• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

আগের পাঠগুলোতে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায়, তার অনেকগুলো উদাহরণ দিয়েছি। শুধু তাই নয়, তোমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে, এই উদাহরণগুলোই কিন্তু সব উদাহরণ নয়। এগুলো ছাড়াও আরো অনেক উদাহরণ আছে যার কথা বলা হয়নি।

এই পাঠে তোমাদের সাথে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আগের পাঠগুলো যারা মন দিয়ে পড়েছে তারা নিশ্চয়ই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের ব্যাপারটা নিজেরাই অনুমান করে ফেলছে। যে প্রযুক্তির এতগুলো ব্যবহার রয়েছে সেটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে কোনটা গুরুত্বপূর্ণ হবে? শুধু যে অনেকগুলো ব্যবহার রয়েছে তা নয়, প্রত্যেকটা ব্যবহারের বেলাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু পুরো ক্ষেত্রটাকেই সম্পূর্ণ নতুন একটা রূপ দিয়ে ফেলতে পারে। সত্যি কথা বলতে কি পৃথিবীটা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে, আমরা যদি আমাদের জীবনের কাজকর্মগুলো তথ্য আর যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে না করি, তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে অনেক সহজ করে ফেলতে পারি। আগে যে কাজ করতে দিনের পর দিন লেগে যেত, যে কাজগুলো ছিল নীরস, আনন্দহীন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সে কাজগুলো আমরা চোখের পলকে করে ফেলতে পারি। বাড়তি সময়টুকু আমরা আনন্দে কাটাতে পারি। তাই এই যুগের মানুষ অনেক বেশি কর্মদক্ষ, অনেক কম সময়ে তারা অনেক বেশি কাজ করে ফেলতে পারে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে শুধু আমাদের নিজের জীবনও সহজ করতে পারি তা নয়, আমরা কিন্তু আমাদের দেশকেও পাল্টে ফেলতে পারি। একসময় মনে করা হতো তেলের খনি, লোহার খনি বা সোনা রূপার খনি কিংবা বড়ো বড়ো কলকারখানা হচ্ছে পৃথিবীর সম্পদ। তাই যে দেশে এগুলো বেশি তারা হচ্ছে সম্পদশালী দেশ। এখন কিন্তু এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। এখন মনে করা হয় জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ, আর যে দেশের মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত হচ্ছে, যারা জ্ঞানচর্চা করে সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ। তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয়। তাই যে দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারে, বিশ্লেষণ করতে পারে সেই দেশ হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শেখার দরজা সবার জন্য খোলা, তাই আমরা যত তাড়াতাড়ি এই প্রযুক্তি শিখে নিতে পারব, তত তাড়াতাড়ি আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব এবং দেশকে সম্পদশালী করে গড়ে তুলতে পারব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি - অন্যান্য প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণাতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণাউপাত্ত ও তথ্যতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারতথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বুঝায়?ইন্টারনেট কী? ব্যাখ্যা কর।তথ্য প্রযুক্তি কী? উদাহরণ দাও।তারবিহীন মাধ্যম বলতে কী বুঝায়?গ্লোবাল ভিলেজ বলতে কী বুঝায়?আমাদের প্রিয় দেশটাকেই আমরা ডিজিটাল করে ফেলব- এর অর্থ কী?কম্পিউটার কী এবং এটি কীভাবে কাজ করে?তথ্য কীভাবে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?উপাত্ত বা ডাটা কী? উপাত্ত কী ধরনের হতে পারে?ইনফরমেশন কী? ব্যাখ্যা কর।ডাটা এবং ইনফরমেশন এর মধ্যে পার্থক্য কী?কম্পিউটারের আকারগত পরিবর্তন কীভাবে ঘটছে?কম্পিউটারের ক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কোনটি?সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কুফল কী?বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের ওপর কী প্রভাব ফেলে?কম্পিউটার গেম খেলার পক্ষে যুক্তি লিখ।কম্পিউটার গেম খেলার বিপক্ষে যুক্তি লিখ।শিক্ষাক্ষেত্রে আইসিটি কীভাবে শিক্ষার্থীদের জন্য সুবিধা তৈরি করেছে?ই-বুক ডিভাইস কীভাবে শিক্ষার্থীদের জন্য উপকারী?আইসিটি কীভাবে শিক্ষাজীবনকে আনন্দময় করেছে?আইসিটি চিকিৎসা ক্ষেত্রে কী পরিবর্তন এনেছে?টেলিমেডিসিন কী এবং এটি কীভাবে কার্যকর?বিজ্ঞান ও গবেষণায় আইসিটির ব্যবহার উল্লেখ কর।কৃষি উন্নয়নে কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?আইসিটির ব্যবহারে পরিবেশ ও আবহাওয়াজনিত বিপর্যয় মোকাবিলায় কী সুবিধা হয়?প্রচার ও গণমাধ্যমে আইসিটির ভূমিকা কী?কে, কবে এবং কোথায় অলিম্পিক গেমের মশাল বহন করেন?আইসিটি কীভাবে বই প্রকাশনায় সহায়তা করে?ব্যাংকিং খাতে আইসিটির প্রভাব কী?মোবাইল ব্যাংকিং কী এবং এর সুবিধা কী?ব্যবসার উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কীভাবে সম্ভব?শিল্প ও সংস্কৃতিতে আইসিটির ব্যবহার কেমন?দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আইসিটি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিভাবে দৈনন্দিন জীবনকে সহজ করা যায়? ব্যাখ্যা কর।জ্ঞানকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সম্পদ বলা হয় কেন?একজন শিক্ষার্থী হিসেবে তুমি কীভাবে আইসিটি ব্যবহার করবে?দৈনন্দির জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চারটি ব্যবহার লেখ।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Uddoyon | Uddoyon