• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • রাষ্ট্র ও সরকারব্যবস্থা
রাষ্ট্র ও সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সরকারের শ্রেণিবিভাগ

সরকারের ধারণার উৎপত্তির সময়কাল থেকে বিভিন্ন দার্শনিক সরকারকে বিভিন্নভাবে ভাগ করেছেন।

আধুনিককালে সরকারের ধরন নিম্নরূপ:

ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ

কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকার দুই ধরনের হতে পারে। যথা- এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার।

এককেন্দ্রিক সরকার

যে শাসনব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে। তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে।

রাষ্ট্র ও সরকারব্যবস্থা - অনন্যা প্রশ্ন

রাষ্ট্র ও সরকাররাষ্ট্রের ধরনঅর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুণগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ত্রুটিগণতন্ত্র সফল করার উপায় ও গণতান্ত্রিক আচরণএকনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাএকনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রউত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রউদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্রসরকারের শ্রেণিবিভাগএককেন্দ্রিক সরকারের গুণএককেন্দ্রিক সরকারের ত্রুটিযুক্তরাষ্ট্রীয় সরকারযুক্তরাষ্ট্রীয় সরকারের গুণযুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটিআইন ও শাসনবিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগসংসদীয় সরকারের গুণসংসদীয় সরকারের ত্রুটিরাষ্ট্রপতিশাসিত সরকাররাষ্ট্রপতিশাসিত সরকারের গুণরাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ