউটার গেম খেলে মোটেও কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান হয় না, খেলার আনন্দটা হয়। কাজেই কখনোই কম্পিউটার গেম খেলার কারণে নিজের দৈনন্দিন অন্যান্য কাজে যেন ব্যাঘাত না ঘটে সেটি সম্পর্কে নিশ্চিত হতে হবে।

আশা করা যাচ্ছে তোমরা কখনো কম্পিউটার গেমে আসক্ত হবে না, ঠিক সেরকম তোমাদের চারপাশে যারা আছে তাদেরকেও কম্পিউটার গেমে আসক্ত হতে দেবে না। যারা কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায়, তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষণ থাকে। যেমন তাদের মাথায় সার্বক্ষণিক শুধু সেই গেমটার ভাবনাই খেলা করে, যখনই তারা সেই গেমটি খেলতে বসে তাদের ভেতরে এক ধরনের অস্বাভাবিক উত্তেজনা ভর করে, তাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটতে থাকে। লেখাপড়ায় অমনোযোগী হয়ে ওঠে। জোর করে তাদেরকে এই খেলা থেকে বিরত রাখা হলে তাদের শারীরিক অস্বস্তি হতে থাকে।

সবচেয়ে যেটা ভয়ের কথা, অনেক কষ্ট করে এই আসক্তি থেকে মুক্ত হওয়া গেলেও হঠাৎ করে কোনো একটা কারণে আবার সেই আসক্তি ফিরে আসতে পারে। যারা কোনো কারণে কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায় তারা যদি এই আসক্তি থেকে মুক্ত হতে চায় তাহলে সবার আগে নিজের কাছে স্বীকার করে নিতে হবে যে তাদের আসক্তি জন্মেছে। তারপর তাকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় কী কী তার একটা তালিকা করতে হবে। সেই তালিকায় কম্পিউটার গেমের জায়গাটুকু কোথায় সেটি নিজেকে বোঝাতে হবে। তার জীবনের সমস্যাগুলোরও একটা তালিকা করতে হবে। সেই তালিকার সমস্যাগুলোর কোনো কোনোটি কম্পিউটার গেমের কারণে হয়েছে সেটাও নিজেকে বোঝাতে হবে। তারপর জীবনের গুরুত্বপূর্ণ কাজ লেখাপড়া, হোমওয়ার্ক, মাঠে খেলাধুলা, extra curricular activities, পরিবারের সাথে সময় কাটানো, স্বেচ্ছাসেবামূলক কাজ সবকিছুর জন্যে সময় ভাগ করে রাখতে হবে। সেই সব কিছু করার পর যদি কোনো সময় পাওয়া যায় শুধু তাহলেই কম্পিউটার গেম খেলবে বলে ঠিক করে নিতে হবে। ধীরে ধীরে কম্পিউটার গেমে সময় কমিয়ে এনে নিজেকে অন্যান্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে।

যারা সামাজিক যোগাযোগ সাইটে আসক্ত হয়ে গেছে তাদের বেলাতেও আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্যে একইভাবে অগ্রসর হতে হবে। প্রথমে নিজেকে বোঝাতে হবে এই ধরনের সাইটে অতিরিক্ত সময় দেওয়া আসলে এক ধরনের আসক্তি। প্রত্যেকবার যখন সামাজিক যোগাযোগ সাইটে কিছু একটা দেখতে ইচ্ছা করবে তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে সত্যি কি তার প্রয়োজন আছে? যদি প্রয়োজন না থাকে তাহলে নিজেকে নিবৃত্ত করতে হবে। প্রত্যেকবার যোগাযোগ সাইটে ঢুকলে সেখানে কতটুকু সময় দেওয়া হয়েছে সেটা কোথাও লিখে রাখতে হবে। দিনে কত ঘণ্টা সময় দেওয়া হয়, সপ্তাহে কত ঘণ্টা, মাসে কত ঘণ্টা সেটা হিসাব করে সেই সময়টাতে সত্যিকারের কোনো কাজ করলে কতটুকু কাজ করা যেত সেটা নিজেকে বোঝাতে হবে।

সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি কমাতে হলে সেখান থেকে যোগাযোগের প্রয়োজন নেই এমন মানুষদের কাটছাট করে সংখ্যা কমিয়ে আনতে হবে। অন্য সব কাজ শেষ হওয়ার পর সময় থাকলেই এই সাইটে ঢোকা যাবে- এটি নিজেকে বোঝাতে হবে। পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট-এর সাথে সামাজিক যোগাযোগ সাইট deactivate করে ফেলার অভ্যাস করতে হবে। এভাবে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করে আসক্তিটুকু কমাতে কমাতে এক সময় পূর্ণভাবে মুক্ত হতে হবে।

মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। সেই মুহূর্তগুলো সত্যিকার কাজে ব্যয় না করে কোনো একটি আসক্তির পেছনে ব্যয় করা খুব বড়ো অপরাধ!

কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা - অনন্যা প্রশ্ন

কম্পিউটার রক্ষণাবেক্ষণকম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বকম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বসফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশনসফটওয়্যার আনইনস্টলেশনসফটওয়্যার ডিলিটতথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকিসাইবার অপরাধহ্যাকিং (Hacking)ব্রুট ফোর্স অ্যাটাক (Brute Force Attack)ডেটা ইন্টারসেপশন (Data Interception)ডি ডস আক্রমণ (DDoS-Distributed Denial of Service)সাইবার বুলিং (Cyber bullying)ফেইক নিউজইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশলটু ফ্যাক্টর অথেন্টিফিকেশন (2FA)কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তিকম্পিউটার গেমে আসক্তিসামাজিক নেটওয়ার্কে আসক্তিআসক্তি থেকে মুক্ত থাকার উপায়পাইরেসিকপিরাইট আইনের প্রয়োজনীয়তাতথ্য অধিকার ও নিরাপত্তাসাধারণ ট্রাবলশুটিংডেস্কটপ কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা ও সমাধানকম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কী বুঝায়?কম্পিউটারের জন্য বাইরের নিয়ামকগুলো কীভাবে ক্ষতিকর?প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কী? ব্যাখ্যা কর।সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ কী? ব্যাখ্যা কর।কম্পিউটার রক্ষণাবেক্ষণে আর্থিং কেন প্রয়োজন?কম্পিউটারের আশেপাশে ধাতব বা চৌম্বক পদার্থ রাখা যাবে না কেন?ল্যাপটপ ধীরগতির হওয়ার কারণ কী হতে পারে?কম্পিউটার ধীরগতির হওয়ার প্রধান কারণগুলো কী কী?মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সফটওয়‍্যার রক্ষণাবেক্ষণে কী করণীয়?কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর।ভাইরাসের প্রভাবে কম্পিউটারে কী সমস্যা হয়?সফটওয়্যার আপডেটের প্রয়োজনীয়তা কী?কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?অপ্রতুল রক্ষণাবেক্ষণের ফলে কী ঘটতে পারে?টেম্পোরারি ফাইল কীভাবে কম্পিউটারের গতি কমিয়ে দেয়?ক্যাশ মেমোরি পরিষ্কার করা কেন প্রয়োজন?এন্টি ভাইরাস, এন্টি ম্যালওয়্যার ও এন্টি স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব কী?ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্রাগমেন্টার কীভাবে কাজ করে?বিনামূল্যে এন্টিভাইরাস সফটওয়‍্যার ব্যবহার কীভাবে সম্ভব?আইসিটি যন্ত্র কেনার পর কীভাবে সফটওয়‍্যার ইনস্টল করা হয়? অপারেটিং সিস্টেম সফটওয়‍্যার ইনস্টল করতে কী প্রয়োজন?সফটওয়‍্যার ইনস্টল করার আগে কোন বিষয়গুলো লক্ষ রাখা উচিত?সফটওয়‍্যার ইনস্টল করতে কোন মাধ্যম ব্যবহার করা হয়?Auto run প্রোগ্রাম কীভাবে কাজ করে?সফটওয়‍্যার ইনস্টলেশনে Auto run সফটওয়‍্যারটি কী ভূমিকা পালন করে?ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ রাখা কেন জরুরি?সফটওয়‍্যার আনইনস্টল না করলে কী হতে পারে?অপ্রয়োজনীয় সফটওয়‍্যার যন্ত্রে রেখে দেওয়ার সমস্যা কী?অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রে সফটওয়্যার কীভাবে আনইনস্টল করা হয়?সফটওয়্যার আনইনস্টল করার ধাপসমূহ লেখ।অপারেটিং সিস্টেম সফটওয়্যার কীভাবে আনইনস্টল প্রক্রিয়ায় সহায়তা করে?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ