- হোম
- একাডেমি
- সাধারণ
- ষষ্ঠ শ্রেণি
- মিনু (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বলাইচাঁদ মুখোপাধ্যায় (লেখক-পরিচিতি)
বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি ১৮৯৯ খ্রিষ্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি তাঁর আগ্রহ ছিল ব্যাপক। তিনি তাঁর গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ-রসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। বাস্তবজীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হলো: বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্যলোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি বেশ কিছু উপন্যাস, নাটক আর কাব্যও লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে 'পদ্মভূষণ' (ভারত) উপাধি প্রদান করা হয়। ১৯৭৯ খ্রিষ্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন।
মিনু (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

