• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩ খ্রি.) (Regulating (Regulating Act-1773 AD)

ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার লক্ষ্যে ১৬০০ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ২৪ জন পরিচালকের মধ্যে ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথও ছিলেন। পরবর্তীতে এই কোম্পানির প্রতিদ্বন্দ্বী হিসেবে 'মার্চেন্টস অব লন্ডন' নামে আর একটি কোম্পানি ইংল্যান্ডে সৃষ্টি হয়। তারাও ভারতবর্ষে ব্যবসায়ের উদ্দেশ্যে আগমন করে। শীঘ্রই একই দেশের দুটি কোম্পানির মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে ১৭০২ খ্রিষ্টাব্দে দুটি কোম্পানি একত্রিত হয়ে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিতি লাভ করে। এটাই ভারতবর্ষের বহু আলোচিত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বেসরকারি প্রতিষ্ঠান হওয়ায় এর শাসনকার্য পরিচালনা করত ডাইরেক্টর সভা। কিন্তু সময়ের ব্যবধানে ভারতবর্ষে কোম্পানির সাম্রাজ্য বৃদ্ধি পায়। ফলে শাসন ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দেয়। বিশেষ করে ছিয়াত্তরের মন্বন্তরের পর অবস্থা আরও প্রকট হয়। ভারতবর্ষে ব্রিটিশদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তদানীন্তন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লর্ড নর্থ Regulating Act-1773 (নিয়ন্ত্রক আইন) প্রণয়ন করেন। এ আইনের মেয়াদ ছিল ২০ বছর অর্থাৎ ১৭৯৩ সালে এই আইনের মেয়াদ শেষ হবে। এ আইন ভারতবর্ষে শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে এক অগ্রণী ভূমিকা পালন করে। এ আইনের প্রধান ধারাসমূহ-

১। এ আইন বলে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব ডাইরেক্টরের সদস্য সংখ্যা হ্রাস করে ২৪ জন নির্ধারণ করা হয় এবং অংশীদারগণের ভোটদানের ভিত্তিতে ডাইরেক্টরগণ মাত্র চার বছরের জন্য নির্বাচিত হবেন।

২। কোম্পানির শাসন এবং রাজস্ব সংক্রান্ত যাবতীয় বিষয় ব্রিটিশ সরকারকে অভিহিত করতে হতো।

৩। এই অ্যাক্ট বলে গভর্নরকে গভর্নর জেনারেল আখ্যায়িত করা হয় এবং চার জন সদস্য নিয়ে তার শাসন পরিষদ গঠিত হয়। গভর্নর জেনারেল ও পরিষদের সদস্যগণ ডাইরেক্টর সভার সুপারিশক্রমে ইংল্যান্ডের রাজা বা রানি কর্তৃক নিযুক্ত হন।

৪। বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির ওপর গভর্নর জেনারেল ও কাউন্সিলকে যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের ব্যাপারে ক্ষমতা দেওয়া হয়।

৫। একজন প্রধান বিচারপতি এবং অপর তিনজন সাধারণ বিচারপতি নিয়ে ফোর্ট উইলিয়ামে একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।

এই নিয়ামক আইন অনুযায়ী ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন এবং তার শাসন পরিষদের ৪ জন সদস্য নিযুক্ত হন যথাক্রমে (১) ক্লেভারিং (২) কর্নেল মনসন (৩) রিচার্ড বারওয়েল এবং (৪) স্যার ফিল্পি ফ্রান্সিস। প্রধান বিচারপতি নিযুক্ত হন হেস্টিংসের বাল্যবন্ধু স্যার এলিজা ইম্পে। ১৭৭৩ খ্রিষ্টাব্দে প্রণীত রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন ভারতবর্ষের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে এক গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই আইন মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ পার্লামেন্ট ও ভারতীয়দের মধ্যে একটি আপসনামা হিসেবে পরিচিত। রেগুলিটিং অ্যাক্ট দ্বারা আইন, বিচার ও কার্যনির্বাহক ক্ষমতাগুলো সুনির্দিষ্ট করা হয় এবং একটি নতুন প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি রচনা করা হয়।

রেগুলেটিং অ্যাক্ট-এর ত্রুটিসমূহ: ভারতবর্ষে ব্রিটিশদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ১৭৭৩ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার রেগুলেটিং অ্যাক্ট-এর প্রবর্তন করেন। এ রেগুলেটিং অ্যাক্ট ত্রুটিমুক্ত ছিল না। ১৭৭৩ খ্রিষ্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট-এর প্রধান ত্রুটিগুলো তুলে ধরা হলো-

১। এই আইন গভর্নর জেনারেল ও কাউন্সিলের বা সদস্যর ক্ষমতা সুনির্দিষ্ট করে দেয়নি। ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

২। গভর্নর জেনারেল ও সদস্য মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিদ্বয়ের ওপর কিরূপ ক্ষমতা প্রয়োগ করবে তার কোনোরূপ রেখা ছিল না।

৩। এ আইনে গভর্নর জেনারেল এবং সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষমতা সুনির্দিষ্ট না থাকায় পরবর্তীকালে উভয়ের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়।

৪। এ আইনে ভারতে ইংরেজ নাগরিকদের বিচার করার জন্য সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট দেওয়ানি ও শাসন সংক্রান্ত ও দেশীয় নাগরিকদের বিচারে হস্তক্ষেপ শুরু করলে বহু জটিলতা সৃষ্টি হয়।

এসব দোষ ত্রুটি পরবর্তীকালে ১৭৮১, ১৭৮৪ ও ১৭৮৬ খ্রিষ্টাব্দে আইনের দ্বারা সংশোধন করা হয়। ১৭৮৪ খ্রিষ্টাব্দে সংশোধিত আইন পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট কর্তৃক প্রণয়নকৃত এ আইনে ব্রিটিশ মন্ত্রিসভার একজন মন্ত্রীকে ভারত নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি নিযুক্ত করা হয়।

ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল - অনন্যা প্রশ্ন

ওয়ারেন হেস্টিংস নিয়ামক আইন (১৭৭৩ খ্রি.) Warren Hastings: Regulating Act (1773 AD)রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩ খ্রি.) (Regulating (Regulating Act-1773 AD)ইঙ্গ-মহীশূর যুদ্ধ: হায়দার আলী Anglo Mysore War: Haydar Aliপ্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধদ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ (১৭৮০-৮৪ খ্রি.)হায়দার আলীর চরিত্র ও কৃতিত্বহেস্টিংসের বিরুদ্ধে অভিযোগ গঠনহেস্টিংসের পদত্যাগ ও ইম্পিচমেন্টহেস্টিংসের কৃতিত্ব বিচারপিটের ভারত শাসন আইন-১৭৮৪ খ্রিষ্টাব্দ (Pitts Indian Government Act-1784 AD)লর্ড কর্ণওয়ালিশ (১৭৮৬-১৭৯৩ খ্রি.) Lord Cornwallis (1786-1793 AD)চিরস্থায়ী বন্দোবস্ত-১৭৯৩ Permanent Settlement-1793লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি (১৭৯৮-১৮০৫ খ্রি.) Lord Wellesly: Subsidary Alliance Policy (1798-1805 AD)ইঙ্গ-মহীশূর যুদ্ধ: টিপু সুলতান Anglo Mysore War: Tipu Sultanলর্ড কর্ণওয়ালিশ (১৮০৫ খ্রি.) Lord Cornwalis (1805 AD)লর্ড উইলিয়াম বেন্টিংক: সংস্কারসমূহ (১৮২৮-১৮৩৫ খ্রি.) Lord William Bentinck: Reforms (1828-1835 AD)১৮৩৩ খ্রিষ্টাব্দের সনদ আইন Charter Act of 1833 ADস্যার চার্লস মেটকাফ (১৮৩৫ খ্রি.) Sir Charles Metcalfe (1835 AD) AD)লর্ড অকল্যান্ড (১৮৩৬-১৮৪২ খ্রি.) Lord Auckland (1836-1842 AD)লর্ড এলেনবরা (১৮৪২-১৮৪৪ খ্রি.) Lord Ellenborough (1842-1844 AD)লর্ড হার্ডিঞ্জ (১৮৪৫-১৮৪৮ খ্রি.) Lord Hardinge (1845-1848 AD)লর্ড ডালহৌসি (১৮৪৮-১৮৫৬ খ্রি.) Lord Dalhousie (1848-1856 AD)ইংরেজ বিরোধী আন্দোলন Movements Against the Englishহাজী শরীয়তউল্লাহ ও ফরায়েজি আন্দোলন-১৮১৮-১৮৬২ Hazi Shariatullah and Faraizi Movement-1818-1862ওহাবী আন্দোলন: তিতুমীর (১৭৮২-১৮৩১ খ্রি.) Wahabi Movement: Titumeer (1782-1831 AD)১৮৫৭ খ্রিষ্টাব্দের স্বাধীনতা সংগ্রাম Liberation War-1857 ADনিয়ামক আইন (১৭৭৩) বা, রেগুলেটিং অ্যাক্ট বলতে কী বোঝায়?অযোধ্যা নীতিচিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝ?অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝায়?টিপু সুলতান কে ছিলেন? তাঁর পরিচয় দাও।সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা কর।বর্গীস্বত্ববিলোপ নীতি বলতে কী বোঝায়? বর্ণনা কর।ফকির-সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।সন্ন্যাসীওহাবী আন্দোলনএন্ডফিল্ড রাইফেল সম্পর্কে আলোচনা কর।Regulating Act বা নিয়ামক আইন লর্ড নর্থ কত সালে প্রবর্তন করেন?১৭৬৫ সালে লর্ড ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈতশাসন (১৭৭২ সালে) কে রহিত করেন?ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?একসালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?কোন শাসকের বিরুদ্ধে ব্রিটিশ সৈন্য ভাড়ায় খাটানোর অভিযোগ উঠে ছিল?ভারতবর্ষের কোন গভর্নর জেনারেল ইম্পিচমেন্টের সম্মুখীন হয়?কত সালে রোহিলা যুদ্ধ সংঘটিত হয়?রোহিলাদের সরদার কে ছিলেন?কোন সন্ধির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ সমাপ্তি হয়?ইঙ্গ-মারাঠা যুদ্ধ কত সালে সংঘটিত হয়?হায়দার আলীর পুত্র টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন?হায়দার আলী ১৭২১ খ্রিষ্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন?কাকে 'মহীশূরের ব্রঘ্য' বা 'আশার শেষ রশ্মি' বলা হয়?চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে গ্রহণ করেন?রাজা রামমোহন রায় কে ছিলেন?অনুমরণ কী?ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন কে?কে স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন?কাকে ভারতের রেলপথের জনক বলা হয়?বাংলায় সর্বপ্রথম কে জুরি ব্যবস্থা প্রবর্তন করেন?১৮২৯ সালে রাজা রামমোহন রায় কোন ব্রিটিশ শাসকের মাধ্যমে সতীদাহ প্রথা উচ্ছেদ করেন?ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন কোনটি?মজনু শাহ মাস্তান ও ভবানি পাঠক কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন?কখন ফকির সন্ন্যাসী বিদ্রোহ চূড়ান্তভাবে অবসান ঘটে?"জমি আল্লাহর দান, সুতরাং জমিদারদের কর ধার্য করার অধিকার নাই"- উক্তিটি কার?ওহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?'ওহাবী' শব্দের অর্থ কী?কত সালে উড়িষ্যায় পাইক বিদ্রোহ হয়েছিল?হাজী শরীয়তউল্লাহ কে ছিলেন?হাজী শরীয়তউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেল নন্দকুমারের ফাঁসির সাথে জড়িত?হায়দার আলী কোথাকার শাসনকর্তা ছিলেন?ওহাবী আন্দোলনের অনুসারী তিতুমীর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?তিতুমীর ১৮৩১ সালে কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?তিতুমীর কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন?কোন যুদ্ধে ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ সৈন্য ভাড়ায় খাটিয়েছিলেন?কোন ব্রিটিশ শাসক বিচার বিভাগ থেকে রাজস্ব বিভাগ পৃথক করেন?সিপাহি বিদ্রোহ কে দমন করেন?ইঙ্গ-মারাঠা যুদ্ধ কত সালে সংঘটিত হয়?১৮৫৬ সালে কোন বিদ্রোহিরা ব্রিটিশদের তাড়িয়ে 'সত্য যুগ' প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল?মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল?১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?লক্ষ্মীবাই কে ছিলেন?কে বাঁশের কেল্লা নির্মাণ করেন? হাজী শরীয়তউল্লাহর সংস্কার আন্দোলন কি কৃষক আন্দোলনে পরিণত হয়েছিল? ব্যাখ্যা কর।ফরায়েজি আন্দোলন কী? ব্যাখ্যা কর।'বয়কট' আন্দোলন বলতে কী বোঝায়?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ