• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • মিনু (গদ্য)
মিনু (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মিনু (বহুনির্বাচনি প্রশ্ন)

১. মিনুর সই কে?
ক. চাঁদ
খ. সূর্য
গ. মঙ্গল গ্রহ
ঘ. শুকতারা

২. 'মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে- এখানে 'দূর বিদেশ' বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. গ্রহ
গ. পরপার
খ. অজানা দেশ
ঘ. আকাশ

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে উঠে 'মা' 'মা' বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়।

৩. উদ্দীপকটিতে 'মিনু' গল্পের কোন বিষয়টি লক্ষ করা যায়?
ক. আত্মীয়ের অনাদর অবহেলা
খ. প্রিয়জনের প্রতি মমত্ববোধ
গ. প্রকৃতির প্রতি আকর্ষণ
ঘ. শারীরিক অক্ষমতা

৪. উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য-
i. প্রকৃতিই হলো শ্রেষ্ঠ আশ্রয়
ii. স্বাভাবিকতা জীবনে অপরিহার্য
iii. পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে
কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ