• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল;
গাড়ি কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত,
বংশী করে নিজ স্বরে অপরে মোহিত।
শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে,
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

'তাহা কখনও হইবে না'- কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?

বিপদ থেকে রক্ষা করা ব্যক্তিকে পুনরায় বিপদে ফেলে নিজে রক্ষা পাওয়ায় সুযোগ গ্রহণ করতে না চাওয়ার বিষয়টি বোঝাতেই ডেমাস্কাসের আশ্রয়দানকারী ব্যক্তি প্রশ্নোক্ত উক্তিটি করেন। 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস যখন জানতে পারলেন যে, খলিফার কাছে অভিযুক্ত এবং তাঁর জিম্মায় থাকা লোকটিই অনেক বছর আগে তাঁকে চরম বিপদ থেকে বাঁচিয়েছিলেন, তখন তিনি প্রত্যুপকারের সিদ্ধান্ত নেন। ডেমাস্কাস নিবাসী লোকটিকে খলিফার কোপ থেকে রক্ষা করতে চাইলেন। এজন্য নির্বিঘ্নে তাঁকে বন্দিদশা থেকে মুক্ত করে দিয়ে বাড়ি চলে যেতে বললেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি আরেকজনের জীবন বিপন্ন করে নিজে বাঁচতে চান না বলেই বলেছেন, 'তাহা কখনও হইবে না'।

উত্তরের সারবস্তু: পরোপকারী, নিঃস্বার্থবান ব্যক্তিস্তটি যে বন্দিদশা থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েও অন্যজনের জীবন বিপন্ন করে তা গ্রহণ করতে চাননি- প্রশ্নোত্ত উক্তিটি দিয়ে সেটিই বোঝানো হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

'প্রীতি প্রফুল্ল লোচনে' অর্থ কী?

'প্রীতি-প্রফুল্ল লোচনে' অর্থ বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে।

#

উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের যে দিক থেকে সাদৃশ্য বিদ্যমান তা ব্যাখ্যা করো।

পরোপকারের দিক থেকে উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্য বিদ্যমান।
'প্রত্যুপকার' গল্পে পরোপকারের একাধিক দৃষ্টান্ত ফুটে উঠেছে। গল্পে আলী ইবনে আব্বাস এবং ডেমাস্কাসের জনৈক ব্যক্তির পারস্পরিক উপকৃত হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে। একদা আলী ইবনে আব্বাস দামেস্ক গিয়ে বড়ো ধরনের বিপদে পড়লে উত্ত দামেস্ক নিবাসী তাঁকে আশ্রয় দেন। পক্ষান্তরে উক্ত ব্যক্তি বাগদাদে খলিফার দরবারে অভিযুক্ত হয়ে বন্দি হলে আলী ইবনে আব্বাস তাঁকে মুক্ত করেন। উদ্দীপকের কবিতাংশটি পরোপকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবি দেখিয়েছেন যে, নদী, গাভি, স্বর্ণ, মেঘ, কাঠ, বাঁশি যেসব কাজ করে সেসব মূলত অন্যের উপকারের জন্যই করে; নিজের জন্য নয়। অর্থাৎ পরোপকারিতাই এদের প্রধান লক্ষ্য। তেমনিভাবে 'প্রত্যুপকার' গল্পেও আলী ইবনে আব্বাস এবং ডেমাস্কাস নিবাসী লোকটির মাঝে পরোপকারিতার গুণ লক্ষ করা যায়।

উত্তরের সারবস্তু: নিঃস্বার্থভাবে পরের উপকারের দিক থেকে উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্য রয়েছে।

#

"উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি আলী ইবনে আব্বাস ও ডেমাস্কাসের লোক উভয়ের মাঝেই বিদ্যমান। যৌক্তিক বিশ্লেষণ করো।

'উদ্দীপকের নিঃস্বার্থভাবে পরোপকার করার দিকটি 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস ও ডেমাস্কারের সম্ভ্রান্ত লোকটির মাঝে বিদ্যমান।'-মন্তব্যটি যথার্থ।
'প্রত্যুপকার' গল্পে আলী ইবনে আব্বাস একদা ডেমাস্কাসে গিয়ে বড়ো ধরনের বিপদে পড়লে সেখানকার এক সহৃদয় ব্যক্তি তাঁকে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং নিরাপদে বাড়িতে ফেরার ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে সেই লোক খলিফার কোপে পতিত হলে আলী ইবনে আব্বাস তাঁর পরিচয় পেয়ে তাঁকে রক্ষা করে প্রত্যুপকার করেন। উদ্দীপকের কবিতাংশে পরোপকারের অনেকগুলো উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে। নদী, গাছ, গাভি, কাঠ, স্বর্ণ, বাঁশি, জলধর ইত্যাদির উদাহরণ তুলে ধরে কবি এসবের পরোপকারিতার দিকটি তুলে ধরেছেন। 'প্রত্যুপকার' গল্পেও আলী ইবনে আব্বাস এবং দামেস্ক নিবাসী ব্যক্তিটি পরস্পরের বিপদে উপকার করেছেন। তাই দেখা যাচ্ছে যে, উদ্দীপকের নদী, গাছ, গাভি, কাঠ প্রভৃতি যেভাবে পরোপকারে ব্রতী, তেমনি' আলোচ্য গল্পে আলী ইবনে আব্বাস এবং দামেস্কের অধিবাসী ব্যক্তিটিও একইরকম আদর্শের পরিচয় দিয়েছেন। অন্যের উপকারের দৃষ্টান্ত উদ্দীপক এবং আলোচ্য গল্পের সর্বত্রই বিস্তৃত। এসব বিবেচনায় বলা যায় যে, উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি আলী ইবনে আব্বাস ও দামেস্কের লোক উভয়ের মাঝেই বিদ্যমান।

উত্তরের সারবস্তু: উদ্দীপক ও 'প্রত্যুপকার' গল্পের মধ্যে নিঃস্বার্থভাবে পরের উপকার করার যে সাদৃশ্যপূর্ণ দিকটি রয়েছে তা আলী ইবনে আব্বাস ও দামেস্কের লোক উভয়ের মধ্যেই বিদ্যমান।