- হোম
- একাডেমি
- সাধারণ
- ষষ্ঠ শ্রেণি
- কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভালো বীজ বাছাইকরণ
ভালো বীজে ভালো ফসল অর্থাৎ গুণগত মানসম্পন্ন বীজ থেকেই ভালো ফসল জন্মায়। প্রবাদ আছে যে 'সুবংশে সুসন্তান সুধীজনে কয় ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়।'
ফসল উৎপাদনে ভালো বীজের গুরুত্ব অপরিসীম। অনেক সময় ভালো বা উন্নত জাতের বীজ হলেও নানা কারণে বীজ ভালো হয় না। বীজে অনেক কিছু থাকতে পারে, যা উন্নত জাতের বীজকেও নির্গুণ করে দেয়।
ভালো বীজের বৈশিষ্ট্য
১। অন্য জাতের মিশ্রণমুক্ত থাকতে হবে।
২। বীজ পরিষ্কার ও পুষ্ট হবে।
৩। বীজের রং স্বাভাবিক হবে।
৪। বীজ দাগযুক্ত বা পোকা খাওয়া বা ভাঙা হবে না।
৫। ইট, পাথরের কণা ও আগাছা থেকে বীজ মুক্ত হবে।
৬। বীজ অঙ্কুরোদ্গমের শতকরা হার কমপক্ষে ৮০ ভাগ হবে।
ভালো বীজ পেতে হলে নীরোগ ও পোকামুক্ত জমি হতে বীজ সংগ্রহ করতে হবে। ভালো করে ফসল কাটার পর পরিচ্ছন্নভাবে মাড়াই-ঝাড়াই করে বীজকে অন্যজাতের বীজ, ইট-পাথরকণা, আগাছার বীজ, চিটা ইত্যাদি থেকে মুক্ত করতে হবে। তারপরও বীজে ভেজাল থাকতে পারে। তাই বীজ বাছাই করা একান্ত প্রয়োজন।
বীজ বাছাইকরণ পদ্ধতি
নিম্নলিখিতভাবে বীজ বাছাই করা যায়
ক) বীজ বাছাইয়ের উপকরণ নির্বাচন
১. ১টি চিমটা, ১টি আতশ কাচ, ১ তা সাদা কাগজ ও ১টি ছোট নিক্তি
২. নির্দিষ্ট ফসলের বীজ
খ) বীজের পরিমাণ
১. ছোট বীজ ১০ গ্রাম
২. মাঝারি বীজ ৫০ গ্রাম
৩. ধান বা গম আকারের বীজ ১০০ গ্রাম
গ) কাজের ধাপ
১. ১০০ গ্রাম ধানের বীজ গুণে নাও।
২. সাদা কাগজে ধানের বীজগুলো রাখো।
৩. বীজগুলো হতে নিম্নলিখিত বস্তুগুলো অপসারণ করো
অন্য জাতের বীজ
ভাঙা বা পোকা খাওয়া বীজ
অপুষ্ট বীজ
আগাছার বীজ
জড় পদার্থ
৪. এখন বাছাইকৃত বীজ ও অপসারিত বস্তু আলাদাভাবে ওজন করো এবং বাছাইকৃত বীজের শতকরা হার বের করো।
৫. সূত্র: বাছাইকৃত বীজের শতকরা হার=
মোট বীজের ওজন অপসারিত বস্তুর ওজন × ১০০ মোট বীজের ওজন
বাছাইকৃত বীজের শতকরা হার যত বেশি হবে বীজ তত ভালো হবে, অর্থাৎ বীজ তত বিশুদ্ধ হবে। এভাবে আমরা বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করে ভালো বীজ চিনতে পারি।
নতুন শব্দ: বীজ বাছাইকরণ, বীজের আর্দ্রতা, বীজ বাছাই উপকরণ
কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

