• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

আইসিটির ব্যবহারের কথা লিখে শেষ করা যাবে না। তোমাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে এ রকম আরও কয়েকটি ব্যাপার সম্পর্কে বলা যাক।

প্রচার ও গণমাধ্যম: রেডিয়ো, টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার ও গণমাধ্যম। এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে। পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই তা নয়-তার ভিডিয়োটিও দেখতে পাই! এই ব্যাপারগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটির কারণে।

প্রকাশনা: সরকারিভাবে আমাদের দেশের স্কুলের ছেলেমেয়েদের থেকে প্রতিবছর নতুন বই দেওয়া হয়। এই নতুন বইয়ের সংখ্যা প্রায় চল্লিশ কোটি। এই বিশাল সংখ্যক বই ছাপানো সম্ভব হয় শুধুমাত্র আইসিটির কল্যাণে। আইসিটি ব্যবহার করে শুধু যে নির্ভুল আর আকর্ষণীয় করে বই ছাপানো যায় তাই নয়, বইগুলো ওয়েবসাইটে রেখেও দেওয়া যায়; যেন যে কেউ সেগুলো ডাউনলোড করে নিতে পারে। যেমন- এনসিটিবির ওয়েবসাইট (www.nctb.gov.bd) থেকে সকল পাঠ্যপুস্তকের সফটকপি বা ই-বুক ভার্সন পাওয়া যায়।

ব্যাংক: একটা সময় ছিল যখন একজন মানুষকে টাকা তুলতে তার ব্যাংকের নির্দিষ্ট শাখায়ই যেতে হতো। এখন আর সেটি করতে হয় না। যে সব ব্যাংক অনলাইন হয়ে গেছে সে সকল ব্যাংকের হিসাবধারী (একাউন্ট হোল্ডার) যে কোনো শাখায় অর্থ জমা ও উত্তোলনের সুবিধা পেয়ে থাকে। শুধু তাই নয়, যেখানে এটিএম (Automated Teller Machine) আছে সেখান থেকে ব্যাংক কার্ড দিয়ে দিন-রাত চব্বিশ ঘণ্টার যেকোনো সময় টাকা তোলা যায়। ব্যাপারটি আরও সহজ করার জন্যে আজকাল মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংকিং শুরু হয়ে গেছে।

শিল্প ও সংস্কৃতি: শিল্প ও সংস্কৃতিতেও আজকাল আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একসময় এক সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করার জন্য ২৬টি ছবি তৈরি করতে হতো। আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেকাংশে কমে গেছে। শুধু তাই নয়, অনেক সময় এনিমেশন ছবি এমনভাবে তৈরি হয় যে সেগুলোকে সত্যি বলে মনে হয়।

দৈনন্দিন জীবনে আইসিটি: তোমাদের দৈনন্দিন জীবনে ছাপ ফেলেছে আইসিটির এরকম কয়েকটি ব্যবহারের কথা বলা হলো; কিন্তু তোমাদের কেউ যেন মনে না করে এর বাইরে বুঝি কিছু নেই। এর বাইরেও আরও অসংখ্য বিষয় রয়েছে যা তোমাদের দৈনন্দিন জীবনে সরাসরি ব্যবহার না হলেও দেশের নানা কাজে ব্যবহৃত হয়ে থাকে। ব্যবসা-বাণিজ্যে আইসিটির ব্যবহার হয়। সাধারণত দোকানপাটে যেরকম বেচাকেনা হয়-ইন্টারনেট ব্যবহার করেও সেরকম বেচাকেনা হয় বলে ই-কমার্স নামে একটা নতুন শব্দই তৈরি করা হয়েছে। অতীতে অফিসের কাজে অনেক সময় ব্যয় হতো। এখন আইসিটি ব্যবহার করে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত সেটাকে বলে ই-গভর্নেন্স। পুলিশ বাহিনী অপরাধী ধরার জন্য ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করে। দেশের প্রতিরক্ষার কাজে সেনাবাহিনীও আইসিটি ব্যবহার করে। কলকারখানা, যানবাহন নিয়ন্ত্রণ এই বিষয়গুলোও আইসিটির ব্যবহার ছাড়া রাতারাতি অচল হয়ে যাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি - অন্যান্য প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণাতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণাউপাত্ত ও তথ্যতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারতথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বুঝায়?ইন্টারনেট কী? ব্যাখ্যা কর।তথ্য প্রযুক্তি কী? উদাহরণ দাও।তারবিহীন মাধ্যম বলতে কী বুঝায়?গ্লোবাল ভিলেজ বলতে কী বুঝায়?আমাদের প্রিয় দেশটাকেই আমরা ডিজিটাল করে ফেলব- এর অর্থ কী?কম্পিউটার কী এবং এটি কীভাবে কাজ করে?তথ্য কীভাবে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?উপাত্ত বা ডাটা কী? উপাত্ত কী ধরনের হতে পারে?ইনফরমেশন কী? ব্যাখ্যা কর।ডাটা এবং ইনফরমেশন এর মধ্যে পার্থক্য কী?কম্পিউটারের আকারগত পরিবর্তন কীভাবে ঘটছে?কম্পিউটারের ক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কোনটি?সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কুফল কী?বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের ওপর কী প্রভাব ফেলে?কম্পিউটার গেম খেলার পক্ষে যুক্তি লিখ।কম্পিউটার গেম খেলার বিপক্ষে যুক্তি লিখ।শিক্ষাক্ষেত্রে আইসিটি কীভাবে শিক্ষার্থীদের জন্য সুবিধা তৈরি করেছে?ই-বুক ডিভাইস কীভাবে শিক্ষার্থীদের জন্য উপকারী?আইসিটি কীভাবে শিক্ষাজীবনকে আনন্দময় করেছে?আইসিটি চিকিৎসা ক্ষেত্রে কী পরিবর্তন এনেছে?টেলিমেডিসিন কী এবং এটি কীভাবে কার্যকর?বিজ্ঞান ও গবেষণায় আইসিটির ব্যবহার উল্লেখ কর।কৃষি উন্নয়নে কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?আইসিটির ব্যবহারে পরিবেশ ও আবহাওয়াজনিত বিপর্যয় মোকাবিলায় কী সুবিধা হয়?প্রচার ও গণমাধ্যমে আইসিটির ভূমিকা কী?কে, কবে এবং কোথায় অলিম্পিক গেমের মশাল বহন করেন?আইসিটি কীভাবে বই প্রকাশনায় সহায়তা করে?ব্যাংকিং খাতে আইসিটির প্রভাব কী?মোবাইল ব্যাংকিং কী এবং এর সুবিধা কী?ব্যবসার উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কীভাবে সম্ভব?শিল্প ও সংস্কৃতিতে আইসিটির ব্যবহার কেমন?দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আইসিটি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিভাবে দৈনন্দিন জীবনকে সহজ করা যায়? ব্যাখ্যা কর।জ্ঞানকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সম্পদ বলা হয় কেন?একজন শিক্ষার্থী হিসেবে তুমি কীভাবে আইসিটি ব্যবহার করবে?দৈনন্দির জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চারটি ব্যবহার লেখ।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ