• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

আগের পাঠে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির (Information and Communication Technology-ICT) এমন দুটি উদাহরণ দিয়েছি যেগুলো আমরা সবাই জেনে হোক না জেনে হোক কোনো না কোনোভাবে ব্যবহার করেছি। এই পাঠে আমরা আরও নতুন কিছু ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানব।

শিক্ষা: একজন শিক্ষার্থীর কাছে সবচেয়ে আনন্দের ধ্বনি কী বলতে পারবে? অনেকেই অনেক কিছুই বলতে পারে, কিন্তু সবাই জানে স্কুলের শিক্ষার্থীর জন্যে সেটা হচ্ছে ছুটির ঘণ্টা। স্কুলে ছুটির ঘণ্টা বাজলে পৃথিবীর সকল শিক্ষার্থী আনন্দ প্রকাশ করে। যাঁরা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন তাঁরাও সেটা জানেন। তাই সব সময় চেষ্টা করেন কীভাবে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন একটু হলেও বেশি আনন্দময় করা যায়। লেখাপড়ার ব্যাপারে যখন থেকে আইসিটি ব্যবহার শুরু হয়েছে তখন হঠাৎ করে সেই কাজটি সহজ হতে শুরু করেছে। এখন শুধু সারাক্ষণ শিক্ষকের বক্তৃতা শুনতে হবে না, মাথা গুঁজে কোনো কিছু মুখস্থ করতে হবে না। এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায়, বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা যায়, এমনকি পরীক্ষার খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারে পরীক্ষা দেওয়া যায়। এখন ব্যাগ বোঝাই করে পাঠ্য বই নিয়ে যেতে হয়। কিছুদিন পর হয়তো তার প্রয়োজন হবে না। একটা ই-বুক ডিভাইসে (যার মাধ্যমে কোনো পুস্তকের সফটকপি পড়া হয়) শিক্ষার্থীরা শুধু যে তার পাঠ্য বই রাখতে পারবে তা নয়; লাইব্রেরির কয়েক হাজার বই পর্যন্ত রাখতে পারবে।

চিকিৎসা: আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাও করা যায় না। আগে কারও অসুখ হলে ডাক্তাররা রোগীর নানা ধরনের উপসর্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রোগ নির্ণয় করতেন। এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়। শুধু তাই নয়, কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায়, তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ করা সম্ভব। দূর থেকে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্যসেবা দেওয়া যায়। সেটার নাম দেওয়া হয়েছে টেলিমেডিসিন, যেটা আমাদের দেশেও শুরু হয়েছে।

বিজ্ঞান ও গবেষণা: সম্ভবত আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞানে ও গবেষণায়। আইসিটির কারণে এখন বিজ্ঞানীরা গবেষণার জটিল কাজ অনেক সহজে করে ফেলতে পারেন। আমাদের দেশের বিজ্ঞানীরাও যখন পাটের জিনোম বের করেছিলেন তখন তাঁরা আইসিটির ব্যবহার করেছিলেন।

কৃষি: আমাদের দেশ হচ্ছে একটি কৃষিনির্ভর দেশ, আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। আইসিটি ব্যবহারের ফলে আমাদের দেশের চাষিরা কৃষিতে সুফল পাচ্ছে। রেডিয়ো টেলিভিশনে কৃষি নিয়ে অনুষ্ঠান হচ্ছে, ইন্টারনেটে কৃষির ওপর ওয়েবসাইট তৈরি হয়েছে, এমনকি চাষিরা মোবাইল ফোনে কৃষি কল সেন্টারে ফোন করেও কৃষি সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে।

পরিবেশ আর আবহাওয়া: আমাদের দেশে এক সময় ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যেত। ১৯৭০ সালে প্রলয়ংকরী একটা ঘূর্ণিঝড়ে এই দেশে প্রায় ৫ লক্ষ লোক মারা গিয়েছিল। বাংলাদেশে এখন ঘূর্ণিঝড়ে আগের মতো এতবেশি মানুষ মারা যায় না; তার কারণ আইসিটি ব্যবহার করে অনেক আগেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। আবার রেডিয়ো টেলিভিশনে উপকূলের মানুষকে সতর্ক করে দেওয়া যায়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি - অন্যান্য প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণাতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণাউপাত্ত ও তথ্যতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারতথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বুঝায়?ইন্টারনেট কী? ব্যাখ্যা কর।তথ্য প্রযুক্তি কী? উদাহরণ দাও।তারবিহীন মাধ্যম বলতে কী বুঝায়?গ্লোবাল ভিলেজ বলতে কী বুঝায়?আমাদের প্রিয় দেশটাকেই আমরা ডিজিটাল করে ফেলব- এর অর্থ কী?কম্পিউটার কী এবং এটি কীভাবে কাজ করে?তথ্য কীভাবে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?উপাত্ত বা ডাটা কী? উপাত্ত কী ধরনের হতে পারে?ইনফরমেশন কী? ব্যাখ্যা কর।ডাটা এবং ইনফরমেশন এর মধ্যে পার্থক্য কী?কম্পিউটারের আকারগত পরিবর্তন কীভাবে ঘটছে?কম্পিউটারের ক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কোনটি?সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কুফল কী?বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের ওপর কী প্রভাব ফেলে?কম্পিউটার গেম খেলার পক্ষে যুক্তি লিখ।কম্পিউটার গেম খেলার বিপক্ষে যুক্তি লিখ।শিক্ষাক্ষেত্রে আইসিটি কীভাবে শিক্ষার্থীদের জন্য সুবিধা তৈরি করেছে?ই-বুক ডিভাইস কীভাবে শিক্ষার্থীদের জন্য উপকারী?আইসিটি কীভাবে শিক্ষাজীবনকে আনন্দময় করেছে?আইসিটি চিকিৎসা ক্ষেত্রে কী পরিবর্তন এনেছে?টেলিমেডিসিন কী এবং এটি কীভাবে কার্যকর?বিজ্ঞান ও গবেষণায় আইসিটির ব্যবহার উল্লেখ কর।কৃষি উন্নয়নে কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?আইসিটির ব্যবহারে পরিবেশ ও আবহাওয়াজনিত বিপর্যয় মোকাবিলায় কী সুবিধা হয়?প্রচার ও গণমাধ্যমে আইসিটির ভূমিকা কী?কে, কবে এবং কোথায় অলিম্পিক গেমের মশাল বহন করেন?আইসিটি কীভাবে বই প্রকাশনায় সহায়তা করে?ব্যাংকিং খাতে আইসিটির প্রভাব কী?মোবাইল ব্যাংকিং কী এবং এর সুবিধা কী?ব্যবসার উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কীভাবে সম্ভব?শিল্প ও সংস্কৃতিতে আইসিটির ব্যবহার কেমন?দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আইসিটি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিভাবে দৈনন্দিন জীবনকে সহজ করা যায়? ব্যাখ্যা কর।জ্ঞানকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সম্পদ বলা হয় কেন?একজন শিক্ষার্থী হিসেবে তুমি কীভাবে আইসিটি ব্যবহার করবে?দৈনন্দির জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চারটি ব্যবহার লেখ।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ