• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিযুদ্ধে দেশি ও বিদেশি সহযোগিতা

ক. প্রবাসে বাঙালিদের ভূমিকা ও কূটনৈতিক তৎপরতা

বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে সমর্থন আদায় ও জনমত গঠনের চেষ্টা করেন। যাঁরা এ সময় জীবন ও চাকরির মায়া ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যোগ দেয় তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরাক, ফিলিপাইন, আর্জেন্টিনা, ভারত ও হংকং দূতাবাসের বাঙালি কর্মকর্তারা।

তাঁদের পদত্যাগ ও বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। বিচারপতি আবু সাঈদ চৌধুরীর প্রচেষ্টায় জাতিসংঘে ৪৭টি দেশের প্রতিনিধি বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনা করে। এতে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড স্থগিত রাখতে বাধ্য হয়। মুক্তিযুদ্ধের শুরুতেই এপ্রিল মাসে প্রবাসী বাঙালি মহিলাদের একটি প্রতিবাদ মিছিল লন্ডনের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে স্মারকলিপি পেশ করে। জুন মাসে বাংলাদেশ মহিলা সমিতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে লন্ডনে মিছিলের আয়োজন করে। মিছিল শেষে এই প্রতিবাদকারীগণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে স্মারকলিপি পেশ করে।

মুক্তিযুদ্ধের প্রথম দিকেই বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দুটি মিশন স্থাপন করে। কলকাতাতেই প্রথম বাংলাদেশ মিশন স্থাপিত হয়। এছাড়া বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) ওয়াশিংটন, নিউইয়র্ক এবং লন্ডনেও বাংলাদেশ মিশন স্থাপন করে। এসব মিশন বাংলাদেশের পক্ষে মিছিল, সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠান, পার্লামেন্ট সদস্যদের সমর্থন আদায় ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে জনমত গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখে।

খ. বহিঃ বিশ্বের ভূমিকা

বাংলাদেশের মুক্তিযুদ্ধে পৃথিবীর বড়ো ও ছোটো অনেক দেশ বিশেষ করে প্রতিবেশী ভারত, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং চীন বিভিন্নভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এসব দেশের মধ্যে ভারত ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীন ছিল পাকিস্তানের পক্ষে।

ভারত

আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে ভারতের অবদান গুরুত্বপূর্ণ। ভারত সরকার ২৫শে মার্চ থেকে সংগঠিত পাকিস্তানি বাহিনীর গণহত্যার নিন্দা করে।

গণহত্যার হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে আসা প্রায় এক কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দেয় এবং তাদের ভরণপোষণের দায়িত্ব নেয়। ভারতের মাটিতে এপ্রিলের শেষ দিকে বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হয় যা নভেম্বর মাস পর্যন্ত চলে। পাশাপাশি কলকাতায় প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনা ও 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' নামে এই সরকারের বেতার কেন্দ্র স্থাপনে ভারত সহায়তা করে।

বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর চার হাজার অফিসার ও জোয়ান প্রাণ বিসর্জন দেন। আমাদের মুক্তিযুদ্ধে সে দেশের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন ও সব ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসে। সরকারের পাশাপাশি ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্করের উদ্যোগে নিউইয়র্কে 'কনসার্ট ফর বাংলাদেশ' এর আয়োজন করা হয়। যুক্তরাজ্যের শিল্পী জর্জ হ্যারিসন এই কনসার্টে অংশ নেন। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার)-এর হাতে তুলে দেওয়া হয়।

সোভিয়েত ইউনিয়ন

আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোভিয়েত ইউনিয়ন প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রেখেছিল। এপ্রিলের শুরুতেই সোভিয়েত প্রেসিডেন্ট পদগর্নি বাংলাদেশে গণহত্যা বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়াকে চিঠি দেন। ৩রা ডিসেম্বর চূড়ান্ত যুদ্ধ শুরু হলে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিরতি বিলম্বিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। উদ্দেশ্য ছিল যৌথবাহিনী যাতে সামরিক বিজয়ের জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ পায়। যৌথবাহিনীকে ঢাকা দখল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো প্রকারে যুদ্ধবিরতির পদক্ষেপকে ঠেকিয়ে রাখাই নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়নের ভেটো দানের উদ্দেশ্য ছিল। তাদের এ উদ্দেশ্য সফল হয়।

যুক্তরাষ্ট্র

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সরকারি নীতি ছিল পাকিস্তানের পক্ষে। প্রথমদিকে অস্ত্র এবং সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানকে সহায়তা করে। তবে নিজ দেশের বিরোধী দলের চাপে যুক্তরাষ্ট্র সরকার ভারতে অবস্থানরত বাঙালি শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা দিয়েছিল। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রচণ্ড ভারত-বিরোধী ও পাকিস্তান-ঘেঁষা নীতি অনুসরণ করতে থাকে। স্বভাবতই তাদের ভূমিকা বাংলাদেশের বিপক্ষে যায়। এ সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানের সমর্থনে ভারতমহাসাগরে তাদের সপ্তম নৌবহর পাঠায়। সোভিয়েত ইউনিয়নও পাল্টা নৌবহর পাঠায়। তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া লক্ষ করে শেষ পর্যন্ত তারা সে নৌবহরকে কাজে লাগায় নি। পাকিস্তানের পরাজয়ের মুখে যুদ্ধ বিরতি ঘটিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে বাধাগ্রঙ্ক করতেও জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের অনেক সদস্য, বিভিন্ন সংবাদপত্র, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদসহ যুক্তরাষ্ট্রের প্রায় সর্বস্তরের জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সাংবাদিক

১৯৭১ সালের ২৫শে মার্চ অপারেশন সার্চলাইট শুরু হওয়ার সময় থেকে বিদেশি সাংবাদিকরা পাকিস্তানিদের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তথ্য সংগ্রহ করতে শুরু করে। তারাই প্রথম বহির্বিশ্বে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও বর্বরতার খবর ছড়িয়ে দেয়। সাইমন ড্রিং এরকমই একজন সাংবাদিক। ১৯৭১ এর মাঝামাঝি সময়ে পাকিস্তান সরকার কিছু বিদেশি সাংবাদিককে নিয়ন্ত্রিতভাবে বাংলাদেশের কোনো কোনো এলাকা সফর করিয়ে তাদের পক্ষে প্রতিবেদন লেখানোর ফন্দি আঁটে। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। নিজ চোখে সব দেখে তারা পাকিস্তানি বাহিনীর বর্বরতা সম্পর্কে অবহিত হয় এবং সত্য কথা লিখে পত্রিকা ও বেতারের মাধ্যমে বিশ্ববাসীকে তা অবহিত করে। এভাবে এন্থনি ম্যাসকারেনহাস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের চাঞ্চল্যকর তথ্য সারা বিশ্বে প্রকাশ করেন। বিবিসির সাংবাদিক মার্ক টালি পুরোটা সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করে গেছেন। এদিকে দেশে অবরুদ্ধ থেকেও অনেক বাঙালি সাংবাদিক ঝুঁকি নিয়ে বিদেশে খবর পাঠিয়েছেন। এজন্য তাদের শত্রুর হাতে চরম মূল্যও দিতে হয়। একাত্তরের শহিদ নিজামউদ্দিন ও নাজমুল হক এরকমই দুজন সাংবাদিক। এছাড়া আকাশবাণী, বিবিসি, ভোয়া প্রভৃতি বেতারকেন্দ্র আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালিয়েছিল। আকাশবাণী কলকাতা থেকে প্রতি রাতে প্রচারিত 'সংবাদ পরিক্রমা' খুবই জনপ্রিয় অনুষ্ঠান ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 'বজ্রকণ্ঠ' ও 'চরমপত্রসহ' বিভিন্ন অনুষ্ঠান শ্রোতাদের মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ - অনন্যা প্রশ্ন

সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি৭ই মার্চের ভাষণ ও স্বাধীনতার প্রস্তুতি২৫শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞস্বাধীনতার ঘোষণামুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠনমুক্তিবাহিনী গঠন ও কার্যক্রমমুক্তিযুদ্ধে বিরোধী শক্তিমুক্তিযুদ্ধে দেশি ও বিদেশি সহযোগিতাযৌথবাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধগণহত্যা ও নির্যাতনপাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ১৯৭০ সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন সম্পর্কে লেখ।১৯৭১ সালে জুলফিকার আলী ভুট্টো কীভাবে রাজনৈতিক সংকট সৃষ্টি করেন?ইয়াহিয়া খান ১লা মার্চ ১৯৭১ কী ঘোষণা করেন?২রা মার্চ ১৯৭১ তারিখে কী ঘটেছিল?১৯৭১-এ ছাত্র সংগ্রাম পরিষদ কীভাবে গঠিত হয়?শাজাহান সিরাজের স্বাধীনতার ইশতেহারের গুরুত্ব উল্লেখ কর।ইয়াহিয়া খান ৬ই মার্চ কী ঘোষণা দেন?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে কোন নির্দেশনা দেন?বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে ইয়াহিয়ার প্রতি কী শর্ত দেন?ইয়াহিয়া খানের নেতৃত্বে সামরিক শাসকরা বঙ্গবন্ধুর দাবিগুলো মেনে নেয়নি কেন?২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা কী করে?অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ?অপারেশন সার্চলাইটের প্রস্তুতি কখন থেকে শুরু হয়?অপারেশন সার্চলাইটের পরিকল্পনার দায়িত্বে কারা ছিলেন?অপারেশন সার্চলাইটের আওতায় কোন স্থাপনাগুলো দখলের পরিকল্পনা করা হয়?২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা প্রথম কোথায় আক্রমণ চালায়? ২৫শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে হত্যাযজ্ঞ চালানো হয়?২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণার পটভূমি সংক্ষেপে লেখ।২৬শে মার্চ কে স্বাধীনতার ঘোষণা দেন এবং কোথা থেকে?মেজর জিয়াউর রহমান ২৭শে মার্চ কী ঘোষণা দেন?স্বাধীনতার ঘোষণার পর দেশের মানুষের মধ্যে কী প্রভাব পড়ে?মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রস্তুতি কেমন ছিল?স্বাধীনতা যুদ্ধে কারা অংশগ্রহণ করে?২৬শে মার্চের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ কর।মুক্তিযুদ্ধের সময়ে গঠিত বাংলাদেশ সরকার কী নামে পরিচিত ছিল?মুজিবনগর সরকার কবে গঠিত হয় এবং কবে শপথ নেয়?মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?মুজিবনগর সরকারে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ভূমিকা উল্লেখ কর। মুজিবনগর সরকারে মন্ত্রিপরিষদে কারা ছিলেন?মুজিবনগর সরকারের কার্যক্রম কীভাবে বিভক্ত ছিল?মুজিবনগর সরকারের বেসামরিক কার্যক্রমের প্রধান উদ্দেশ্য উল্লেখ কর।মুজিবনগর সরকারের সামরিক কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?মুজিবনগর সরকারের অধীনে কী কী মন্ত্রণালয় ছিল?মুজিবনগর সরকার বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল কীভাবে বিভক্ত করে?মুষ্টিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল?মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদে কারা ছিলেন?মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এর কাজ উল্লেখ কর।মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় কী ভূমিকা পালন করে? মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ?মুজিবনগর সরকারের কার্যাবলি উল্লেখ কর।মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এবং চিফ অব স্টাফ কারা ছিলেন।মুক্তিযুদ্ধের সময় সেক্টরগুলোর প্রধান উদ্দেশ্য লেখ।মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর মধ্যে ৭ নম্বর সেক্টরের আওতায় কোন কোন এলাকা ছিল?মুক্তিযুদ্ধকালীন ব্রিগেড ফোর্সগুলো কীভাবে গঠিত হয়েছিল?মুক্তিযুদ্ধকালীন নিয়মিত বাহিনীর ভূমিকা লেখ।মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনী সম্পর্কে সংক্ষেপে লেখ।মুক্তিযুদ্ধে 'এফ.এফ.' বা ফ্রিডম ফাইটার কারা ছিলেন?মুক্তিযুদ্ধের সময় মুজিববাহিনীর ভূমিকা লেখ।আঞ্চলিক বাহিনীর মধ্যে কোন কোন বাহিনী উল্লেখযোগ্য ছিল?মুক্তিযুদ্ধের সময়ে পরিচালিত অপারেশন জ্যাকপট সম্পর্কে কী জান?মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের ভূমিকা উল্লেখ কর।মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা সম্পর্কে লেখ।মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ কোন পক্ষে ছিল?মুক্তিযুদ্ধের সময় গড়ে উঠা বিরোধী সহযোগী সংগঠনগুলো উল্লেখ কর।বিরোধীশক্তি কীভাবে মুক্তিযুদ্ধের প্রতি বাধা সৃষ্টি করেছিল?বিচারপতি আবু সাঈদ চৌধুরী মুক্তিযুদ্ধে কী ভূমিকা পালন করেছিলেন?কোন কোন দেশের বাঙালি কর্মকর্তারা মুক্তিযুদ্ধের পক্ষে যোগ দেন?মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাঙালি মহিলারা কী ভূমিকা পালন করেন?মুক্তিযুদ্ধের পক্ষে মুজিবনগর সরকার কোথায় মিশন স্থাপন করেছিল?কলকাতায় বাংলাদেশ মিশনের ভূমিকা সংক্ষেপে লেখ।লন্ডনে প্রবাসী বাঙালিদের মিছিলে কী প্রভাব পড়েছিল?মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সংক্ষেপে লেখ।মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনীর অবদান উল্লেখ কর।'কনসার্ট ফর বাংলাদেশ' কী এবং এর উদ্দেশ্য লেখ।মুক্তিযুদ্ধে ভারতের জনগণ কীভাবে ভূমিকা রেখেছে?মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লেখ।সোভিয়েত প্রেসিডেন্ট পদগর্নি কীভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখেন?৩রা ডিসেম্বর যুদ্ধ শুরু হলে সোভিয়েত ইউনিয়নের সিদ্ধান্ত কী ছিল?নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন কী পদক্ষেপ গ্রহণ করেছিল?সোভিয়েত ইউনিয়নের ভূমিকার সফলতা কীভাবে প্রতিফলিত হয়?মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রাথমিক অবস্থান বর্ণনা কর।মুক্তিযুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের ভূমিকা বর্ণনা কর।মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর কেন পাঠায়?যুদ্ধবিরতি ঘটানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র কীভাবে মুক্তিযুদ্ধে বাধা দেয়?মুক্তিযুদ্ধের সময় বিদেশি সাংবাদিকদের ভূমিকা সংক্ষেপে লেখ।এন্থনি ম্যাসকারেনহাস মুক্তিযুদ্ধে কী ভূমিকা পালন করেন?দেশি সাংবাদিকরা মুক্তিযুদ্ধে কীভাবে অবদান রাখেন?আকাশবাণী ও বিবিসি মুক্তিযুদ্ধে কী ভূমিকা পালন করে?মুক্তিযুদ্ধকালে কোন বেতার কেন্দ্রের অনুষ্ঠান জনপ্রিয় ছিল?মুক্তিযোদ্ধারা কখন থেকে পাকিস্তানি বাহিনী রাকাবিলা শুরু করে?যৌথবাহিনী কবে এবং কীভাবে গঠিত হয়?পাক-ভারত সর্বাত্মক যুদ্ধ কখন শুরু হয়?যৌথবাহিনী প্রথম কোন শহর দখল করে এবং কবে?১০ই ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভূমিকা উল্লেখ কর।যৌথবাহিনী ১১ থেকে ১২ই ডিসেম্বরের মধ্যে কোন শহরগুলো মুক্ত করে?১২ই ডিসেম্বর ঢাকায় যৌথবাহিনীর কী কার্যক্রম চালানো হয়? ১৪ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর কী অবস্থা ছিল?১৬ই ডিসেম্বর যুদ্ধ বিরতির উদ্দেশ্য সংক্ষেপে লেখ।যৌথবাহিনীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতি সংক্ষেপে লেখ।পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে কখন এবং কোথায়?২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কাদের হত্যা করে?বুদ্ধিজীবী হত্যাকান্ডের পিছনে পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য উল্লেখ কর।চুকনগরে গণহত্যার ঘটনা সম্পর্কে সংক্ষেপে লেখ।৩রা ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কী পরিকল্পনা করে?শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে কোন দিন পালন করা হয়?গণহত্যার বধ্যভূমিগুলো কোথায় অবস্থিত ছিল?১৪ই ডিসেম্বরের শহিদ বুদ্ধিজীবীদের মধ্যে উল্লেখযোগ্য কারা ছিলেন?বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিন কী হয়েছিল?পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন?আত্মসমর্পণ দলিলে কারা স্বাক্ষর করেন?পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ফলে কী ঘটে?১৬ই ডিসেম্বরের গুরুত্ব সংক্ষেপে লেখ।ন্যাপ (NAP)-এর পূর্ণরূপ কী?মিত্রবাহিনী কী?'অপারেশন সার্চলাইট' কী?স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? 'অপারেশন জ্যাকপট' কাকে বলে? 'ব্র্যাক প্লাটুন' কী?বাংলাদেশের গণহত্যা ও বর্বরতার খবর বহির্বিশ্বে প্রথম ছড়িয়ে দেয় কারা?সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কী?নিয়মিত বাহিনী কাকে বলে?কালুরঘাট সম্প্রচার কেন্দ্রের পরবর্তী নামকরণ কী?মুক্তিযুদ্ধে এস ফোর্সের অধিনায়ক কে ছিলেন?ছাত্র সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়?কাদের নিয়ে অনিয়মিত বাহিনী গঠিত হয়?আত্মসমর্পণ দলিলে যৌথবাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন?১৯৭০ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?মুজিবনগর সরকার গঠিত হয় কখন? পাকিস্তানের ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের লক্ষ্যে বাঙালির প্রস্তুতির চিত্র তুলে ধর।মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানের ষড়যন্ত্র ও বাঙালিদের প্রস্তুতি বর্ণনা কর।অপারেশন সার্চলাইটের ভয়াবহ রূপ বর্ণনা কর।মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সংক্ষেপে লেখ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার)-এর পরিচয় দাও।মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছিল?মুক্তিযুদ্ধ সংগঠনে প্রবাসী বাঙালিদের ভূমিকার গুরুত্ব উল্লেখ কর।মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মূল্যায়ন কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ