• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল
ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইন Indian Government Act of 1935

১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইন ভারতের শাসনতান্ত্রিক বিবর্তনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সাংবিধানিক দলিল। ১৮৬১ থেকে ১৯৩৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতের জন্য যে কয়টি আইন পাস করেন সেগুলোর মধ্যে ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইন সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ একথা নিঃসন্দেহে বলা যায়। ১৯১৯ খ্রিষ্টাব্দের সংস্কার আইন ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষা আংশিকভাবেও পূরণ করতে ব্যর্থ হয়। কংগ্রেসের পক্ষ থেকে নেহেরু রিপোর্ট এবং মুসলিম লীগের পক্ষ থেকে জিন্নাহর ১৪ দফা সবকিছু মিলিয়ে জটিল অবস্থার সৃষ্টি করে। কংগ্রেসের 'আইন অমান্য আন্দোলন' প্রত্যাহার করলে ১৯৩৪ খ্রিষ্টাব্দের যুক্ত কমিটি সম্পর্কিত প্রস্তাবাবলির যথোপযুক্ত রদবদল সাপেক্ষে রিপোর্ট প্রদান করেন। উক্ত রিপোর্টের ভিত্তিতে ব্রিটিশ সরকার ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইন প্রণয়ন করেন।

উল্লেখযোগ্য ধারাসমূহ

১৯১৯ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইনে যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার করেছিল তা ১৯৩৫ খ্রিষ্টাব্দের আইনের মাধ্যমে ফিরিয়ে আনার প্রচেষ্টা করা হয়। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইন অত্যন্ত দীর্ঘ এবং জটিল একটি দলিল।

সুবৃহৎ এই আইনে মোট ধারা ছিল ৩২১টি। নিম্নে এ আইনের প্রধান ধারাসমূহ বর্ণনা করা হলো-

১. যুক্তরাষ্ট্র গঠন: ভারতে প্রচলিত এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ভেঙে ১১টি প্রদেশ ও যোগদানে ইচ্ছুক দেশীয় রাজ্যসমূহ নিয়ে সর্বপ্রথম ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়।

২. যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠা এ আইনে একজন প্রধান বিচারপতি এবং কয়েকজন সহযোগী বিচারপতি নিয়ে যুক্তরাষ্ট্রীয় আদালত গঠনের প্রস্তাব করা হয়। এ আদালতের কাজ ছিল সংবিধানের ব্যাখ্যা দান এবং কেন্দ্র ও প্রদেশের মধ্যে বিরাজমান বিবাদের মীমাংসা করা।

৩. প্রাদেশিক স্বায়ত্তশাসন যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় প্রাদেশিক স্বায়ত্তশাসন একান্ত অপরিহার্য। এই আইনে দ্বৈত শাসন রহিত করা হয় এবং দায়িত্বশীল সরকার প্রবর্তন করা হয়।

৪. প্রাদেশিক আইনসভা গঠন এই আইনে বাংলা, বিহার, আসাম, মুম্বাই, মাদ্রাজ এবং যুক্ত প্রদেশকে দ্বি-কক্ষবিশিষ্ট এবং অন্য ৫টি প্রদেশে এককক্ষবিশিষ্ট আইনসভা গঠন করা হয়।

৫. প্রত্যেক প্রদেশের জন্য গভর্নর পদ সৃষ্টি: এই আইনের মাধ্যমে প্রত্যেক প্রদেশের জন্য গভর্নর পদ সৃষ্টি করা হয়। গভর্নর প্রাদেশিক মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতেন এবং উপেক্ষাও করতে পারতেন।

৬. নতুন প্রদেশের সৃষ্টি এই আইনে সিন্ধু ও উড়িষ্যা নামে দুটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয় এবং অন্যান্য প্রদেশের মতো সমমর্যাদা দেওয়া হয়। ব্রহ্মদেশকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা হয়।

৭. কেন্দ্রীয় দ্বৈতশাসন প্রবর্তন কেন্দ্রীয় বিষয়সমূহকে সংরক্ষিত এবং হস্তান্তরিত এই দু'ভাগে ভাগ করা হয়। সংরক্ষিত বিষয়সমূহকে ৩ জন উপদেষ্টার সাহায্যে গভর্নর জেনারেল তার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করতেন এবং হস্তান্তরিত বিষয়সমূহকে মন্ত্রিসভার সাহায্যে পরিচালনা করতেন।

৮. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা এই আইনের দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার উচ্চ কক্ষের নাম রাষ্ট্রীয় পরিষদ এবং নিম্ন কক্ষের নাম ব্যবস্থা পরিষদ রাখা হয়।

৯. ক্ষমতা বণ্টন: আইনগুলোকে (ক) কেন্দ্রীয় (খ) প্রাদেশিক এবং (গ) যুগ্ম এই তিন ভাগে ভাগ করা হয়। কেন্দ্রীয় বিষয় ছিল দেশরক্ষা, বৈদেশিক, মুদ্রা, ডাক যোগাযোগ সহ ৫৯টি। প্রাদেশিক বিষয় ছিল আইন, শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ সহ ৫৪টি এবং যুগ্ম বিষয় ছিল ফৌজদারি আইন, বিবাহ বিচ্ছেদ, উইলসহ ৩৬টি। কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় সরকারের আওতাভুক্ত ছিল।

১০. ভারত সচিবের ক্ষমতা হ্রাস এই আইনে ভারত সচিবের পরিদর্শন নির্দেশ প্রদান ও নিয়ন্ত্রণমূলক ক্ষমতা উল্লেখ না থাকায় ক্ষমতা হ্রাস পায়।

১১. সাংবিধানিক সংশোধন সংবিধান সংশোধনের ক্ষমতা ভারতে কেন্দ্রীয় আইনসভার পরিবর্তে ব্রিটিশ পার্লামেন্টের ওপর ন্যস্ত করা হয়।

১২. গভর্নর জেনারেলের ক্ষমতা: এই আইনের বলে গভর্নর জেনারেল ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রধান নির্বাহী, ব্রিটিশ রাজার প্রতিনিধি। সুতরাং তার প্রচুর ক্ষমতা ও দায়িত্ব ছিল। ফলে এই আইনে শাসন বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়।

১৩. মুসলমানদের পৃথক নির্বাচন: এই আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং কেন্দ্রীয় আইন পরিষদে একতৃতীয়াংশ মুসলমান প্রতিনিধি প্রেরণের ব্যবস্থা করা হয়।

১৪. উপদেষ্টা সংস্থা গঠন: এই আইনের মাধ্যমে ভারত সচিবের কাউন্সিল বিলুপ্ত করা হয় এবং স্বল্প ক্ষমতাসম্পন্ন উপদেষ্টা গঠন করা হয়।

১৫. রাজপ্রতিনিধির পদ সৃষ্টি: এই আইনে দেশীয় রাজ্যগুলোর ওপর সার্বভৌম ক্ষমতা প্রয়োগের জন্য রাজপ্রতিনিধির পদ সৃষ্টি করা হয়।

১৬. বার্মার পৃথকীকরণ: পূর্বে বার্মা ভারতের সাথে সংযুক্ত ছিল। কিন্তু এই আইনের বলে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়।

সমালোচনা

১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইন ব্রিটিশ কমনওয়েলথে ভারতের শাসনতান্ত্রিক মর্যাদা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দান করেনি। এই আইন মুসলিম লীগ কিংবা কংগ্রেসকে সন্তুষ্ট করতে সক্ষম হয়নি। কংগ্রেস নেতা জওহর লাল নেহেরু এ আইনকে 'অবাঞ্ছিত, অগণতান্ত্রিক, জাতীয়তা বিরোধী এবং দাসত্বের নতুন সনদ' আখ্যায়িত করেন। রাজা গোপাল আচারিয়ার মতে, 'এ আইন দ্বৈতশাসন অপেক্ষাও খারাপ ছিল'। এ.কে. ফজলুল হক এই আইনকে 'না হিন্দুরাজ, না মুসলমানরাজ' বলে সমালোচনা করেন। এ আইন ছিল হতাশাব্যঞ্জক, এতে ডোমিনিয়ন মর্যাদার কথা পর্যন্ত বলা হয়নি। এতদসত্ত্বেও এই আইন দাসত্বের নতুন সনদ নয় বরং ভারতবাসীর দাবি আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি বলিষ্ঠ পদক্ষেপের স্বাক্ষর বহন করে। ভারতের প্রদেশগুলোতে সীমাবদ্ধ আকারে হলেও দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। এই অভিজ্ঞতা পরবর্তীতে স্বাধীন ভারত ও পাকিস্তান প্রতিষ্ঠার কাজে লেগেছিল।

ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল - অনন্যা প্রশ্ন

১৮৫৮ সালের ভারত শাসন আইন (Indian Government Act 1858)ভারত শাসন আইনের প্রক্রিয়া (Procedure of Indian Government Act)লর্ড লিটন (১৮৭৬-১৮৮০ খ্রি.) Lord Lytton (1876-1880 AD.)লর্ড লিটনের আফগান নীতি (Afgan Policy of Lord Liton)লর্ড রিপন (১৮৮০-১৮৮৪ খ্রি.) Lord Ripon (1880-1884 AD.)লর্ড কার্জন (১৮৯৯-১৯০৫ খ্রি.) Lord Curzon (1899-1905 AD.)বঙ্গভঙ্গ-১৯০৫ Partition of Bengal-1905বঙ্গভঙ্গের কারণবঙ্গভঙ্গ বাস্তবায়ননবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে পূর্ব বাংলায় বঙ্গভঙ্গবঙ্গভঙ্গ রদস্বদেশি ও বয়কট আন্দোলন Swadeshi and Boycott Movementবৈপ্লবিক আন্দোলন Revolutionary Movementসংস্কার আন্দোলন Reform Movementsরাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩ খ্রি.) [Raja Ram Mohan Roy (1772-1833 AD)]পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১ খ্রি.) [Pandit Ishwar Chandra Vidyasagar (1820-1891 AD)]স্যার সৈয়দ আহমদ খান ও আলীগড় আন্দোলন (১৮১৭-১৮৯৮ খ্রি.) Sir Syed Ahmed Khan and Aligarh Movement (1817-1898 AD.)আলীগড় আন্দোলন (Aligarh movement)আলীগড় আন্দোলনের প্রভাব (Impact of Aligarh movement)নওয়াব আবদুল লতিফ (১৮২৮-১৮৯১ খ্রি.) Nawab Abdul Latif (1828-1891 AD.)সৈয়দ আমীর আলী (১৮৪৯-১৯২৮ খ্রি.) Sayid Amir Ali (1849-1928 AD.)ভারতীয় জাতীয় কংগ্রেস The Indian National Congressজাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কারণমুসলিম লীগ-১৯০৬ The Muslim League-1906মর্লি-মিন্টো সংস্কার আইন-১৯০৯ Morley-Minto Reform-1909লক্ষ্ণৌ চুক্তি-১৯১৬ The Lucknow Pact-1916মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন-১৯১৯ The Term of the Mont-Ford Reform-1919খিলাফত ও অসহযোগ আন্দোলন (১৯২০-১৯২৪ খ্রি.) The Khilafat and the Non Co-operation Movement (1920-1924 AD.)অসহযোগ আন্দোলন (Non-co-operation movement)যে কারণে খিলাফত ও অসহযোগ আন্দোলনের পরিসমাপ্তি ঘটেবাংলা চুক্তি-১৯২৩ Bengal Pact-1923সাইমন কমিশন-১৯২৭ (Simon Commission-1927)নেহেরু রিপোর্ট-১৯২৮ (Neheru Report-1928)জিন্নাহর চৌদ্দ দফা-১৯২৯ (Fourteen points of Zinnah-1929)গোল টেবিল বৈঠক (Round Table Conference)সাম্প্রদায়িক রোয়েদাদ-১৯৩২ Communal Award-1932১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইন Indian Government Act of 1935দ্বি-জাতিতত্ত্ব-১৯৪০ Theory of Two Nation-1940লাহোর প্রস্তাব-১৯৪০ Lahore Proposal-1940ক্রিপ্স মিশন-১৯৪২ Cripps Mission-1942ভারত ছাড় বা আগস্ট আন্দোলন-১৯৪২ The Quit India or August Movement-1942মন্ত্রী মিশন পরিকল্পনা-১৯৪৬ Cabinet Mission Planing-1946১৯৪৭ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইন Independence Act of India of 1947পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয় Advent of Pakistan and Indiaমহারানি ভিক্টোরিয়া কত তারিখ আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘোষণা করেন?১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ কোন সেনানিবাসে প্রথম শুরু হয়?কত সালে হান্টারের নেতৃত্বে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়?বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা কে ছিলেন?"Vernacular Press Act" কে রহিত করেন?১৮২৮ সালে ব্রহ্মসভা কে প্রতিষ্ঠা করেন?রাজা রামমোহন রায় উইলিয়াম বেন্টিঙ্কের মাধ্যমে কত সালে সতিদাহ প্রথা উচ্ছেদ করেন?"আধুনিক ভারতের জনক" বলা হয় কাকে?রাজা রামমোহন রায় কোথাকার রাজা ছিলেন?হিন্দু সমাজে ১৮৫৬ সালে বিধবা বিবাহ প্রথা কে চালু করেন?মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?'The Spirit of Islam, A Short History of the Saracens' গ্রন্থ দুটির লেখক কে?সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?ইংরেজি বই অনুবাদ করার জন্য 'বিজ্ঞান সমিতি' কে প্রতিষ্ঠা করেন?Mohammadan Literary Society-1886 বা মুসলিম সাহিত্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?লর্ড রিপন শিক্ষা সংস্কারের জন্য ১৮৮২ সালে কোন কমিশন গঠন করেছিলেন?আলীগড় আন্দোলনের নেতৃত্ব দেন কে?'সিপাহি বিদ্রোহের কারণ' ও 'ভারতে রাজভক্ত মুসলমান' গ্রন্থ দুটির লেখক কে?১৮৮৫ সালের ২৫ শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?১৮৮৫ সালে বোম্বাই শহরে যখন ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন?'কাইজার-ই-হিন্দ' কার উপাধি ছিল?ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?ভারতের কোন ভাইসরয় 'ইলবার্ট বিল' প্রণয়ন করেন?কত সালে (ঢাকায়) অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়?মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে হয়?কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?কোন আইনের বলে ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করার অধিকার প্রাপ্ত হন?কত সালে বঙ্গভঙ্গ করা হয়?বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?কে পূর্ববঙ্গে বঙ্গভঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন?স্বদেশি ও বয়কট আন্দোলনের সময়কাল কত?'অনুশিল সমিতি' ও 'যুগান্তর পার্টি কোন ধরনের সমিতি?মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার কোন সংগ্রামের সাথে জড়িত ছিলেন?"সিমলা ডেপুটেশন কার নেতৃত্বে এবং কত সালে প্রতিষ্ঠিত হয়?লক্ষ্ণৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?ব্রিটিশ সরকার কখন রাওলাট আইন পাশ করে?কোন আইন দ্বারা সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়?জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড (অমৃতসরে) কত সালে সংগঠিত হয়?১৯২০ সালের কত তারিখ খিলাফত দিবস পালিত হয়?১৯২০ সালে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন কে?চৌরি চৌরা ঘটনা কী?বাংলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?১৯২৭ সালের সাইমন কমিশনকে বিদ্রূপ করে কী নামে অভিহিত করা হয়?নেহেরু রিপোর্ট কত সালে পেশ করা হয়?কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?কার নেতৃত্বে 'মন্ত্রী মিশন পরিকল্পনা-১৯৪৬' ভারতে আগমন করে?কোন তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে?ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?কত তারিখ পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করে?ভারতে দুটি শক্তির অস্তিত্ব লক্ষণীয়- একটি সরকার অপরটি কংগ্রেস- কার মন্তব্য?মহাত্মা গান্ধীর পুরো নাম কী?পাকিস্তান নামের উদ্ভাবক কে?বাংলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?মহারানি ভিক্টোরিয়া ভারতের ইতিহাসে বিখ্যাত কেন?ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।বৈপ্লবিক আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।আলীগড় আন্দোলন বলতে কী বোঝ?লক্ষ্ণৌ চুক্তির তাৎপর্য ব্যাখ্যা কর।খিলাফত আন্দোলন কী?সাম্প্রদায়িক রোয়েদাদ বলতে কী বোঝায়?বাংলা চুক্তি বলতে কী বোঝ?গোলটেবিল বৈঠক বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।আলীগড় আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ব্যাখ্যা কর।১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব কী ছিল?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ