• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • রাষ্ট্র ও সরকারব্যবস্থা
রাষ্ট্র ও সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

এককেন্দ্রিক সরকারের ত্রুটি

এককেন্দ্রিক সরকারে সুবিধা যেমন রয়েছে, তেমনি কতগুলো ত্রুটিও রয়েছে। যেমন-

১. কাজের চাপ: এককেন্দ্রিক সরকারে কেন্দ্রের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকায় কেন্দ্রীয় সরকারের উপর কাজের বেশি চাপ থাকে। সরকারের সব কাজ কেন্দ্রীয় সরকারকে করতে হয় বলে প্রশাসকগণ রুটিন কাজের চাপে জনহিতকর কাজের প্রতি প্রয়োজনীয় সময় দিতে পারে না।

২. স্থানীয় নেতৃত্ব বিকাশের অনুকূল নয়: এ ব্যবস্থায় কেন্দ্রীয়ভাবে ক্ষমতার চর্চা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাদেশিক বা আঞ্চলিক পর্যায়ে জনগণের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকে না। ফলে স্থানীয় নেতৃত্ব গড়ে উঠার সুযোগ থাকে না।

৩. স্থানীয় উন্নয়ন ও সমস্যার প্রতি অবহেলা এককেন্দ্রিক সরকারে সারা দেশের জন্য অভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সমস্যা থাকতে পারে, যার প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষে নজর দেওয়া সম্ভব হয় না। আবার অঞ্চলগুলো দূরে থাকার কারণে কেন্দ্রীয় সরকার স্থানীয় সমস্যাগুলো ঠিকভাবে বুঝতে ও সমাধান করতে পারে না।

৪. বড়ো রাষ্ট্রের জন্য অনুপযোগী: বড়ো রাষ্ট্রের জন্য এককেন্দ্রিক সরকার সুবিধাজনক নয়। বড়ো রাষ্ট্রে এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে কম-বেশি পার্থক্য পরিলক্ষিত হয়। এই পার্থক্যগুলো একত্রিত করে সবকিছু কেন্দ্রীয় সরকারের পক্ষে একা সামাল দেওয়া সম্ভব নয়। ফলে রাষ্ট্র পরিচালনায় সরকারকে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। সরকারের প্রতি সন্দেহ ও অবিশ্বাস বাড়ে। এ কারণে অঞ্চলগুলোর বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা দেখা দিতে পারে।

৫. কেন্দ্রের স্বেচ্ছাচারিতা: এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ফলে কেন্দ্রের স্বেচ্ছাচারিতার সম্ভাবনা থাকে।

রাষ্ট্র ও সরকারব্যবস্থা - অনন্যা প্রশ্ন

রাষ্ট্র ও সরকাররাষ্ট্রের ধরনঅর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুণগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ত্রুটিগণতন্ত্র সফল করার উপায় ও গণতান্ত্রিক আচরণএকনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাএকনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রউত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রউদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্রসরকারের শ্রেণিবিভাগএককেন্দ্রিক সরকারের গুণএককেন্দ্রিক সরকারের ত্রুটিযুক্তরাষ্ট্রীয় সরকারযুক্তরাষ্ট্রীয় সরকারের গুণযুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটিআইন ও শাসনবিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগসংসদীয় সরকারের গুণসংসদীয় সরকারের ত্রুটিরাষ্ট্রপতিশাসিত সরকাররাষ্ট্রপতিশাসিত সরকারের গুণরাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ