• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • রাষ্ট্র ও সরকারব্যবস্থা
রাষ্ট্র ও সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সংসদীয় সরকারের গুণ

সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের যেসব গুণ রয়েছে তা নিম্নরূপ-

১. দায়িত্বশীল শাসনব্যবস্থা: সংসদীয় সরকার দায়িত্বশীল সরকার। এতে ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ই তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে।

২. আইন ও শাসনবিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক: শাসনবিভাগের সদস্যগণ আইনসভার সদস্য হওয়ায় এ সরকারে আইন ও শাসনবিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।

৩. বিরোধী দলের মর্যাদা এ সরকার ব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প সরকার মনে করা হয়। ফলে জাতীয় সংকটে ক্ষমতাসীন ও বিরোধী দল একসাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। বিরোধী দল হচ্ছে সংসদীয় ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ।

8. সমালোচনার সুযোগ এ সরকারে সংসদ সদস্যগণ বিশেষ করে বিরোধী দলের সদস্যগণ সংসদে বসে সরকারের কাজের সমালোচনা করার সুযোগ পায়। ফলে সরকার তার কাজে সংযত হয় ও ভালো কাজ করার চেষ্টা করে।

৫. রাজনৈতিক শিক্ষা দেয় সংসদীয় সরকার জনমতের দ্বারা পরিচালিত হয়। জনমতকে অনুকূলে রাখার জন্য তাই সরকারি ও বিরোধী দল সবসময় তৎপর থাকে। সংসদে বিতর্ক হয়। এতে জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয়।

রাষ্ট্র ও সরকারব্যবস্থা - অনন্যা প্রশ্ন

রাষ্ট্র ও সরকাররাষ্ট্রের ধরনঅর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুণগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ত্রুটিগণতন্ত্র সফল করার উপায় ও গণতান্ত্রিক আচরণএকনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাএকনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রউত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রউদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্রসরকারের শ্রেণিবিভাগএককেন্দ্রিক সরকারের গুণএককেন্দ্রিক সরকারের ত্রুটিযুক্তরাষ্ট্রীয় সরকারযুক্তরাষ্ট্রীয় সরকারের গুণযুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটিআইন ও শাসনবিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগসংসদীয় সরকারের গুণসংসদীয় সরকারের ত্রুটিরাষ্ট্রপতিশাসিত সরকাররাষ্ট্রপতিশাসিত সরকারের গুণরাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ