• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ভূগোল ও পরিবেশ
ভূগোল ও পরিবেশ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভূগোলের ধারণা (Concept of Geography)

আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি 'Geography' শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোসথেনিস প্রথম 'Geography' শব্দ ব্যবহার করেন। 'Geo' ও 'graphy' শব্দ দু'টি মিলে হয়েছে 'Geography"। Geo' শব্দের অর্থ 'ভূ' বা পৃথিবী এবং 'graphy' শব্দের অর্থ বর্ণনা। সুতরাং 'Geography' শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। বৃটিশ ভূগোলবিদ অধ্যাপক ম্যাকনি (Professor E. A Macnee) মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তাঁর মতে, ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকান্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। বৃটিশ ভূগোলবিদ ডাডলি স্ট্যাম্পের (Professor L. Dudley Stamp) মতে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। জার্মান ভূগোলবিদ কার্ল রিটার (Professor Carl Ritter) ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান ।

বিখ্যাত মার্কিন ভূগোলবিদ অধ্যাপক রিচার্ড হার্টশোন (Professor Richard Hartshorne ) বলেন, পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি ১৯৬৫ সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। এর মতে, পৃথিবীপৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল।

আধুনিক ভূগোল শাস্ত্রের প্রতিষ্ঠাতা জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ফন হামবোল্টের ( Alexander von Humbolt) মতে, ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান; প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত।

মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ-নদী, সাগর ও খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন। ঘরবাড়ি, অফিস-আদালত, রাস্তাঘাট, শহর-বন্দর নির্মাণ ইত্যাদি প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়। খাল, বিল ও পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকারণ উদঘাটন করা। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে, সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল ।

পূর্ববর্তী

ভূগোল ও পরিবেশ - অনন্যা প্রশ্ন

ভূগোলের ধারণা (Concept of Geography)ভূগোলের পরিধি (Scope of geography)পরিবেশের ধারণা (Concept of Environment )আমাদের বাসভূমি কী?পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবনধারা কেমন?পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কী রয়েছে?প্রকৃতির বিজ্ঞান এবং পরিবেশ ও সমাজের বিজ্ঞান কী?মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা কী?প্রথম Geography কথাটি কে ব্যবহার করেন?Geography কথাটির অর্থ কী?“মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলে ভূগোল।” এই সংজ্ঞাটি কে দিয়েছেন?“পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল।” এই উক্তিটি কে করেছেন?ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন?“পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।” এই সংজ্ঞাটি কে দিয়েছেন?যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কখন ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন?মানুষ ও পরিবেশের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে?মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কী রয়েছে?পরিবেশ কীভাবে তৈরি হয়?জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে কী বলে?পরিবেশ কীভাবে পরিবর্তিত হয়?পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ মানুষের কীকে প্রভাবিত করে?ভূগোলের প্রধান কাজ কী?“জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।” এই উক্তিটি কে করেছেন?নগরের উৎপত্তি, বিকাশ, শ্রেণিবিভাগ কোন ভূগোলে আলোচিত হয়?প্রাকৃতিক পরিবেশ কী নিয়ে গঠিত?মানুষের তৈরি পরিবেশ কী?পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব সম্পর্কে কোথায় জানা যায়?নগ্নীভবন ও ক্ষয়ীভবন সম্পর্কে কোথায় জানা যায়?পৃথিবীর জন্ম ও জীবজগৎ সম্পর্কে কোথায় জানা যায়?সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও জোয়ারভাটা সম্পর্কে কোথায় জানা যায়?প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্পর্কে কোথায় জানা যায়?“পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়।” এই উক্তিটি কে করেছেন?পরিবেশের উপাদান কয়টি?পরিবেশের প্রকার কয়টি?প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশকে কী বলে?আবাসভূমিতে কী কী পরিবেশ রয়েছে?প্রাকৃতিক পরিবেশে কী কী উপাদান রয়েছে?পূর্বে ভূগোলের প্রধান দুটি ভাগ কী ছিল?প্রাকৃতিক ভূগোলে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়?অর্থনৈতিক ভূগোলে কী কী বিষয় আলোচিত হয়?ভূগোলের সকল শাখার সাথে কী অঙ্গাঙ্গিভাবে জড়িত?ভূবিজ্ঞানে কোন ধরনের পরিবেশ সমান গুরুত্ব বহন করে?ভূগোল ও পরিবেশকে কী বলা হয়?পৃথিবীর জন্মলগ্ন থেকে জীবজগতের উদ্ভব সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা কোথায় অর্জন করা যায়?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ