• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • রাষ্ট্র ও সরকারব্যবস্থা
রাষ্ট্র ও সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি

রাষ্ট্রপতিশাসিত সরকারের ত্রুটি নিম্নরূপ:

১. স্বেচ্ছাচারী শাসন: রাষ্ট্রপতির হাতে সর্বময় কর্তৃত্ব থাকায় এবং শাসনবিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী না থাকায় রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারেন। যেহেতু তিনি কারও সাথে পরামর্শ করতে বাধ্য নন, সেহেতু খামখেয়ালী ও দায়িত্বহীন শাসনের আশঙ্কা এতে বেশি থাকে।

২. বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব: শাসন, আইন ও বিচারবিভাগের গঠন ও ক্ষমতা আলাদা হওয়ায় পরস্পরের মধ্যে সহযোগিতার অভাব ও বৈরিতা দেখা দেয়। এ ধরনের পরিস্থিতি সরকারকে নাজুক অবস্থায় ফেলতে পারে।

৩. অনমনীয় শাসন: রাষ্ট্রপতিশাসিত সরকারে সহজে সংবিধান সংশোধন করা যায় না। ফলে শাসনব্যবস্থা অনমনীয় প্রকৃতির হয়। কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে তা সহজে করা যায় না। আবার রাষ্ট্রপতিকে সহজে পদচ্যুত করা যায় না। ফলে সহজে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানো যায় না।

এ অধ্যায়ে আমরা রাষ্ট্র ও সরকার ব্যবস্থার বিভিন্ন ধরন ও এদের দোষ ও গুণ সম্পর্কে জানলাম। পৃথিবীর কোনো রাষ্ট্রের সরকার ব্যবস্থা কেবল একটি পদ্ধতিকে ধারণ করে না। বরং একাধিক পদ্ধতির সংমিশ্রণে বিভিন্ন রাষ্ট্র ও সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। যেমন- আমেরিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে রয়েছে রাষ্ট্রপতিশাসিত ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। যুক্তরাজ্যে রয়েছে সংসদীয় পদ্ধতির সরকার এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, জনগণের প্রত্যাশা, বাস্তব পরিস্থিতি ইত্যাদি বিভিন্ন কারণেই এই বিভিন্নতা গড়ে ওঠে।

পরবর্তী

রাষ্ট্র ও সরকারব্যবস্থা - অনন্যা প্রশ্ন

রাষ্ট্র ও সরকাররাষ্ট্রের ধরনঅর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুণগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ত্রুটিগণতন্ত্র সফল করার উপায় ও গণতান্ত্রিক আচরণএকনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাএকনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রউত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রউদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্রসরকারের শ্রেণিবিভাগএককেন্দ্রিক সরকারের গুণএককেন্দ্রিক সরকারের ত্রুটিযুক্তরাষ্ট্রীয় সরকারযুক্তরাষ্ট্রীয় সরকারের গুণযুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটিআইন ও শাসনবিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগসংসদীয় সরকারের গুণসংসদীয় সরকারের ত্রুটিরাষ্ট্রপতিশাসিত সরকাররাষ্ট্রপতিশাসিত সরকারের গুণরাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ