• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ভূগোল ও পরিবেশ
ভূগোল ও পরিবেশ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভূগোলের পরিধি (Scope of geography)

বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা-ধারণার বিকাশ এবং সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণিবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে।

ভূগোলের শাখা (Branches of geography)

ভূগোলের শাখা

(ক) প্রাকৃতিক ভূগোল (Physical geography) : ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে, তাকে প্রাকৃতিক ভূগোল বলে । পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়।

১। ভূমিরূপবিদ্যা (Geomorphology) : ভূমিরূপবিদগণ একটি গ্রহের নগ্নীভবন এবং ক্ষয়ীভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে ।

২। জলবায়ুবিদ্যা (Climatology) : জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার ধরন এবং পৃথিবীতে এর প্রভাব সম্পর্কে আলোচনা করে ।

৩। জীবভূগোল ( Biogeography) : পৃথিবীপৃষ্ঠের প্রাণিজগৎ এবং উদ্ভিদের বণ্টন নিয়ে জীবভূগোল আলোচনা করে ।

৪। মৃত্তিকা ভূগোল (Soil geography) : মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বণ্টন ও বিন্যাস সম্পর্কে আলোচনা করে ।

৫। সমুদ্রবিদ্যা (Oceanography ) : পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশ সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়।

(খ) মানবভূগোল ( Human geography) : পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকারণ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয় ।

১। অর্থনৈতিক ভূগোল ( Economic geography) : প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে, তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এসব কাজ হলো কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা ইত্যাদি ।

২। জনসংখ্যা ভূগোল (Population geography) : জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি, তার কার্যকারণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয় ।

৩। আঞ্চলিক ভূগোল (Regional geography) : অঞ্চলভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবনধারণ প্রণালি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয় ।

৪। রাজনৈতিক ভূগোল (Political geography) : রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়।

৫। সংখ্যাতাত্ত্বিক ভূগোল (Quantitative geography) : ভুগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। এছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্যান্য শাখায় ব্যবহার করা হয়। কিন্তু কিছু ভূগোলবিদ শুধু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে বিশেষজ্ঞ হন ।

৬। পরিবহন ভূগোল ( Transport geography) : পরিবহন ভূগোলবিদরা সরকারি, বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষ ও পণ্যের একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে ।

৭। নগরভূগোল (Urban geography) : ভুগোলের এ শাখায় নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণিবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীর বস্তি ইত্যাদি বিষয় চর্চা করা হয়।

৮। দুর্যোগ ব্যবস্থাপনা (Disaster management) : দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় ।

ভূগোলকে যত ভাগেই বিভক্ত করা হোক না কেন, সকল ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গাঙ্গীভাবে জড়িত। বর্তমানে ভূগোল ও পরিবেশ সম্পৃক্ত করে পড়ানো হয়। প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশই ভূগোলবিজ্ঞানে সমান গুরুত্ব বহন করে।

ভূগোল ও পরিবেশ - অনন্যা প্রশ্ন

ভূগোলের ধারণা (Concept of Geography)ভূগোলের পরিধি (Scope of geography)পরিবেশের ধারণা (Concept of Environment )আমাদের বাসভূমি কী?পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবনধারা কেমন?পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কী রয়েছে?প্রকৃতির বিজ্ঞান এবং পরিবেশ ও সমাজের বিজ্ঞান কী?মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা কী?প্রথম Geography কথাটি কে ব্যবহার করেন?Geography কথাটির অর্থ কী?“মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলে ভূগোল।” এই সংজ্ঞাটি কে দিয়েছেন?“পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল।” এই উক্তিটি কে করেছেন?ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন?“পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।” এই সংজ্ঞাটি কে দিয়েছেন?যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কখন ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন?মানুষ ও পরিবেশের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে?মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কী রয়েছে?পরিবেশ কীভাবে তৈরি হয়?জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে কী বলে?পরিবেশ কীভাবে পরিবর্তিত হয়?পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ মানুষের কীকে প্রভাবিত করে?ভূগোলের প্রধান কাজ কী?“জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।” এই উক্তিটি কে করেছেন?নগরের উৎপত্তি, বিকাশ, শ্রেণিবিভাগ কোন ভূগোলে আলোচিত হয়?প্রাকৃতিক পরিবেশ কী নিয়ে গঠিত?মানুষের তৈরি পরিবেশ কী?পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব সম্পর্কে কোথায় জানা যায়?নগ্নীভবন ও ক্ষয়ীভবন সম্পর্কে কোথায় জানা যায়?পৃথিবীর জন্ম ও জীবজগৎ সম্পর্কে কোথায় জানা যায়?সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও জোয়ারভাটা সম্পর্কে কোথায় জানা যায়?প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্পর্কে কোথায় জানা যায়?“পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়।” এই উক্তিটি কে করেছেন?পরিবেশের উপাদান কয়টি?পরিবেশের প্রকার কয়টি?প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশকে কী বলে?আবাসভূমিতে কী কী পরিবেশ রয়েছে?প্রাকৃতিক পরিবেশে কী কী উপাদান রয়েছে?পূর্বে ভূগোলের প্রধান দুটি ভাগ কী ছিল?প্রাকৃতিক ভূগোলে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়?অর্থনৈতিক ভূগোলে কী কী বিষয় আলোচিত হয়?ভূগোলের সকল শাখার সাথে কী অঙ্গাঙ্গিভাবে জড়িত?ভূবিজ্ঞানে কোন ধরনের পরিবেশ সমান গুরুত্ব বহন করে?ভূগোল ও পরিবেশকে কী বলা হয়?পৃথিবীর জন্মলগ্ন থেকে জীবজগতের উদ্ভব সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা কোথায় অর্জন করা যায়?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ