• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জায়েদ ও তাকী গাড়িতে ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিল। তারা ইসলামে জ্ঞানচর্চা ও জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের ভূমিকা সম্পর্কে আলোচনা করছিল। জায়েদ বলল, জ্ঞান চর্চায় নিয়োজিত ব্যক্তি আল্লাহর পথে জিহাদে নিয়োজিত ব্যক্তির সমান সওয়াব লাভ করে। জ্ঞান চর্চার ফলে গুনাহ মাফ হয়। তাকী বলল, আমাদের মহানবি (স.) ও সাহাবায়ে কেরাম (রা.) ছিলেন জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক। তাঁদের অনুসারী হিসেবে আমাদেরও উচিত জ্ঞান-বিজ্ঞান চর্চায় আত্মনিয়োগ করা।

তাকীর উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

তাকীর উক্তিটি জ্ঞান-বিজ্ঞান চর্চায় রাসুল (স) এবং সাহাবায়ে কেরামদের অসাধারণ ভূমিকার কথাই তুলে ধরে। এবার আমরা জ্ঞান-বিজ্ঞানে মহানবি (স) ও সাহাবায়ে কেরামের (রা) ভূমিকা লক্ষ করি ।

জ্ঞান-বিজ্ঞান চর্চার পথ সুগম করার জন্য মহানবি (স) হযরত আরকাম (রা) এর বাড়িতে 'দারুল আরকাম' নামক একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেন এবং এর পৃষ্ঠপোষকতা করেন। এ প্রতিষ্ঠান থেকে অসংখ্য জ্ঞানী-গুণী তৈরি হয়েছেন। মদিনায় হিজরতের পর মহানবি (স) মসজিদে নববির বারান্দাকে জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত করেছিলেন। এর নাম ছিল 'সুফফা'। যেসব সাহাবি (রা) এ প্রতিষ্ঠানে অবস্থান করে জ্ঞানচর্চা করতেন তাদেরকে বলা হয় 'আহলুস সুফফা'। রাসুলুল্লাহ (স) নিজের গৃহকে জ্ঞান-বিজ্ঞান চর্চার কেন্দ্র বানিয়েছিলেন । জ্ঞান-বিজ্ঞান চর্চায় সাহাবায় কেরামরা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন ।

হযরত আবু বকর (রা) এর শাসনামলে কুরআন মাজিদ গ্রন্থাকারে সংকলিত হয়। হযরত উসমান (রা) এর শাসনামলে কুরআন মাজিদকে এক কিরাআতে আনা হয় এবং বিশুদ্ধতা রক্ষার্থে পুনঃসংকলন করা হয়। খোলাফায়ে রাশেদিন ও অন্যান্য সাহাবিদের প্রচেষ্টায় অসংখ্য মক্তব ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ।

উদ্দীপকে আমরা দেখতে পাই, জায়েদ ও তাকী গাড়িতে ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার সময় জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের ভূমিকা সম্পর্কে আলোচনার কালে তাকী বলল, মহানবি (স) ও সাহাবায়ে কেরাম (রা) ছিলেন জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক। মহানবি (স) ও সাহাবায়ে কেরামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তাকীর উক্তিটি পুরোপুরি সত্য এবং যথার্থ ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()