- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
লর্ড হার্ডিঞ্জ (১৮৪৫-১৮৪৮ খ্রি.) Lord Hardinge (1845-1848 AD)
লর্ড এলেনবরার পর লর্ড হার্ডিঞ্জ ১৮৪৪ খ্রিষ্টাব্দে ভারতবর্ষের গভর্নর জেনারেল নিযুক্ত হন। তিনি শান্তিপ্রিয় এবং সংস্কারক হিসেবে পরিচিতি ছিলেন। তাঁর রাজত্বকালে বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য ব্রিটিশ ভারতের ইতিহাসে এক গৌরবোজ্জল স্থান দখল করে আছে। তাঁর সংস্কারের মধ্যে সতীদাহ প্রথা নিরসনে ব্যাপক প্রচার, শিশু হত্যা নিষিদ্ধ এবং ভারতে প্রথম রেল লাইনের পরিকল্পনা অন্যতম। ব্রিটিশ শাসকদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ভারতীয় জনসাধারণের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেন। (তার নামে বাংলাদেশের পাবনা জেলায় পদ্মা নদীর ওপর ১.৮ কি.মি. দৈর্ঘ্য ইস্পাত নির্মিত হার্ডিঞ্জ রেল সেতু নির্মিত হয়। ১৮৮৯ খ্রিষ্টাব্দে উক্ত সেতুটি তৈরির প্রস্তাব করা হয় এবং ৪ মার্চ ১৯১৫ খ্রিষ্টাব্দে উদ্বোধন করা হয়।) লর্ড হার্ডিঞ্জের প্রচেষ্টায় গঙ্গার খাল খনন এবং শিক্ষা বিস্তারের ব্যাপক কর্মসূচি গৃহীত হয়। উড়িষ্যার পার্বত্য খোন্দজাতির মধ্যে প্রচলিত নরবলি প্রথা নিষিদ্ধ আইন পাস করে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

