• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • কৃষি ও জলবায়ু
কৃষি ও জলবায়ু

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মাটি, পানি ও জলবায়ুর ভিত্তিতে কৃষি পরিবেশ অঞ্চল

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাটি, পানি ও জলবায়ুর ভিন্নতা রয়েছে। এ ভিন্নতার কারণেই এক এক অঞ্চলে এক এক রকম ফসল ভালো জন্মে। মাটি, পানি ও জলবায়ুর ভিত্তিতে সমগ্র বাংলাদেশকে ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। এ শ্রেণিভাগ মাটির ধরন, উর্বরতা, ফসল জন্মানোর প্রকৃতি, জমিতে বন্যার সময় পানির উচ্চতা, এলাকাভেদে ফসল জন্মানোর সময়সীমা, বৃষ্টিপাত ও তাপমাত্রাকে বিবেচনা করে করা হয়েছে।

৩০টি কৃষি পরিবেশ অঞ্চলের নাম নিম্নে উল্লেখ করা হলো

১. পুরাতন হিমালয় পাদদেশীয় সমভূমি অঞ্চল,

২. সক্রিয় তিস্তা প্লাবিত ভূমি অঞ্চল,

৩. তিস্তা বাঁক প্লাবিত ভূমি অঞ্চল,

৪. করতোয়া-বাঙালি প্লাবিত ভূমি অঞ্চল,

৫. নিম্নতর আত্রাই অববাহিকা অঞ্চল

৬. নিম্নতর পুনর্ভবা প্লাবিত ভূমি অঞ্চল,

৭. সক্রিয় ব্রহ্মপুত্র ও যমুনা প্লাবিত ভূমি অঞ্চল,

৮. নতুন ব্রহ্মপুত্র ও যমুনা প্লাবিত ভূমি অঞ্চল,

৯. পুরাতন ব্রহ্মপুত্র প্লাবিত ভূমি অঞ্চল,

১০. সক্রিয় গঙ্গা প্লাবিত ভূমি অঞ্চল,

১১. উঁচু গঙ্গা নদী প্লাবিত ভূমি অঞ্চল,

১২. নিচু গঙ্গা নদী প্লাবিত ভূমি অঞ্চল,

১৩. গঙ্গার জোয়ার-ভাটা প্লাবিত ভূমি অঞ্চল,

১৪. গোপালগঞ্জ খুলনা বিল অঞ্চল,

১৫. আড়িয়াল বিল অঞ্চল,

১৬. মধ্য মেঘনা নদী প্লাবিত ভূমি অঞ্চল,

১৭. নিম্নতর মেঘনা নদী প্লাবিত ভূমি অঞ্চল,

১৮. নতুন মেঘনা নদী প্লাবিত ভূমি অঞ্চল,

১৯ পুরানো মেঘনা মোহনা প্লাবিত ভূমি অঞ্চল,

২০. সুরমা-কুশিয়ারা পূর্বদিকস্থ প্লাবিত ভূমি অঞ্চল,

২১. সিলেট অববাহিকা অঞ্চল,

২২. উত্তর ও পূর্বাঞ্চল পাদদেশীয় সমভূমি অঞ্চল,

২৩. চট্টগ্রাম উপকূল সমভূমি অঞ্চল,

২৪. সেন্টমার্টিন প্রবাল দ্বীপ অঞ্চল,

২৫. সমতল বরেন্দ্র অঞ্চল,

২৬. উঁচু বরেন্দ্র অঞ্চল,

২৭. উত্তর-পূর্বাঞ্চলীয় বরেন্দ্রভূমি অঞ্চল,

২৮. মধুপুর অঞ্চল,

২৯. উত্তরাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চল,

৩০. আখাউড়া সোপান অঞ্চল।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ