• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি
কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কৃষি প্রযুক্তির ব্যবহার

কৃষি প্রযুক্তি কৃষি কার্যক্রমকে অনেক সহজ করেছে। তাই কৃষি এখন লাভজনক পেশা। বর্তমানে কৃষকেরা দেশি লাঙলের পরিবর্তে কলের লাঙল দিয়ে জমি চাষ করছেন। এতে কৃষকের অর্থ, সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে। খাদ্যঘাটতি বাংলাদেশের একটি বড় সমস্যা, উচ্চ ফলনশীল ধানের আবাদ করে কৃষকেরা এই ঘাটতি পূরণের চেষ্টা করছেন। এছাড়া কৃষির কর্মকান্ডের জন্যই প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে যেমন: জমির উর্বরতা বৃদ্ধির জন্য জৈব সার, রাসায়নিক সার ও সবুজ সার ব্যবহার করা হচ্ছে। বীজ বপন, ফসল কাটা, ফসল মাড়াই-ঝাড়াই এর জন্য হস্ত ও শক্তি চালিত বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে কৃষকেরা কৃষিকাজ অনেক সহজে করতে পারছেন।

কৃষি প্রযুক্তির ব্যবহার অনেক। কৃষির প্রতিটি ক্ষেত্রে আবহমানকাল ধরেই কৃষকেরা কৃষি প্রযুক্তি ব্যবহার করে আসছেন। দিন দিন কৃষকদের সমস্যা জটিল হচ্ছে আর কৃষি প্রযুক্তিগুলোও আধুনিক হচ্ছে। যেমন: কৃষকেরা জমি চাষে দেশি লাঙল ব্যবহার করেন। কিন্তু ইদানীং বেশিরভাগ কৃষকই দেশি কাঠের লাঙলের পরিবর্তে পাওয়ার টিলার, ট্রাক্টর ব্যবহার করছেন। নিচে আরও কায়েকটি কৃষি প্রযুক্তির ব্যবহার উল্লেখ করা হলো:

১. বসতবাড়িতে বৃক্ষরোপণ প্রযুক্তি: বসতবাড়ির চারপাশে সবাই বৃক্ষরোপণ করে। কিন্তু বসতবাড়ির কোন স্থানে কোন বৃক্ষটি রোপণ করা দরকার, তা অনেকেই জানেন না। বসতবাড়িতে বৃক্ষরোপণের জন্য কতকগুলো নিয়ম মেনে চলতে হয়। এসকল নিয়মাবলি মেনে বসতবাড়িতে বৃক্ষরোপণ করলে বাড়িতে পর্যাপ্ত আলোবাতাস পাওয়া যায়। এ সম্পর্কে আমরা ষষ্ঠ অধ্যায়ে বিস্তারিত জানতে পারব।

২. শূন্য চাষে ভুট্টা চাষ: জমি চাষ না করেও ভুট্টা চাষ করা যায়। বর্ষার পানি নেমে গেলে জমি কাদাময় থাকে। সেই জমিতে ভুট্টার বীজ রোপণ করলে ভালো ফলন হয়। এতে অর্থ আয় হয় এবং শ্রম কম লাগে।

৩. মাটির হাঁড়িতে ডিম সংরক্ষণ: সাধারণত ডিম ৫-১০ দিনের বেশি ভালো থাকে না। ঘরের মেঝেতে গর্ত করে সেই গর্তে হাঁড়ি বসিয়ে ডিম রাখা হয়। গর্তে হাঁড়ির চারদিকে কাঠ কয়লা রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডিম ঠান্ডা থাকে এবং ২০-২৫ দিন ডিম ভালো থাকে।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ