• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কুফর

কুফর শব্দের আভিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয় । কুফর হলো- ইমানের বিপরীত । ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ইমান। আর এসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর ।

কাফির

যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির । অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয় । কাফির অর্থ অবিশ্বাসী, অস্বীকারকারী । মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে। যেমন:

  • আল্লাহ্ তায়ালার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা । অর্থাৎ 'আল্লাহ্ নেই' এমন কথা বললে সে ব্যক্তি কাফির হয়ে যাবে ।
  • আল্লাহ তায়ালার গুণাবলি অস্বীকার করা । যেমন- আল্লাহ্ তায়ালাকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা না মানা ।
  • ইমানের মৌলিক সাতটি বিষয়ের যে কোন একটিকেও অবিশ্বাস করা। যেমন- ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, আখিরাত, তকদির ইত্যাদি অবিশ্বাস করা।
  • ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা। যেমন- সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানা ৷
  • হালালকে হারাম মনে করা । যেমন- হালাল খাদ্যকে হারাম মনে করে না খাওয়া ।
  • হারামকে হালাল মনে করা । যেমন- মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়েজ মনে করা ।
  • ইচ্ছাকৃতভাবে কাফিরদের (শ্রেষ্ঠ মনে করে তাদের) অনুকরণ করা ও তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা।
  • ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা। যেমন, মহানবি (স.) কিংবা কুরআনকে নিয়ে ঠাট্টা-উপহাস করা ।

উপরোল্লিখিত কাজগুলো করার মাধ্যমে মানুষ কাফির হয়ে যায়। এমতাবস্থায় পুনরায় ইমান আনতে ও খাঁটি মনে তওবা করতে হবে এবং ভবিষ্যতে এরূপ ঘৃণ্য কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে।

কুফরের পরিণতি ও কুফল

মানবজীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। এর কতিপয় কুফল নিম্নে উল্লেখ করা হলো-

ক. অবাধ্যতা ও অকৃতজ্ঞতা

কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। আল্লাহ্ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা । তিনিই আমাদের লালন-পালন করেন। পৃথিবীর সকল নিয়ামত তারই দান। কাফির ব্যক্তি আল্লাহ তায়ালাকে অবিশ্বাস করে, এসব নিয়ামত অস্বীকার করে। সে আল্লাহ তায়ালার প্রতি অকৃতজ্ঞ হয় । আল্লাহ তায়ালার বিধি-নিষেধ অমান্য করে । ফলে সমাজে সে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হয়।

খ. পাপাচার বৃদ্ধি

কাফির ব্যক্তি আল্লাহ তায়ালা, পরকাল, হাশর, মিযান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অবিশ্বাস করে। মৃত্যুর পরবর্তী জীবনে মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে এরূপ ধারণাও অস্বীকার করে । তার নিকট দুনিয়ার জীবনই প্রধান। সুতরাং দুনিয়ায় ধন-সম্পদের ও আরাম-আয়েশের লোভে সে নানারকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। চুরি-ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, সুদ-ঘুষ, জুয়া ইত্যাদিতে সে অভ্যস্ত হয়ে পড়ে । ফলে সমাজে পাপাচার বৃদ্ধি পায় ।

গ. হতাশা সৃষ্টি

স্বভাবগতভাবেই মানুষ ভরসা করতে পছন্দ করে। আশা-ভরসা না থাকলে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না। কাফির ব্যক্তি আল্লাহ তায়ালা ও তকদিরে অবিশ্বাস করে। ফলে সে যেকোনো বিপদে আপদে ধৈর্যহারা হয়ে পড়ে। মহান আল্লাহর উপর ভরসা করে ধৈর্যধারণ করতে পারে না। অন্যদিকে তকদিরে বিশ্বাস না থাকায় যেকোনো ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে। ফলে তার জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয় ।

ঘ. অনৈতিকতার প্রসার

কুফর মানবসমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যেকোনো পাপ ও অনৈতিক কাজই সে বিনা দ্বিধায় করতে পারে। নবি-রাসুলগণকে বিশ্বাস না করায় তাঁদের নৈতিক চরিত্র এবং শিক্ষাও সে অনুসরণ করে না। এভাবে কুফরের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে।

ঙ. আল্লাহ্ তায়ালার অসন্তুষ্টি

কুফরির মাধ্যমে আল্লাহ তায়ালার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবাধ্যতা সৃষ্টি হয় । কাফির আল্লাহ তায়ালার বিধি-বিধান ও আদেশ-নিষেধের কোনো পরোয়া করে না। বরং আল্লাহ তায়ালা, ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে । ফলে আল্লাহ্ তায়ালা তার প্রতি অসন্তুষ্ট হন। আর যার প্রতি আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন, সে যত ক্ষমতা ও সম্পদের মালিক হোক না কেন তার ধ্বংস অনিবার্য।

চ. অনন্তকালের শাস্তি

পরকালে কাফিররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ তায়ালা বলেন-

وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِا لِيَنَ أُولئِكَ أَصْحَبُ النَّارِ هُمْ فِيهَا خُلِدُونَ 

অর্থ : “আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।” (সুরা আল-বাকারা, আয়াত ৩৯)

কুফর একটি মারাত্মক পাপ। সুতরাং এ থেকে সকলেরই বেঁচে থাকা উচিত।

কাজ : শিক্ষার্থীরা কুফরের পরিণতি ও কুফল সম্পর্কে ১০টি বাক্য নিজ খাতায় লিখে শিক্ষককে দেখাবে ।

আকাইদ ও নৈতিক জীবন - অনন্যা প্রশ্ন

ইসলামইমানমানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্বতাওহিদআল্লাহ্ তায়ালার পরিচয়কুফরশিরকনিফাকরিসালাতনৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়তআসমানি কিতাবনৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকাআখিরাতআখিরাতের কয়েকটি স্তরসৎকর্মশীল ও নৈতিকজীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা‘আকাইদ’ কোন শব্দের বহুবচন? আকিদা অর্থ কী?‘আকাইদ’ শব্দের অর্থ কী?ইসলামি বিশ্বাসের মূলভিত্তি কী?ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি দৃঢ় বিশ্বাসকে কী বলা হয়?আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দ্বীন বা জীবনব্যবস্থাকে কী বলা হয়?আল্লাহ, নবি-রাসুল, ফেরেশতা ইত্যাদি বিষয়গুলো আকাইদের কোন দিক?ইসলামের বিশ্বাসগত দিকের নামকে কী বলা হয়?ইসলাম শব্দের অর্থ কী? ইসলাম কার আনুগত্যের কথা বলে?শরিয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কী?মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান কী?“নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবনব্যবস্থা।” কুরআনের কোন সূরায় বর্ণিত আছে? যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে কী বলা হয়? ইসলাম শব্দটির মূলধাতু কী?সিলমুন শব্দের অর্থ কী?ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন?ইসলাম কীরূপ জীবনবিধান?ইসলাম কাদের জন্য?ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করাকে কী বলে?ইসলাম সম্পর্কে জ্ঞান লাভের প্রধান মাধ্যম কী?কীসের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতার দিকনির্দেশনা অর্জন করতে পারি?‘ইমান’ শব্দটি এসেছে কোন ক্রিয়ামূল থেকে?‘ইমান’ শব্দের অর্থ কী?ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের নাম কী?যিনি ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেন, তাকে কী বলা হয়?মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরিয়তের কার্য সম্পাদন করাকে কী বলা হয়?মহান আল্লাহর যাবতীয় আদেশ-নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তাঁর প্রতি পূর্ণাঙ্গরূপে আত্মসমর্পণ করাকে কী বলা হয়?কীসের মাধ্যমে ইমানের বহিঃপ্রকাশ ঘটে?ইমানের মূল বিষয় কয়টি?ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী?ইমানের মূল কী? ফেরেশতারা কিসের তৈরি? আসমানি কিতাবের সংখ্যা মোট কত খানা? পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহ পাক যুগে যুগে কাদের পাঠিয়েছেন? তাকদির শব্দের অর্থ কী? মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখা যায় কীভাবে? কুফর, শিরক ও নিফাক কিসের সম্পূর্ণ পরিপন্থি? মানবিক মূল্যবোধ বিকাশে কীসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? ‘তাওহিদ’ শব্দের অর্থ কী? আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে কী বলে?“কোনোকিছু তার সদৃশ নয়।” বাণীটি দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে?ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী? ইসলামের সকল শিক্ষা ও আদর্শ কিসের ওপর প্রতিষ্ঠিত?নবি-রাসুলগণ সারাজীবন মানুষকে কিসের দাওয়াত দিয়েছেন?তাওহিদ প্রচার করতে গিয়ে কোন নবি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন?তাওহিদে বিশ্বাস মানুষের মাঝে কী সৃষ্টি করে? আল্লাহর একত্ববাদ কোন সূরায় বর্ণিত হয়েছে? “তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত।” এটি কোন সূরার আয়াত?রাহিম, জাব্বার, গাফফার এগুলো আল্লাহর কী? জাব্বার শব্দের অর্থ কী? ‘কুফর’ শব্দের অর্থ কী? যে ব্যক্তি কুফরি কাজে লিপ্ত থাকে, তাকে কী বলে? মানুষ কয়ভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে? ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে কুফরের চিহ্ন ধারণ করা কী কাজ?কাফির ব্যক্তি হতাশাগ্রস্ত থাকে কেন? জাহান্নামে কারা চিরকাল থাকবে? হরতালের সময় পাবলিক বাস ভাংচুরকারী কে?আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে কী বলে?‘শিরক’ শব্দের অর্থ কী? যে ব্যক্তি মহান আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তাকে কী বলা হয়? শিরক-এর বিপরীত কী? আল্লাহর সাথে শিরক কত ধরনের হতে পারে?পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি? “নিশ্চয়ই শিরক চরম জুলুম।” কোন সূরার আয়াত?“নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না।” কোন সূরার?‘নিফাক’ শব্দটির অর্থ কী?নিফাক অর্থ কী? অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইমানদারসুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানো অনুষ্ঠান সম্পন্ন করাকে কী বলে? কারা বাহ্যিকভাবে ইসলাম ও ইমান স্বীকার করে মুসলমানদের মতো ইবাদত-বন্দেগি করে? মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি? মুনাফিকের প্রথম লক্ষণ কী? মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করার কারণ কী?কুরআন মজিদে মুনাফিকদের কী বলে আখ্যায়িত করা হয়? ‘রিসালাত’ শব্দের অর্থ কী? রিসালাত অর্থ কী? মহান আল্লাহর পবিত্র বাণী পৌঁছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়? নবি-রাসুলগণের দায়িত্বের নাম কী?হযরত মুহাম্মদ (স.) দেশ ত্যাগ করেছিলেন কেন? সর্বপ্রথম নবি কে?সর্বশেষ নবি কে?“প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথপ্রদর্শক রয়েছে।" কোন বিষয়টির গুরুত্ব বোঝানো হয়েছে?“তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম।” এখানে দ্বীন বলতে কী বোঝানো হয়েছে?খাতামুন শব্দের অর্থ কী?‘খাতমে নবুয়ত' অর্থ কী?'খাতামুন নাবিয়্যিন' কার উপাধি?'তাওরাত' কোন নবির ওপর নাজিল হয়?হযরত মুসা (আ.)-এর ওপর কোন কিতাব নাজিল হয়?হযরত দাউদ (আ.)-এর ওপর কোন কিতাব অবতীর্ণ হয়েছিল?ইঞ্জিল কিতাব কোন নবির ওপর নাজিল হয়?সহিফা সংখ্যা কত?হযরত শিস (আ.)-এর ওপর অবতীর্ণ সহিফা সংখ্যা কয়টি?সবচেয়ে বেশি সহিফা কার ওপর অবতীর্ণ হয়েছে?সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম কী?হযরত মুহাম্মদ (স.)-এর ওপর কত বছর বয়সে প্রথম কুরআন অবতীর্ণ হয়?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়—আল-কুরআন হিফাজতের দায়িত্ব কার? সফলতা ও সম্মানের মূল চাবিকাঠী কী?ফিরাউন, নমরূদ ও কারুনের ঘটনা বর্ণিত হয়েছে কোথায়?আখিরাত শব্দের অর্থ কী? মৃত্যুর পরের জীবনকে কী বলে? আখিরাতের জীবন শুরু হয় কখন থেকে? “তাঁরা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে” – তাঁরা কারা? “আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে” কোন সূরার আয়াত?আখিরাতের জীবনের প্রথম স্তর হলো— “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” আয়াতটি কোন সূরার? বারযাখ জীবন শুরু হয়— কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবেন? কিয়ামত বলতে কয়টি অবস্থাকে বোঝানো হয়েছে? হাশর শব্দের অর্থ কী? পরকালে মানুষের আমলনামা কখন হাতে দেওয়া হবে? আখিরাতের জীবনের পঞ্চম স্তর কোনটি? মিযান শব্দের অর্থ কী? আল্লাহ তায়ালা বলেন, “আর আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব।” এখানে কিয়ামতের দিন বলতে বোঝানো হয়েছে—সিরাত শব্দের অর্থ কী? “তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত।” এ বাণী দ্বারা কী বোঝানো হয়েছে? শাফাআত অর্থ কী? জান্নাতের একটি নাম কী? জাহান্নাম (নার)-এর শাব্দিক অর্থ কী? দোযখের স্তর কয়টি? 'মাযরাআতুন' শব্দের অর্থ কী? “দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র"- এটি কার বাণী? ব্যক্তি যদি সৎ কাজ করে, তাহলে তার প্রাপ্তি হবে— আকাইদ শব্দটি কোন শব্দের বহুবচন?আকাইদ অর্থ কী?আকাইদ কাকে বলে? অথবা, আকাইদ কী?ইসলামের কয়টি দিক রয়েছে?আকাইদের অন্তর্ভুক্ত বিষয় কী?বস্তুত একজন মানুষ কীভাবে ইসলামে প্রবেশ করে?ইসলাম কী?ব্যবহারিক অর্থে ইসলাম কী?“নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবনব্যবস্থা।” —উক্তিটি কোন সূরার কত নম্বর আয়াত?কোন সূরায় ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে?মুসলিম কে?আরবি ইসলাম শব্দটি কোন ধাতু হতে নির্গত ?ইসলাম শিক্ষা কী?ইমান শব্দটি কোন ধাতু থেকে নির্গত?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ