- হোম
- একাডেমি
- সাধারণ
- ষষ্ঠ শ্রেণি
- মিনু (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মিনু (পাঠ-পরিচিতি)
বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এ সমাজ। কেউ সুস্থ, কেউবা পুরো সুস্থ নয়। আমাদের সমাজে প্রায়ই বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার মা-বাবা নেই। তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূর-সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালোলাগে। মিনু তার এক মাসিমার কাছ থেকে জেনেছে যে, তার বাবা বিদেশে থাকে। কোনো একদিন সে মিনুর কাছে ফিরে আসবে। এরই মধ্যে পাশের বাড়িতে কোনো এক প্রবাসী পিতার আগমন হয়। ঐদিনই বাড়ির কাঁঠাল গাছটার সরু ডালে একটা হলদে পাখি এসে বসে। এরপর থেকে মিনু বিশ্বাস করতে থাকে সেই সরু ডালে আবার যেদিন হলদে পাখি এসে বসবে, সেদিন তার বাবাও আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে থাকে এই কিশোরী। মিনু অবসর পেলেই রোজ একবার ছাদে ওঠে। হলদে পাখি খুঁজতে ওই গাছটার সরু ডালের দিকে চেয়ে থাকে। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না- এই কষ্ট তার একান্ত নিজস্ব। তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে।
মিনু (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

