• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ভূগোল ও পরিবেশ
ভূগোল ও পরিবেশ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পরিবেশের ধারণা (Concept of Environment )

মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর, বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ঐ জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের (Arms) মতে, জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।

পার্ক (C. C. Park) বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। যেমন- শুরুতে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ ও প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ। পরবর্তীকালে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলি। ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ।

পরিবেশের উপাদান (Elements of Environment) : পরিবেশের উপাদান দুই প্রকার; যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে এবং মৃত্যু আছে তাদের বলে জীব। গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর,, আলো, উষ্ণতা ও আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ।

কাজ : পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন কর ।

পরিবেশের প্রকারভেদ (Types of Environment) : পরিবেশ দুই প্রকার। ভৌত বা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ, তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার- আচরণ, উৎসব-অনুষ্ঠান, রীতি-নীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তা হলো সামাজিক পরিবেশ।

ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ( Importance of studying geography and environment) ভূগোল ও পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায় -

  • পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ
  • পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি, এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য
  • পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন
  • পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে।
  • প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা
  • পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব
  • প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন
  • সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা।

ভূগোল ও পরিবেশ - অনন্যা প্রশ্ন

ভূগোলের ধারণা (Concept of Geography)ভূগোলের পরিধি (Scope of geography)পরিবেশের ধারণা (Concept of Environment )আমাদের বাসভূমি কী?পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবনধারা কেমন?পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কী রয়েছে?প্রকৃতির বিজ্ঞান এবং পরিবেশ ও সমাজের বিজ্ঞান কী?মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা কী?প্রথম Geography কথাটি কে ব্যবহার করেন?Geography কথাটির অর্থ কী?“মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলে ভূগোল।” এই সংজ্ঞাটি কে দিয়েছেন?“পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল।” এই উক্তিটি কে করেছেন?ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন?“পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।” এই সংজ্ঞাটি কে দিয়েছেন?যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কখন ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন?মানুষ ও পরিবেশের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে?মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কী রয়েছে?পরিবেশ কীভাবে তৈরি হয়?জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে কী বলে?পরিবেশ কীভাবে পরিবর্তিত হয়?পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ মানুষের কীকে প্রভাবিত করে?ভূগোলের প্রধান কাজ কী?“জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।” এই উক্তিটি কে করেছেন?নগরের উৎপত্তি, বিকাশ, শ্রেণিবিভাগ কোন ভূগোলে আলোচিত হয়?প্রাকৃতিক পরিবেশ কী নিয়ে গঠিত?মানুষের তৈরি পরিবেশ কী?পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব সম্পর্কে কোথায় জানা যায়?নগ্নীভবন ও ক্ষয়ীভবন সম্পর্কে কোথায় জানা যায়?পৃথিবীর জন্ম ও জীবজগৎ সম্পর্কে কোথায় জানা যায়?সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও জোয়ারভাটা সম্পর্কে কোথায় জানা যায়?প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্পর্কে কোথায় জানা যায়?“পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়।” এই উক্তিটি কে করেছেন?পরিবেশের উপাদান কয়টি?পরিবেশের প্রকার কয়টি?প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশকে কী বলে?আবাসভূমিতে কী কী পরিবেশ রয়েছে?প্রাকৃতিক পরিবেশে কী কী উপাদান রয়েছে?পূর্বে ভূগোলের প্রধান দুটি ভাগ কী ছিল?প্রাকৃতিক ভূগোলে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়?অর্থনৈতিক ভূগোলে কী কী বিষয় আলোচিত হয়?ভূগোলের সকল শাখার সাথে কী অঙ্গাঙ্গিভাবে জড়িত?ভূবিজ্ঞানে কোন ধরনের পরিবেশ সমান গুরুত্ব বহন করে?ভূগোল ও পরিবেশকে কী বলা হয়?পৃথিবীর জন্মলগ্ন থেকে জীবজগতের উদ্ভব সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা কোথায় অর্জন করা যায়?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ