• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ফরাসি বিপ্লব
ফরাসি বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

গিরোন্ডিস্ট দল

আধুনিককালে যে রাজনৈতিক দলব্যবস্থা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিদ্যমান, বিপ্লবী ফ্রান্সে সেরকম কোনো রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ হয়নি। ন্যাশনাল কনভেনশনে (আইনসভায়) ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম প্রদেশ গিরোন্ডি থেকে যারা নির্বাচিত হতেন তাদের গিরোন্ডিস্ট বলা হতো। কাজেই গিরোন্ডিস্ট আধুনিক অর্থে কোনো রাজনৈতিক দল নয়, এদের গোষ্ঠী বলাই শ্রেয়। কয়েকজন বিপ্লবী দ্বারা এটি পরিচালিত হতো। গিরোডিস্ট নেত্রী ছিলেন মাদাম রোল্যান্ড। কখনো এটাকে ডানটনের দল আবার কখনো ব্রিসোর দল বলা হতো। বুর্জোয়া অর্থাৎ, সাংবাদিক, শিল্পপতি, আইনজীবী দ্বারা এটা পরিচালিত হতো।' এরা সমাজতান্ত্রিক গণতন্ত্রের পরিবর্তে রাজনৈতিক গণতন্ত্র, অর্থাৎ প্রজাতন্ত্র অধিক পছন্দ করত। তারা মনে করত, যুদ্ধের মধ্য দিয়েই ফরাসি বিপ্লবের আদর্শ ও কর্মসূচি ইউরোপে বিস্তার লাভ করবে। এ নীতির বিরোধিতা করেন জেকোবিন দলের বিপ্লবী নেতা রোবস্পিয়ার। ১৭৯৩ খ্রিষ্টাব্দে জেকোবিনরা রোবস্পিয়ারের নেতৃত্বে ন্যাশনাল কনভেনশনে একক আধিপত্য বিস্তার করে এবং গিরোন্ডিস্টদের বিতাড়িত করে।

ফরাসি বিপ্লব - অনন্যা প্রশ্ন

ষোড়শ লুই (Sixteen Louis 1754-1793) (১৭৫৪-১৭৯৩ খ্রিষ্টাব্দ)রানি মেরি আঁতোয়ানেত (Queen Marie Antoinette 1755-1793) (১৭৫৫-১৭৯৩ খ্রিষ্টাব্দ)প্রাক-বিপ্লব ফ্রান্সফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণফরাসি বিপ্লবের সামাজিক কারণফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণইংল্যান্ড ও আমেরিকার বিপ্লবের প্রভাবফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানফরাসি বিপ্লবের ঘটনাপ্রবাহফরাসি বিপ্লবের ফলাফলফরাসি বিপ্লবের প্রভাবনেপোলিয়ন বোনাপার্ট ও ফরাসি বিপ্লববুরবোঁএস্টেট (Estate)বুর্জোয়াবুদ্ধিজীবীসর্বহারা শ্রেণিমার্কান্টাইলবাদফিজিওক্র্যাটক্যাপিটালিস্টলেত্রে ডি ক্যাশে প্রথম এস্টেট দ্বিতীয় এস্টেটতৃতীয় এস্টেটটেনিস কোর্ট শপথবাস্তিল দুর্গসাসপেনসিভ ভেটো সন্ত্রাসের রাজত্বমুক্তির স্বৈরতন্ত্রপিলনিজের ঘোষণাধর্ম মীমাংসা নীতি (Concordate of 1801)স্টেটস জেনারেল প্রত্যক্ষ করটেইলি (ভূমিকর)ডিংটিয়েমে (সম্পত্তি কর)পরোক্ষ করএনসাইক্লোপিডিয়া তুর্গোনেকার গিরোন্ডিস্ট দলজেকোবিন দলগিলোটিনকোড নেপোলিয়নলিজিয়ন অব অনার ডাইরেক্টরি শাসনকনসুলেট শাসন

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ