• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম

মুজিবনগর সরকার সুষ্ঠু ও পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম.এ.জি. ওসমানী। এছাড়া চিফ অব স্টাফ ছিলেন কর্নেল (অব.) আবদুর রব। ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।

মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর: মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে ১১জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত ছিল। সেক্টরগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলো-

এক নম্বর সেক্টর: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা।

দুই নম্বর সেক্টর: নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ (বর্তমানে জেলা), ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ।

তিন নম্বর সেক্টর: আখাউড়া, ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ।

চার নম্বর সেক্টর: সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই-শায়েস্তাগঞ্জ রেললাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত অঞ্চল।

পাঁচ নম্বর সেক্টর: সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট-ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ-ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা।

ছয় নম্বর সেক্টর রংপুর জেলা, দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা (বর্তমানে জেলা)।

সাত নম্বর সেক্টর: দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা।

আট নম্বর সেক্টর: কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা।

নয় নম্বর সেক্টর: দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা।

দশ নম্বর সেক্টর: দশ নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ।

এগার নম্বর সেক্টর: কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা।

ব্রিগেড ফোর্স

১১টি সেক্টর ও তার অধীন অনেক সাব-সেক্টর ছাড়াও রণাঙ্গনকে তিনটি ব্রিগেড ফোস গঠন করা হয়। ফোর্সের নামকরণ করা হয় ব্রিগেডগুলোর অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে। মেজর জিয়াউর রহমান ছিলেন 'জেড ফোর্স', মেজর কে.এম. শফিউল্লাহ ছিলেন 'এস ফোর্স' এবং মেজর খালেদ মোশাররফ 'কে ফোর্স'- এর অধিনায়ক।

নিয়মিত ও অনিয়মিত বাহিনী

মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে দুটি শাখায় বিভক্ত ছিল ১. নিয়মিত বাহিনী ও ২. অনিয়মিত বাহিনী।

১. নিয়মিত বাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়। সরকারিভাবে এদের নামকরণ করা হয় এম. এফ, (মুক্তিফৌজ)। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে সেনা, বিমান ও নৌবাহিনীও গড়ে তোলে।

২. অনিয়মিত বাহিনী ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নামকরণ ছিল 'গণবাহিনী' বা এফ. এফ. (ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা)। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হতো। এছাড়া ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে গঠিত হয় 'মুজিববাহিনী'। কমিউনিস্ট পার্টি ন্যাপ (মোজাফফর), ন্যাপ (ভাসানী) ও ছাত্র ইউনিয়নের আলাদা গেরিলা দল ছিল।

আঞ্চলিক বাহিনী: সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-কাদেরিয়া বাহিনী (টাঙ্গাইল), আফসার ব্যাটালিয়ন (ভালুকা, ময়মনসিংহ), বাতেন বাহিনী (টাঙ্গাইল), হেমায়েত বাহিনী (গোপালগঞ্জ, বরিশাল), হালিম বাহিনী (মানিকগঞ্জ), আকবর বাহিনী (মাগুরা), লতিফ মীর্জা বাহিনী (সিরাজগঞ্জ, পাবনা) ও জিয়া বাহিনী (সুন্দরবন)।

শুধু স্থলপথে নয় নৌপথে 'অপারেশন জ্যাকপট' নামে পরিচালিত অভিযান চলাকালে একদিনে চট্টগ্রাম বন্দরে ১০টি এবং মংলা বন্দরে ৫০টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌকমান্ডোগণ সারা পৃথিবীতে সাড়া ফেলে দেন।

নারীর অবদান

যেকোনো যুদ্ধে নারীর ওপর আঘাত আসে সবচেয়ে বেশি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর সরাসরি সম্পৃক্ততা ছিল। সম্মুখ যুদ্ধে নারীর অংশগ্রহণ, সহযোগী যোদ্ধা হিসেবে ভূমিকা পালন এবং যুদ্ধক্ষেত্রে সেবাদানকারী হিসেবে তারা অসামান্য অবদান রাখেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নারী হাসিমুখে সন্তান-ভাই-স্বামীকে যুদ্ধে পাঠিয়েছেন। নিজেরা হত্যা ধ্বংসযজ্ঞ এবং পাশবিকতার শিকার হয়েছেন। আবার অস্ত্র লুকিয়ে রেখে, মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করে, তথ্য দিয়ে, সংগঠক হিসেবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অনুপ্রেরণা দিয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখেন। সর্বোপরি যুদ্ধের ভয়াবহতার মধ্যে পরিবার আগলে রেখে বাংলাদেশকে টিকিয়ে রেখেছিলেন নারীরা। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি এবং ডা. সিতারা বেগম বীরপ্রতীক খেতাবে ভূষিত হয়েছেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ - অনন্যা প্রশ্ন

সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি৭ই মার্চের ভাষণ ও স্বাধীনতার প্রস্তুতি২৫শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞস্বাধীনতার ঘোষণামুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠনমুক্তিবাহিনী গঠন ও কার্যক্রমমুক্তিযুদ্ধে বিরোধী শক্তিমুক্তিযুদ্ধে দেশি ও বিদেশি সহযোগিতাযৌথবাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধগণহত্যা ও নির্যাতনপাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ১৯৭০ সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন সম্পর্কে লেখ।১৯৭১ সালে জুলফিকার আলী ভুট্টো কীভাবে রাজনৈতিক সংকট সৃষ্টি করেন?ইয়াহিয়া খান ১লা মার্চ ১৯৭১ কী ঘোষণা করেন?২রা মার্চ ১৯৭১ তারিখে কী ঘটেছিল?১৯৭১-এ ছাত্র সংগ্রাম পরিষদ কীভাবে গঠিত হয়?শাজাহান সিরাজের স্বাধীনতার ইশতেহারের গুরুত্ব উল্লেখ কর।ইয়াহিয়া খান ৬ই মার্চ কী ঘোষণা দেন?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে কোন নির্দেশনা দেন?বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে ইয়াহিয়ার প্রতি কী শর্ত দেন?ইয়াহিয়া খানের নেতৃত্বে সামরিক শাসকরা বঙ্গবন্ধুর দাবিগুলো মেনে নেয়নি কেন?২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা কী করে?অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ?অপারেশন সার্চলাইটের প্রস্তুতি কখন থেকে শুরু হয়?অপারেশন সার্চলাইটের পরিকল্পনার দায়িত্বে কারা ছিলেন?অপারেশন সার্চলাইটের আওতায় কোন স্থাপনাগুলো দখলের পরিকল্পনা করা হয়?২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা প্রথম কোথায় আক্রমণ চালায়? ২৫শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে হত্যাযজ্ঞ চালানো হয়?২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণার পটভূমি সংক্ষেপে লেখ।২৬শে মার্চ কে স্বাধীনতার ঘোষণা দেন এবং কোথা থেকে?মেজর জিয়াউর রহমান ২৭শে মার্চ কী ঘোষণা দেন?স্বাধীনতার ঘোষণার পর দেশের মানুষের মধ্যে কী প্রভাব পড়ে?মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রস্তুতি কেমন ছিল?স্বাধীনতা যুদ্ধে কারা অংশগ্রহণ করে?২৬শে মার্চের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ কর।মুক্তিযুদ্ধের সময়ে গঠিত বাংলাদেশ সরকার কী নামে পরিচিত ছিল?মুজিবনগর সরকার কবে গঠিত হয় এবং কবে শপথ নেয়?মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?মুজিবনগর সরকারে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ভূমিকা উল্লেখ কর। মুজিবনগর সরকারে মন্ত্রিপরিষদে কারা ছিলেন?মুজিবনগর সরকারের কার্যক্রম কীভাবে বিভক্ত ছিল?মুজিবনগর সরকারের বেসামরিক কার্যক্রমের প্রধান উদ্দেশ্য উল্লেখ কর।মুজিবনগর সরকারের সামরিক কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?মুজিবনগর সরকারের অধীনে কী কী মন্ত্রণালয় ছিল?মুজিবনগর সরকার বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল কীভাবে বিভক্ত করে?মুষ্টিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল?মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদে কারা ছিলেন?মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এর কাজ উল্লেখ কর।মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় কী ভূমিকা পালন করে? মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ?মুজিবনগর সরকারের কার্যাবলি উল্লেখ কর।মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এবং চিফ অব স্টাফ কারা ছিলেন।মুক্তিযুদ্ধের সময় সেক্টরগুলোর প্রধান উদ্দেশ্য লেখ।মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর মধ্যে ৭ নম্বর সেক্টরের আওতায় কোন কোন এলাকা ছিল?মুক্তিযুদ্ধকালীন ব্রিগেড ফোর্সগুলো কীভাবে গঠিত হয়েছিল?মুক্তিযুদ্ধকালীন নিয়মিত বাহিনীর ভূমিকা লেখ।মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনী সম্পর্কে সংক্ষেপে লেখ।মুক্তিযুদ্ধে 'এফ.এফ.' বা ফ্রিডম ফাইটার কারা ছিলেন?মুক্তিযুদ্ধের সময় মুজিববাহিনীর ভূমিকা লেখ।আঞ্চলিক বাহিনীর মধ্যে কোন কোন বাহিনী উল্লেখযোগ্য ছিল?মুক্তিযুদ্ধের সময়ে পরিচালিত অপারেশন জ্যাকপট সম্পর্কে কী জান?মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের ভূমিকা উল্লেখ কর।মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা সম্পর্কে লেখ।মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ কোন পক্ষে ছিল?মুক্তিযুদ্ধের সময় গড়ে উঠা বিরোধী সহযোগী সংগঠনগুলো উল্লেখ কর।বিরোধীশক্তি কীভাবে মুক্তিযুদ্ধের প্রতি বাধা সৃষ্টি করেছিল?বিচারপতি আবু সাঈদ চৌধুরী মুক্তিযুদ্ধে কী ভূমিকা পালন করেছিলেন?কোন কোন দেশের বাঙালি কর্মকর্তারা মুক্তিযুদ্ধের পক্ষে যোগ দেন?মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাঙালি মহিলারা কী ভূমিকা পালন করেন?মুক্তিযুদ্ধের পক্ষে মুজিবনগর সরকার কোথায় মিশন স্থাপন করেছিল?কলকাতায় বাংলাদেশ মিশনের ভূমিকা সংক্ষেপে লেখ।লন্ডনে প্রবাসী বাঙালিদের মিছিলে কী প্রভাব পড়েছিল?মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সংক্ষেপে লেখ।মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনীর অবদান উল্লেখ কর।'কনসার্ট ফর বাংলাদেশ' কী এবং এর উদ্দেশ্য লেখ।মুক্তিযুদ্ধে ভারতের জনগণ কীভাবে ভূমিকা রেখেছে?মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লেখ।সোভিয়েত প্রেসিডেন্ট পদগর্নি কীভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখেন?৩রা ডিসেম্বর যুদ্ধ শুরু হলে সোভিয়েত ইউনিয়নের সিদ্ধান্ত কী ছিল?নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন কী পদক্ষেপ গ্রহণ করেছিল?সোভিয়েত ইউনিয়নের ভূমিকার সফলতা কীভাবে প্রতিফলিত হয়?মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রাথমিক অবস্থান বর্ণনা কর।মুক্তিযুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের ভূমিকা বর্ণনা কর।মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর কেন পাঠায়?যুদ্ধবিরতি ঘটানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র কীভাবে মুক্তিযুদ্ধে বাধা দেয়?মুক্তিযুদ্ধের সময় বিদেশি সাংবাদিকদের ভূমিকা সংক্ষেপে লেখ।এন্থনি ম্যাসকারেনহাস মুক্তিযুদ্ধে কী ভূমিকা পালন করেন?দেশি সাংবাদিকরা মুক্তিযুদ্ধে কীভাবে অবদান রাখেন?আকাশবাণী ও বিবিসি মুক্তিযুদ্ধে কী ভূমিকা পালন করে?মুক্তিযুদ্ধকালে কোন বেতার কেন্দ্রের অনুষ্ঠান জনপ্রিয় ছিল?মুক্তিযোদ্ধারা কখন থেকে পাকিস্তানি বাহিনী রাকাবিলা শুরু করে?যৌথবাহিনী কবে এবং কীভাবে গঠিত হয়?পাক-ভারত সর্বাত্মক যুদ্ধ কখন শুরু হয়?যৌথবাহিনী প্রথম কোন শহর দখল করে এবং কবে?১০ই ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভূমিকা উল্লেখ কর।যৌথবাহিনী ১১ থেকে ১২ই ডিসেম্বরের মধ্যে কোন শহরগুলো মুক্ত করে?১২ই ডিসেম্বর ঢাকায় যৌথবাহিনীর কী কার্যক্রম চালানো হয়? ১৪ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর কী অবস্থা ছিল?১৬ই ডিসেম্বর যুদ্ধ বিরতির উদ্দেশ্য সংক্ষেপে লেখ।যৌথবাহিনীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতি সংক্ষেপে লেখ।পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে কখন এবং কোথায়?২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কাদের হত্যা করে?বুদ্ধিজীবী হত্যাকান্ডের পিছনে পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য উল্লেখ কর।চুকনগরে গণহত্যার ঘটনা সম্পর্কে সংক্ষেপে লেখ।৩রা ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কী পরিকল্পনা করে?শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে কোন দিন পালন করা হয়?গণহত্যার বধ্যভূমিগুলো কোথায় অবস্থিত ছিল?১৪ই ডিসেম্বরের শহিদ বুদ্ধিজীবীদের মধ্যে উল্লেখযোগ্য কারা ছিলেন?বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিন কী হয়েছিল?পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন?আত্মসমর্পণ দলিলে কারা স্বাক্ষর করেন?পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ফলে কী ঘটে?১৬ই ডিসেম্বরের গুরুত্ব সংক্ষেপে লেখ।ন্যাপ (NAP)-এর পূর্ণরূপ কী?মিত্রবাহিনী কী?'অপারেশন সার্চলাইট' কী?স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? 'অপারেশন জ্যাকপট' কাকে বলে? 'ব্র্যাক প্লাটুন' কী?বাংলাদেশের গণহত্যা ও বর্বরতার খবর বহির্বিশ্বে প্রথম ছড়িয়ে দেয় কারা?সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কী?নিয়মিত বাহিনী কাকে বলে?কালুরঘাট সম্প্রচার কেন্দ্রের পরবর্তী নামকরণ কী?মুক্তিযুদ্ধে এস ফোর্সের অধিনায়ক কে ছিলেন?ছাত্র সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়?কাদের নিয়ে অনিয়মিত বাহিনী গঠিত হয়?আত্মসমর্পণ দলিলে যৌথবাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন?১৯৭০ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?মুজিবনগর সরকার গঠিত হয় কখন? পাকিস্তানের ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের লক্ষ্যে বাঙালির প্রস্তুতির চিত্র তুলে ধর।মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানের ষড়যন্ত্র ও বাঙালিদের প্রস্তুতি বর্ণনা কর।অপারেশন সার্চলাইটের ভয়াবহ রূপ বর্ণনা কর।মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সংক্ষেপে লেখ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার)-এর পরিচয় দাও।মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছিল?মুক্তিযুদ্ধ সংগঠনে প্রবাসী বাঙালিদের ভূমিকার গুরুত্ব উল্লেখ কর।মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মূল্যায়ন কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ