• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • রাষ্ট্র ও সরকারব্যবস্থা
রাষ্ট্র ও সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র

কল্যাণমূলক রাষ্ট্র

যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে, তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে, বেকার ভাতা প্রদান করে, বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে। কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে ইত্যাদি কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ। এ ধরনের রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো-

  • রাষ্ট্র সমাজের মঙ্গলের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করে। রাস্তাঘাট, এতিমখানা, সরাইখানা, খাদ্য ভর্তুকি প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করে। বেকার ভাতা, অবসরকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রদান করে।
  • সচ্ছলদের উপর উচ্চহারে কর ধার্য করে ও কম সচ্ছলদের উপর কম কর ধার্য করে দরিদ্র ও দুস্থদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে।
  • কৃষক, শ্রমিক ও মজুরদের স্বার্থরক্ষার জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা করে তাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে।
  • সমবায় সমিতি গঠন ও শ্রমিক কল্যাণ সমিতি গঠন করে কৃষক, শ্রমিক ও মজুরদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করে।

রাষ্ট্র ও সরকারব্যবস্থা - অনন্যা প্রশ্ন

রাষ্ট্র ও সরকাররাষ্ট্রের ধরনঅর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুণগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ত্রুটিগণতন্ত্র সফল করার উপায় ও গণতান্ত্রিক আচরণএকনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাএকনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রউত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রউদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্রসরকারের শ্রেণিবিভাগএককেন্দ্রিক সরকারের গুণএককেন্দ্রিক সরকারের ত্রুটিযুক্তরাষ্ট্রীয় সরকারযুক্তরাষ্ট্রীয় সরকারের গুণযুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটিআইন ও শাসনবিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগসংসদীয় সরকারের গুণসংসদীয় সরকারের ত্রুটিরাষ্ট্রপতিশাসিত সরকাররাষ্ট্রপতিশাসিত সরকারের গুণরাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ