• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ফরাসি বিপ্লব
ফরাসি বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ষোড়শ লুই (Sixteen Louis 1754-1793) (১৭৫৪-১৭৯৩ খ্রিষ্টাব্দ)

ষোড়শ লুই (Sixteen Louis 1754-1793) (১৭৫৪-১৭৯৩ খ্রিষ্টাব্দ)

তিনি বুরবোঁ রাজবংশের স্বৈরাচারী রাজা ছিলেন। তিনি অলস, ইন্দ্রিয়পরায়ণ ও ব্যক্তিত্বহীন ছিলেন। তিনি সুন্দরী ও অহংকারী পত্নী অস্ট্রিয়ার রাজকুমারী মেরি আঁতোয়ানেত দ্বারা পরিচালিত হতেন। সঠিক সিদ্ধান্ত গ্রহণেও তিনি ব্যর্থ ছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিলেও ভূমিদাস প্রথার বিলুপ্তি, টেইলি কর প্রত্যাহার, অক্যাথলিকদের প্রতি সহনশীল নীতি অবলম্বনে তিনি সফলতার পরিচয় দেন। তার সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ফরাসি বিপ্লব, যার জন্য তাকে অধিক দায়ী করা হয়। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দীর্ঘদিনের চলমান ত্রুটিপূর্ণ প্রথার সংস্কারসাধনে ব্যর্থ হওয়ায় তাকে এ বিপ্লবের সম্মুখীন হতে হয়। এ বিপ্লবের প্রথম দিকে ১৭৮৯ খ্রিষ্টাব্দের ১৪ই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটে, যা স্বৈরতন্ত্রের পতনকেই নির্দেশ করে।

১৭৯৩ খ্রিষ্টাব্দের ২১শে জানুয়ারি হাজার হাজার জনতার সম্মুখে তাকে গিলোটিনে শিরশ্ছেদ করা হয়। তার মৃত্যুর মাধ্যমে ফ্রান্সে হাজার বছরের চলমান রাজতন্ত্র শাসনের অবসান ঘটে।'

পূর্ববর্তী

ফরাসি বিপ্লব - অনন্যা প্রশ্ন

ষোড়শ লুই (Sixteen Louis 1754-1793) (১৭৫৪-১৭৯৩ খ্রিষ্টাব্দ)রানি মেরি আঁতোয়ানেত (Queen Marie Antoinette 1755-1793) (১৭৫৫-১৭৯৩ খ্রিষ্টাব্দ)প্রাক-বিপ্লব ফ্রান্সফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণফরাসি বিপ্লবের সামাজিক কারণফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণইংল্যান্ড ও আমেরিকার বিপ্লবের প্রভাবফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানফরাসি বিপ্লবের ঘটনাপ্রবাহফরাসি বিপ্লবের ফলাফলফরাসি বিপ্লবের প্রভাবনেপোলিয়ন বোনাপার্ট ও ফরাসি বিপ্লববুরবোঁএস্টেট (Estate)বুর্জোয়াবুদ্ধিজীবীসর্বহারা শ্রেণিমার্কান্টাইলবাদফিজিওক্র্যাটক্যাপিটালিস্টলেত্রে ডি ক্যাশে প্রথম এস্টেট দ্বিতীয় এস্টেটতৃতীয় এস্টেটটেনিস কোর্ট শপথবাস্তিল দুর্গসাসপেনসিভ ভেটো সন্ত্রাসের রাজত্বমুক্তির স্বৈরতন্ত্রপিলনিজের ঘোষণাধর্ম মীমাংসা নীতি (Concordate of 1801)স্টেটস জেনারেল প্রত্যক্ষ করটেইলি (ভূমিকর)ডিংটিয়েমে (সম্পত্তি কর)পরোক্ষ করএনসাইক্লোপিডিয়া তুর্গোনেকার গিরোন্ডিস্ট দলজেকোবিন দলগিলোটিনকোড নেপোলিয়নলিজিয়ন অব অনার ডাইরেক্টরি শাসনকনসুলেট শাসন

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ